English / বাংলা
Editorial News 24

আন্তঃশিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, এবার ফল পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করেছিলেন ৪ লাখ ২ হাজার ৫১ জন পরীক্ষার্থী। তারা মোট ১২ লাখ ৮৭ হাজার ৯২৬টি উত্তরপত্র ও ব্যবহারিক পরীক্ষার খাতা পুনর্নিরীক্ষণের আবেদন করেন।

এসএসসি পুনর্নিরীক্ষণের জিপিএ-৫ পেলেন আরও ৩ হাজার শিক্ষার্থী

প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ডাউনলোড কার্ড | ভুল রিপোর্ট
নিউজ পাঠান

এসএসসি পুনর্নিরীক্ষণের জিপিএ-৫ পেলেন আরও ৩ হাজার শিক্ষার্থী

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ করা হয়েছে। এতে নতুন করে জিপিএ-৫ পেয়েছেন ৩ হাজার ৭৯ জন শিক্ষার্থী।বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকাল ১০টায় দেশের ১১টি শিক্ষা বোর্ডে একযোগে পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ করা হয়।

আন্তঃশিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, এবার ফল পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করেছিলেন ৪ লাখ ২ হাজার ৫১ জন পরীক্ষার্থী। তারা মোট ১২ লাখ ৮৭ হাজার ৯২৬টি উত্তরপত্র ও ব্যবহারিক পরীক্ষার খাতা পুনর্নিরীক্ষণের আবেদন করেন।এর মধ্যে লিখিত পরীক্ষার উত্তরপত্র পুনর্নিরীক্ষণের আবেদন ছিল ১০ লাখ ৫৬ হাজার ৪৫৫টি। আর ব্যবহারিক পরীক্ষার খাতার জন্য আবেদন করা হয় ২ লাখ ৩১ হাজার ৪৭১টি।

এবারের পুনর্নিরীক্ষণ প্রক্রিয়ায় নতুন পরিবর্তন আনা হয়েছে। এতদিন প্রচলিত নিয়মে উত্তরপত্র পুনর্মূল্যায়নের সুযোগ না থাকলেও এবার উত্তরপত্র পুনর্মূল্যায়ন করা হয়েছে।

এর আগে ১০ আগস্ট এসএসসি ও সমমান পরীক্ষার মূল ফল প্রকাশ করা হয়। নয়টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদরাসা ও কারিগরি শিক্ষা বোর্ড মিলিয়ে এবার গড় পাসের হার ছিল ৬২ দশমিক ২৫ শতাংশ। পরীক্ষায় অংশ নিয়েছিলেন ১৮ লাখের বেশি শিক্ষার্থী।

নয়টি সাধারণ শিক্ষা বোর্ডে এবার পাসের হার ৬৪ দশমিক ০৫ শতাংশ, যা গত ১৯ বছরের মধ্যে সর্বনিম্ন। একই সঙ্গে গত বছরের তুলনায় জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যাও প্রায় ১৯ হাজার কমে যায়।

মূল ফল প্রকাশের পর ফলাফলে অসন্তুষ্ট শিক্ষার্থীদের কাছ থেকে ১১ থেকে ১৭ আগস্ট পর্যন্ত অনলাইনে পুনর্নিরীক্ষণের আবেদন নেওয়া হয়। বিপুলসংখ্যক আবেদন জমা পড়ায় পুনর্নিরীক্ষণের ফল নিয়ে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়।

আপনার মতামত লিখুন

Editorial News 24

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

এসএসসি পুনর্নিরীক্ষণের জিপিএ-৫ পেলেন আরও ৩ হাজার শিক্ষার্থী

প্রকাশের তারিখ : ১০ সেপ্টেম্বর ২০২৬

featured Image

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ করা হয়েছে। এতে নতুন করে জিপিএ-৫ পেয়েছেন ৩ হাজার ৭৯ জন শিক্ষার্থী।বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকাল ১০টায় দেশের ১১টি শিক্ষা বোর্ডে একযোগে পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ করা হয়।

আন্তঃশিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, এবার ফল পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করেছিলেন ৪ লাখ ২ হাজার ৫১ জন পরীক্ষার্থী। তারা মোট ১২ লাখ ৮৭ হাজার ৯২৬টি উত্তরপত্র ও ব্যবহারিক পরীক্ষার খাতা পুনর্নিরীক্ষণের আবেদন করেন।এর মধ্যে লিখিত পরীক্ষার উত্তরপত্র পুনর্নিরীক্ষণের আবেদন ছিল ১০ লাখ ৫৬ হাজার ৪৫৫টি। আর ব্যবহারিক পরীক্ষার খাতার জন্য আবেদন করা হয় ২ লাখ ৩১ হাজার ৪৭১টি।

এবারের পুনর্নিরীক্ষণ প্রক্রিয়ায় নতুন পরিবর্তন আনা হয়েছে। এতদিন প্রচলিত নিয়মে উত্তরপত্র পুনর্মূল্যায়নের সুযোগ না থাকলেও এবার উত্তরপত্র পুনর্মূল্যায়ন করা হয়েছে।

এর আগে ১০ আগস্ট এসএসসি ও সমমান পরীক্ষার মূল ফল প্রকাশ করা হয়। নয়টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদরাসা ও কারিগরি শিক্ষা বোর্ড মিলিয়ে এবার গড় পাসের হার ছিল ৬২ দশমিক ২৫ শতাংশ। পরীক্ষায় অংশ নিয়েছিলেন ১৮ লাখের বেশি শিক্ষার্থী।

নয়টি সাধারণ শিক্ষা বোর্ডে এবার পাসের হার ৬৪ দশমিক ০৫ শতাংশ, যা গত ১৯ বছরের মধ্যে সর্বনিম্ন। একই সঙ্গে গত বছরের তুলনায় জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যাও প্রায় ১৯ হাজার কমে যায়।

মূল ফল প্রকাশের পর ফলাফলে অসন্তুষ্ট শিক্ষার্থীদের কাছ থেকে ১১ থেকে ১৭ আগস্ট পর্যন্ত অনলাইনে পুনর্নিরীক্ষণের আবেদন নেওয়া হয়। বিপুলসংখ্যক আবেদন জমা পড়ায় পুনর্নিরীক্ষণের ফল নিয়ে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়।

Editorial News 24

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
google.com, pub-1718561036151648, DIRECT, f08c47fec0942fa0