রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্সের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১১ নভেম্বর) রাত ১০টা ১০ মিনিটের দিকে পল্টন থানার আওতাধীন পুলিশ লাইন্সের ৩ নম্বর গেটের সামনে এ বিস্ফোরণ ঘটে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন পল্টন থানার ডিউটি অফিসার এএসআই সমাজ। তিনি জানান, রাত ১০টা ১০ মিনিটের দিকে দুর্বৃত্তরা পুলিশ লাইন্সের ৩ নম্বর গেটের সামনে ককটেল বিস্ফোরণ ঘটায়।তিনি আরও জানান, ঘটনার পর ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। কারা এ ঘটনার সঙ্গে জড়িত, তা শনাক্ত করতে কাজ করছে পুলিশ।
 (1500 x 470 px)_20260524_154935_0000.png)
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৬ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন