অভিনেত্রী তানজিন নাহার তিশার বিরুদ্ধে মানহানির অভিযোগে মামলা করেছেন ফ্যাশন ডিজাইনার সানায়া আনাম ওয়াফিকাহ চৌধুরী।
রোববার (৮ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কামাল উদ্দিনের আদালতে মামলাটি দায়ের করেন তিনি। বাদীর জবানবন্দি গ্রহণ শেষে আদালত মামলাটি তদন্তের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টগেশনকে (পিবিআই) নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে আগামী ২১ জানুয়ারি তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার তারিখ নির্ধারণ করা হয়েছে।বাদীপক্ষের আইনজীবী শুভ্র সিনহা রায় বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার অভিযোগে বলা হয়েছে, এর আগে ঢাকার সিএমএম আদালত ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে তানজিন তিশার বিরুদ্ধে দুটি পৃথক মামলা করেছিলেন সানায়া আনাম। এর জেরে প্রতিহিংসার বশবর্তী হয়ে ২০২৬ সালের ২৭ অক্টোবর অভিনেত্রী তার ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে বাদীর ছবি প্রকাশ এবং তার সম্পর্কে আপত্তিকর ও বিভ্রান্তিকর তথ্য ছড়ান বলে অভিযোগ করা হয়েছে।
আরজিতে আরও উল্লেখ করা হয়, ২০২৫ সালের ৭ নভেম্বর ফেসবুক মেসেঞ্জারে ফোন করে বাদীকে ভাইরাল করে দেওয়ার হুমকি দিয়েছিলেন তানজিন তিশা। এ সময় তিনি বলেন, ‘ফেমাস হইলে বইলো, আমি তোমার ছবি আপলোড করে দিবো নে।’ ওই কথোপকথনের তথ্য বাদীর কাছে সংরক্ষিত রয়েছে বলেও দাবি করা হয়েছে।
অভিযোগে বলা হয়, গত ২৭ অক্টোবর অভিনেত্রীর ফেসবুক পেজে বাদীর একটি ছবি তার অনুমতি ছাড়াই প্রকাশ করা হয়। পাশাপাশি দুই নাবালক শিশুর ছবিও প্রকাশ করা হয়েছে বলে মামলায় উল্লেখ করা হয়েছে। এসব ছবি ও বক্তব্যের মাধ্যমে বাদীর সামাজিক মর্যাদা ক্ষুণ্ন হয়েছে বলে দাবি করেছেন তিনি।
এ ঘটনায় ২৮ অক্টোবর আইনজীবীর মাধ্যমে তানজিন তিশাকে রেজিস্ট্রি ডাকযোগে লিগ্যাল নোটিশ পাঠান বাদী। নোটিশ পাওয়ার দুই দিনের মধ্যে আপত্তিকর ছবি ও তথ্য সরিয়ে নেওয়ার অনুরোধ জানানো হলেও তা করা হয়নি বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।মামলার আরজিতে আরও বলা হয়, বাদীকে নিয়ে বিভিন্ন ব্যক্তির কাছে কটূক্তি ও বিভ্রান্তিকর মন্তব্য করেছেন অভিনেত্রী। এতে তার পেশাগত ও সামাজিক সম্মান ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করেছেন সানায়া আনাম।বাদী জানান, অভিনেত্রীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদনও করা হয়েছিল।
 (1500 x 470 px)_20260524_154935_0000.png)
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৯ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন