উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
||
বাংলাদেশের নতুন পররাষ্ট্র সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন পেশাদার কূটনীতিক সালাহউদ্দিন নোমান চৌধুরী। তিনি দেশের ২৯তম পররাষ্ট্র সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।রোববার (৮ নভেম্বর) তাকে এ পদে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। এর মধ্য দিয়ে বর্তমান পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়ামের স্থলাভিষিক্ত হচ্ছেন তিনি।এর আগে ২০২৫ সালের জানুয়ারি থেকে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছিলেন সালাহউদ্দিন নোমান চৌধুরী। নতুন দায়িত্বের জন্য সরকার তাকে ইতোমধ্যে জাতিসংঘের দায়িত্ব থেকে দেশে ফিরিয়ে এনেছে।সম্প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের জাপান সফরেও সফরসঙ্গী ছিলেন তিনি। জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব পাওয়ার আগে নেপালে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে কাজ করেছেন এই পেশাদার কূটনীতিক।