এবিজি ইউনিভার্সিটি কাপে দাপুটে জয় তুলে নিয়েছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। বৃহস্পতিবার দিনের প্রথম ম্যাচে ব্র্যাক ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিকে ৬৩ রানে পরাজিত করেছে দলটি।
আনভীর বসুন্ধরা স্টেডিয়ামে টসের পর প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ২৩৭ রানের বড় সংগ্রহ গড়ে ড্যাফোডিল। জবাবে রান তাড়ায় নেমে ২০ ওভারে ১৭৪ রানেই থামে ব্র্যাকের ইনিংস। দুর্দান্ত ব্যাটিং করে ম্যাচসেরার পুরস্কার জিতেছেন ড্যাফোডিলের শাহীন।
ড্যাফোডিলের হয়ে সর্বোচ্চ ৬১ রান করেন শাহীন। মাত্র ৩৫ বলে খেলা তাঁর ইনিংসটি ছিল দলের বড় সংগ্রহ গড়ার অন্যতম ভিত্তি। এ ছাড়া কাজী ১৯ বলে ৪৫, তৈমুর ২০ বলে ৩৯ এবং প্রিতম ১৩ বলে অপরাজিত ৩৯ রান করেন। ব্র্যাকের হয়ে ফারদিন দুটি উইকেট শিকার করেন। নাফিস, তাহমিয়ান ও অয়ন পান একটি করে উইকেট।
২৩৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতে ভালোই এগোচ্ছিল ব্র্যাক। তবে সময় গড়ানোর সঙ্গে সঙ্গে তাদের রানের গতি কমে যায়। দলের হয়ে জারিফুল ২৪ বলে ৫৩, রোহন ১৫ বলে ২৮, আকাশ ২৫ বলে ২৬ এবং রাফান ১৬ বলে ১৫ রান করেন।
ব্যাট হাতে ভালো শুরুর পরও শেষ পর্যন্ত লক্ষ্য ছুঁতে পারেনি ব্র্যাক। ড্যাফোডিলের হয়ে শাহাদাত ও প্রিতমের কার্যকর বোলিংয়ে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে রাখে দলটি। ফলে ৬৩ রানের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি।
 (1500 x 470 px)_20260524_154935_0000.png)
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৬ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন