English / বাংলা
Editorial News 24

যুক্তরাষ্ট্রের জনগণ তাঁর ওপর বিরক্ত হয়ে পড়লে ইসরায়েলে গিয়ে প্রধানমন্ত্রী হওয়ার আগ্রহ দেখিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

এবার ইসরায়েলের প্রধানমন্ত্রী হতে চান ট্রাম্প!


প্রকাশ : ০৫ নভেম্বর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ডাউনলোড কার্ড | ভুল রিপোর্ট
নিউজ পাঠান

এবার ইসরায়েলের প্রধানমন্ত্রী হতে চান ট্রাম্প!

যুক্তরাষ্ট্রের জনগণ তাঁর ওপর বিরক্ত হয়ে পড়লে ইসরায়েলে গিয়ে প্রধানমন্ত্রী হওয়ার আগ্রহ দেখিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে ইসরায়েলে নিজের জনপ্রিয়তা ৯৯ শতাংশ বলেও দাবি করেছেন তিনি।কানাডার সংবাদমাধ্যম ইয়াহু লাইফস্টাইলের এক প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার ‘ফক্স অ্যান্ড ফ্রেন্ডস’ অনুষ্ঠানে দেওয়া সাক্ষাৎকারে রসিকতার সুরে এমন মন্তব্য করেন ৮০ বছর বয়সী ট্রাম্প।

সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ইসরায়েলে তাঁর জনপ্রিয়তা এতটাই বেশি যে যুক্তরাষ্ট্রের মানুষ যদি তাঁর ওপর বিরক্ত হয়ে যান, তাহলে তিনি ইসরায়েলে গিয়ে প্রধানমন্ত্রী হতে পারেন। এ সময় দেশটিতে নিজের জনপ্রিয়তা ৯৯ শতাংশ বলে উল্লেখ করেন তিনি।

এদিকে সাক্ষাৎকারে ইসরায়েলকে দেওয়া যুক্তরাষ্ট্রের আর্থিক সহায়তা বন্ধের বিষয়টিও উঠে আসে। ট্রাম্প জানান, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে এ বিষয়ে তাঁর একটি সমঝোতা হয়েছে।ট্রাম্পের দাবি, সমঝোতা অনুযায়ী চলতি বছরের শেষ নাগাদ ইসরায়েলকে বছরে ৪০০ কোটি ডলারের আর্থিক সহায়তা দেওয়া বন্ধ করবে যুক্তরাষ্ট্র। তাঁর মতে, বর্তমানে ইসরায়েলের আর এই অর্থের প্রয়োজন নেই।

আপনার মতামত লিখুন

Editorial News 24

বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬


এবার ইসরায়েলের প্রধানমন্ত্রী হতে চান ট্রাম্প!

প্রকাশের তারিখ : ০৫ নভেম্বর ২০২৬

featured Image

যুক্তরাষ্ট্রের জনগণ তাঁর ওপর বিরক্ত হয়ে পড়লে ইসরায়েলে গিয়ে প্রধানমন্ত্রী হওয়ার আগ্রহ দেখিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে ইসরায়েলে নিজের জনপ্রিয়তা ৯৯ শতাংশ বলেও দাবি করেছেন তিনি।কানাডার সংবাদমাধ্যম ইয়াহু লাইফস্টাইলের এক প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার ‘ফক্স অ্যান্ড ফ্রেন্ডস’ অনুষ্ঠানে দেওয়া সাক্ষাৎকারে রসিকতার সুরে এমন মন্তব্য করেন ৮০ বছর বয়সী ট্রাম্প।

সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ইসরায়েলে তাঁর জনপ্রিয়তা এতটাই বেশি যে যুক্তরাষ্ট্রের মানুষ যদি তাঁর ওপর বিরক্ত হয়ে যান, তাহলে তিনি ইসরায়েলে গিয়ে প্রধানমন্ত্রী হতে পারেন। এ সময় দেশটিতে নিজের জনপ্রিয়তা ৯৯ শতাংশ বলে উল্লেখ করেন তিনি।

এদিকে সাক্ষাৎকারে ইসরায়েলকে দেওয়া যুক্তরাষ্ট্রের আর্থিক সহায়তা বন্ধের বিষয়টিও উঠে আসে। ট্রাম্প জানান, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে এ বিষয়ে তাঁর একটি সমঝোতা হয়েছে।ট্রাম্পের দাবি, সমঝোতা অনুযায়ী চলতি বছরের শেষ নাগাদ ইসরায়েলকে বছরে ৪০০ কোটি ডলারের আর্থিক সহায়তা দেওয়া বন্ধ করবে যুক্তরাষ্ট্র। তাঁর মতে, বর্তমানে ইসরায়েলের আর এই অর্থের প্রয়োজন নেই।


Editorial News 24


© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
google.com, pub-1718561036151648, DIRECT, f08c47fec0942fa0