English / বাংলা
Editorial News 24

অবসরের ঘোষণার পাশাপাশি ভক্তদের উদ্দেশে আবেগঘন বার্তাও দিয়েছেন রোনালদো। পর্তুগাল জাতীয় দলের বিখ্যাত ৭ নম্বর জার্সির প্রসঙ্গ তুলে তিনি বলেন, ‘আমাদের জাতীয় দলের ৭ নম্বর জার্সিটি ফিরিয়ে দেওয়ার দিন আজ এসে গেছে।’

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন ক্রিশ্চিয়ানো রোনালদো


প্রকাশ : ০৬ নভেম্বর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ডাউনলোড কার্ড | ভুল রিপোর্ট
নিউজ পাঠান

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন ক্রিশ্চিয়ানো রোনালদো

পর্তুগালের জার্সিতে দীর্ঘ ২৩ বছরের বর্ণাঢ্য অধ্যায়ের সমাপ্তি টানলেন ফুটবল মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন ৪১ বছর বয়সী এই তারকা। বৃহস্পতিবার নিজের ইনস্টাগ্রামে প্রকাশিত এক দীর্ঘ ভিডিও বার্তায় সমর্থকদের এ খবর জানান তিনি।

অবসরের ঘোষণার পাশাপাশি ভক্তদের উদ্দেশে আবেগঘন বার্তাও দিয়েছেন রোনালদো। পর্তুগাল জাতীয় দলের বিখ্যাত ৭ নম্বর জার্সির প্রসঙ্গ তুলে তিনি বলেন, ‘আমাদের জাতীয় দলের ৭ নম্বর জার্সিটি ফিরিয়ে দেওয়ার দিন আজ এসে গেছে।’তিনি আরও বলেন, ‘আমি কখনো ভাবিনি যে এটি শুধু আমার একার। তবে ২৩ বছর ধরে এই জার্সি পরার সৌভাগ্য ও দায়িত্ব আমার ছিল।’

পর্তুগালের হয়ে আন্তর্জাতিক ফুটবলে একাধিক রেকর্ড গড়েছেন রোনালদো। জাতীয় দলের হয়ে রেকর্ড ২৩৪টি ম্যাচ খেলার পাশাপাশি করেছেন সর্বোচ্চ ১৪৬টি গোল। দীর্ঘ এই সময়ে তাঁর নেতৃত্ব ও পারফরম্যান্স পর্তুগিজ ফুটবলে এক স্মরণীয় অধ্যায় হয়ে থাকবে।

আপনার মতামত লিখুন

Editorial News 24

শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬


আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন ক্রিশ্চিয়ানো রোনালদো

প্রকাশের তারিখ : ০৬ নভেম্বর ২০২৬

featured Image

পর্তুগালের জার্সিতে দীর্ঘ ২৩ বছরের বর্ণাঢ্য অধ্যায়ের সমাপ্তি টানলেন ফুটবল মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন ৪১ বছর বয়সী এই তারকা। বৃহস্পতিবার নিজের ইনস্টাগ্রামে প্রকাশিত এক দীর্ঘ ভিডিও বার্তায় সমর্থকদের এ খবর জানান তিনি।

অবসরের ঘোষণার পাশাপাশি ভক্তদের উদ্দেশে আবেগঘন বার্তাও দিয়েছেন রোনালদো। পর্তুগাল জাতীয় দলের বিখ্যাত ৭ নম্বর জার্সির প্রসঙ্গ তুলে তিনি বলেন, ‘আমাদের জাতীয় দলের ৭ নম্বর জার্সিটি ফিরিয়ে দেওয়ার দিন আজ এসে গেছে।’তিনি আরও বলেন, ‘আমি কখনো ভাবিনি যে এটি শুধু আমার একার। তবে ২৩ বছর ধরে এই জার্সি পরার সৌভাগ্য ও দায়িত্ব আমার ছিল।’

পর্তুগালের হয়ে আন্তর্জাতিক ফুটবলে একাধিক রেকর্ড গড়েছেন রোনালদো। জাতীয় দলের হয়ে রেকর্ড ২৩৪টি ম্যাচ খেলার পাশাপাশি করেছেন সর্বোচ্চ ১৪৬টি গোল। দীর্ঘ এই সময়ে তাঁর নেতৃত্ব ও পারফরম্যান্স পর্তুগিজ ফুটবলে এক স্মরণীয় অধ্যায় হয়ে থাকবে।


Editorial News 24


© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
google.com, pub-1718561036151648, DIRECT, f08c47fec0942fa0