English / বাংলা
Editorial News 24

হামজার অনুপস্থিতিতে একাদশ সাজাতে বাড়তি চ্যালেঞ্জের মুখে পড়তে পারেন বাংলাদেশের কোচ টমাস ডুলি। এ ছাড়া প্রথম ম্যাচে পাওয়া যাবে না ইংল্যান্ডপ্রবাসী ফুটবলার ফারহান আলিকেও।

সাফের প্রথম ম্যাচে থাকছেন না হামজা


প্রকাশ : ২৬ অক্টোবর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ডাউনলোড কার্ড | ভুল রিপোর্ট
নিউজ পাঠান

সাফের প্রথম ম্যাচে থাকছেন না হামজা

আগামী ৫ নভেম্বর শুরু হচ্ছে সাফ চ্যাম্পিয়নশিপ। টুর্নামেন্টকে সামনে রেখে ইতোমধ্যে অনুশীলন ক্যাম্প শুরু করেছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। শিরোপা জয়ের লক্ষ্যে হামজা চৌধুরী, জামাল ভূঁইয়া ও রোনান সুলিভানদের অভিযান শুরু হবে ভুটানের বিপক্ষে ম্যাচ দিয়ে। তবে টুর্নামেন্টের প্রথম ম্যাচে খেলতে পারবেন না দলের অন্যতম গুরুত্বপূর্ণ ফুটবলার হামজা চৌধুরী।

হামজার অনুপস্থিতিতে একাদশ সাজাতে বাড়তি চ্যালেঞ্জের মুখে পড়তে পারেন বাংলাদেশের কোচ টমাস ডুলি। এ ছাড়া প্রথম ম্যাচে পাওয়া যাবে না ইংল্যান্ডপ্রবাসী ফুটবলার ফারহান আলিকেও।

ফিফা আন্তর্জাতিক বিরতিতে জাতীয় দলের হয়ে খেলতে প্রবাসী ফুটবলারদের অনেকেই নিজ নিজ ক্লাব থেকে ছাড়পত্র পাচ্ছেন না। ফলে সাফের প্রস্তুতি ও শুরুর ম্যাচে পূর্ণ শক্তির দল সাজানো নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে বাংলাদেশের শিবিরে।


আপনার মতামত লিখুন

Editorial News 24

সোমবার, ২৬ অক্টোবর ২০২৬


সাফের প্রথম ম্যাচে থাকছেন না হামজা

প্রকাশের তারিখ : ২৬ অক্টোবর ২০২৬

featured Image

আগামী ৫ নভেম্বর শুরু হচ্ছে সাফ চ্যাম্পিয়নশিপ। টুর্নামেন্টকে সামনে রেখে ইতোমধ্যে অনুশীলন ক্যাম্প শুরু করেছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। শিরোপা জয়ের লক্ষ্যে হামজা চৌধুরী, জামাল ভূঁইয়া ও রোনান সুলিভানদের অভিযান শুরু হবে ভুটানের বিপক্ষে ম্যাচ দিয়ে। তবে টুর্নামেন্টের প্রথম ম্যাচে খেলতে পারবেন না দলের অন্যতম গুরুত্বপূর্ণ ফুটবলার হামজা চৌধুরী।

হামজার অনুপস্থিতিতে একাদশ সাজাতে বাড়তি চ্যালেঞ্জের মুখে পড়তে পারেন বাংলাদেশের কোচ টমাস ডুলি। এ ছাড়া প্রথম ম্যাচে পাওয়া যাবে না ইংল্যান্ডপ্রবাসী ফুটবলার ফারহান আলিকেও।

ফিফা আন্তর্জাতিক বিরতিতে জাতীয় দলের হয়ে খেলতে প্রবাসী ফুটবলারদের অনেকেই নিজ নিজ ক্লাব থেকে ছাড়পত্র পাচ্ছেন না। ফলে সাফের প্রস্তুতি ও শুরুর ম্যাচে পূর্ণ শক্তির দল সাজানো নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে বাংলাদেশের শিবিরে।



Editorial News 24


© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
google.com, pub-1718561036151648, DIRECT, f08c47fec0942fa0