English / বাংলা
Editorial News 24

বোর্ডের বিজ্ঞপ্তি অনুযায়ী, ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষায় নিয়মিত ও অনিয়মিত পরীক্ষার্থী হিসেবে অংশ নিয়ে সর্বোচ্চ দুই বিষয়ে (চতুর্থ বিষয় ছাড়া) অকৃতকার্য শিক্ষার্থীরা এ পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাবেন।

এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ফরম পূরণ শুরু আজ, আবেদন করবেন যেভাবে

প্রকাশ : ০৫ নভেম্বর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ডাউনলোড কার্ড | ভুল রিপোর্ট
নিউজ পাঠান

এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ফরম পূরণ শুরু আজ, আবেদন করবেন যেভাবে

২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীদের সাপ্লিমেন্টারি পরীক্ষার ফরম পূরণ কার্যক্রম শুরু হচ্ছে আজ বৃহস্পতিবার (৫ নভেম্বর)। অনলাইনে এ কার্যক্রম চলবে আগামী ৯ নভেম্বর পর্যন্ত। অন্যদিকে, পরীক্ষার নির্ধারিত ফি জমা দেওয়ার শেষ সময় ১০ নভেম্বর।

আগামী ১ ডিসেম্বর থেকে সাপ্লিমেন্টারি পরীক্ষা শুরু হওয়ার কথা রয়েছে। বুধবার (৪ নভেম্বর) ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক জেসমিন তাসলিমা বানু স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ফরম পূরণের সময়সূচি ও প্রয়োজনীয় নির্দেশনা জানানো হয়েছে।

বোর্ডের বিজ্ঞপ্তি অনুযায়ী, ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষায় নিয়মিত ও অনিয়মিত পরীক্ষার্থী হিসেবে অংশ নিয়ে সর্বোচ্চ দুই বিষয়ে (চতুর্থ বিষয় ছাড়া) অকৃতকার্য শিক্ষার্থীরা এ পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাবেন।

যেভাবে সম্পন্ন করবেন ফরম পূরণ

সাপ্লিমেন্টারি পরীক্ষায় অংশ নিতে আগ্রহী শিক্ষার্থীদের নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানের মাধ্যমে ফরম পূরণের কার্যক্রম সম্পন্ন করতে হবে। এ জন্য কয়েকটি ধাপ অনুসরণ করতে হবে।

১. প্রথমে ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে (www.dhakaeducationboard.gov.bd) প্রবেশ করতে হবে। সেখান থেকে শিক্ষাপ্রতিষ্ঠান কর্তৃপক্ষ পরীক্ষার্থীদের সম্ভাব্য তালিকা অনলাইনে প্রদর্শন করবে।

২. তালিকায় থাকা সংশ্লিষ্ট পরীক্ষার্থীদের তথ্য ভালোভাবে যাচাই করতে হবে।

৩. যেসব শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেবেন, তাদের নির্বাচিত তালিকা প্রিন্ট করতে হবে।

৪. প্রিন্ট করা তালিকায় পরীক্ষার্থী ও সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান কর্তৃপক্ষের স্বাক্ষর নিতে হবে।

৫. এরপর ইলেকট্রনিক ফরম ফিলআপ (eFF) পদ্ধতিতে অনলাইনে ফরম পূরণের কাজ শেষ করতে হবে।

৬. সবশেষে নির্ধারিত সময়ের মধ্যে সোনালী সেবার মাধ্যমে পরীক্ষার ফি পরিশোধ করতে হবে।

ফরম পূরণ ও ফি জমার সময়সীমা

ঢাকা শিক্ষা বোর্ডের নির্ধারিত সূচি অনুযায়ী, ৫ নভেম্বর থেকে ৯ নভেম্বর ২০২৬ পর্যন্ত অনলাইনে সম্ভাব্য তালিকা প্রদর্শন ও ফরম পূরণ করা যাবে। পরীক্ষার ফি জমা দেওয়ার শেষ দিন ১০ নভেম্বর।

পরীক্ষার ফি কত নির্ধারণ করা হয়েছে?

বোর্ডের বিজ্ঞপ্তিতে পরীক্ষার ফি নির্ধারণ করে দেওয়া হয়েছে। এতে তত্ত্বীয় বিষয়ের প্রতিটি পত্রের জন্য ১২৫ টাকা এবং ব্যবহারিক বিষয়ের প্রতিটি পত্রের জন্য ২৫ টাকা ধার্য করা হয়েছে। এ ছাড়া পরীক্ষা কেন্দ্র ফি হিসেবে দিতে হবে ৪৫০ টাকা।

যেভাবে পরিশোধ করবেন পরীক্ষার ফি

পরীক্ষার যাবতীয় ফি বোর্ডের সচিবের অনুকূলে সোনালী ব্যাংকের যেকোনো শাখা থেকে সোনালী সেবার মাধ্যমে জমা দিতে হবে। তবে সরাসরি নগদ টাকা, পে-অর্ডার, পোস্টাল অর্ডার, মানি অর্ডার কিংবা ট্রেজারি চালানের মাধ্যমে ফি পরিশোধ করা যাবে না।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, নির্ধারিত সময়সীমা পার হওয়ার পর কোনো অবস্থাতেই পরীক্ষার ফি বা প্রয়োজনীয় কাগজপত্র গ্রহণ করা হবে না। এ কারণে সাপ্লিমেন্টারি পরীক্ষায় অংশ নিতে ইচ্ছুক শিক্ষার্থীদের সময়সীমার বিষয়টি গুরুত্ব দিয়ে দেখতে এবং দ্রুত নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করে ফরম পূরণ ও ফি জমার কার্যক্রম শেষ করতে বলা হয়েছে।

আপনার মতামত লিখুন

Editorial News 24

বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬

এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ফরম পূরণ শুরু আজ, আবেদন করবেন যেভাবে

প্রকাশের তারিখ : ০৫ নভেম্বর ২০২৬

featured Image

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
google.com, pub-1718561036151648, DIRECT, f08c47fec0942fa0