উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
||
আগামী ৫ নভেম্বর শুরু হচ্ছে সাফ চ্যাম্পিয়নশিপ। টুর্নামেন্টকে সামনে রেখে ইতোমধ্যে অনুশীলন ক্যাম্প শুরু করেছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। শিরোপা জয়ের লক্ষ্যে হামজা চৌধুরী, জামাল ভূঁইয়া ও রোনান সুলিভানদের অভিযান শুরু হবে ভুটানের বিপক্ষে ম্যাচ দিয়ে। তবে টুর্নামেন্টের প্রথম ম্যাচে খেলতে পারবেন না দলের অন্যতম গুরুত্বপূর্ণ ফুটবলার হামজা চৌধুরী।হামজার অনুপস্থিতিতে একাদশ সাজাতে বাড়তি চ্যালেঞ্জের মুখে পড়তে পারেন বাংলাদেশের কোচ টমাস ডুলি। এ ছাড়া প্রথম ম্যাচে পাওয়া যাবে না ইংল্যান্ডপ্রবাসী ফুটবলার ফারহান আলিকেও।ফিফা আন্তর্জাতিক বিরতিতে জাতীয় দলের হয়ে খেলতে প্রবাসী ফুটবলারদের অনেকেই নিজ নিজ ক্লাব থেকে ছাড়পত্র পাচ্ছেন না। ফলে সাফের প্রস্তুতি ও শুরুর ম্যাচে পূর্ণ শক্তির দল সাজানো নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে বাংলাদেশের শিবিরে।