English / বাংলা
Editorial News 24

ছবিতে দুই বোনের স্নেহমাখা মুহূর্তও নজর কেড়েছে ভক্তদের।

উৎসবের মুহূর্তে দুই কন্যাকে নিয়ে ছবি প্রকাশ করলেন রণবীর-দীপিকা দম্পতি


প্রকাশ : ২০ অক্টোবর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ডাউনলোড কার্ড | ভুল রিপোর্ট
নিউজ পাঠান

উৎসবের মুহূর্তে দুই কন্যাকে নিয়ে ছবি প্রকাশ করলেন রণবীর-দীপিকা দম্পতি

বলিউড তারকা রণবীর সিং ও দীপিকা পাড়ুকোন তাঁদের দ্বিতীয় কন্যাসন্তানের নাম ও ছবি প্রকাশ করেছেন। বিজয়া দশমীর উৎসবের আনন্দের মধ্যেই দুই মেয়েকে নিয়ে পারিবারিক একটি ছবি ভক্তদের সঙ্গে ভাগ করে নেন এই তারকা দম্পতি।

দ্বিতীয় কন্যার নাম রাখা হয়েছে ‘দেবী পাড়ুকোন সিং’। সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে ছবিটি প্রকাশ করে দীপিকা লেখেন, ‘ভালোবাসা ও প্রাচুর্যে ভরপুর... দেবী পাড়ুকোন সিং।’প্রকাশিত ছবিতে পরিবারের সদস্যদের ঐতিহ্যবাহী সোনালি রঙের পোশাকে দেখা যায়। রণবীরের কোলে ছিল তাঁদের প্রথম কন্যা দুয়া। অন্যদিকে, ছোট্ট দেবীকে পরম মমতায় আগলে রেখেছিলেন দীপিকা। ছবিতে দুই বোনের স্নেহমাখা মুহূর্তও নজর কেড়েছে ভক্তদের। প্রকাশের পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে ছবিটি নিয়ে শুরু হয় আলোচনা।তারকা দম্পতির এই আনন্দঘন মুহূর্তে শুভেচ্ছা জানিয়েছেন বলিউডের একাধিক তারকা ও সংগীতশিল্পী। তাঁদের মধ্যে রয়েছেন শর্বরী, ম্রুণাল ঠাকুর ও ভূমি পেডনেকরসহ অনেকে।

গত ১৯ সেপ্টেম্বর জন্ম নেয় দীপিকা ও রণবীরের দ্বিতীয় সন্তান দেবী। এর আগে, ২০২৪ সালের ৮ সেপ্টেম্বর তাঁদের প্রথম কন্যা দুয়ার জন্ম হয়।রণবীর ও দীপিকার প্রেমের শুরু ২০১৩ সালে ‘গোলিয়োঁ কি রাসলীলা রাম লীলা’ সিনেমার শুটিংয়ের সময়। দীর্ঘদিনের সম্পর্কের পর ২০১৮ সালের ১৪ নভেম্বর ইতালির লেক কোমোতে রাজকীয় আয়োজনে বিয়ে করেন তাঁরা। কঙ্কণি ও সিন্ধি—দুই রীতিতেই সম্পন্ন হয় তাঁদের বিয়ের আনুষ্ঠানিকতা।দুই কন্যাকে নিয়ে এখন চারজনের পরিবার রণবীর-দীপিকার। উৎসবের এই সময়ে পরিবারের বিশেষ মুহূর্ত ভক্তদের সঙ্গে ভাগ করে নেওয়ায় শুভেচ্ছা ও ভালোবাসায় ভাসছেন এই তারকা দম্পতি।

সূত্র: এনডিটিভি


আপনার মতামত লিখুন

Editorial News 24

বুধবার, ২১ অক্টোবর ২০২৬


উৎসবের মুহূর্তে দুই কন্যাকে নিয়ে ছবি প্রকাশ করলেন রণবীর-দীপিকা দম্পতি

প্রকাশের তারিখ : ২০ অক্টোবর ২০২৬

featured Image

বলিউড তারকা রণবীর সিং ও দীপিকা পাড়ুকোন তাঁদের দ্বিতীয় কন্যাসন্তানের নাম ও ছবি প্রকাশ করেছেন। বিজয়া দশমীর উৎসবের আনন্দের মধ্যেই দুই মেয়েকে নিয়ে পারিবারিক একটি ছবি ভক্তদের সঙ্গে ভাগ করে নেন এই তারকা দম্পতি।

দ্বিতীয় কন্যার নাম রাখা হয়েছে ‘দেবী পাড়ুকোন সিং’। সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে ছবিটি প্রকাশ করে দীপিকা লেখেন, ‘ভালোবাসা ও প্রাচুর্যে ভরপুর... দেবী পাড়ুকোন সিং।’প্রকাশিত ছবিতে পরিবারের সদস্যদের ঐতিহ্যবাহী সোনালি রঙের পোশাকে দেখা যায়। রণবীরের কোলে ছিল তাঁদের প্রথম কন্যা দুয়া। অন্যদিকে, ছোট্ট দেবীকে পরম মমতায় আগলে রেখেছিলেন দীপিকা। ছবিতে দুই বোনের স্নেহমাখা মুহূর্তও নজর কেড়েছে ভক্তদের। প্রকাশের পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে ছবিটি নিয়ে শুরু হয় আলোচনা।তারকা দম্পতির এই আনন্দঘন মুহূর্তে শুভেচ্ছা জানিয়েছেন বলিউডের একাধিক তারকা ও সংগীতশিল্পী। তাঁদের মধ্যে রয়েছেন শর্বরী, ম্রুণাল ঠাকুর ও ভূমি পেডনেকরসহ অনেকে।

গত ১৯ সেপ্টেম্বর জন্ম নেয় দীপিকা ও রণবীরের দ্বিতীয় সন্তান দেবী। এর আগে, ২০২৪ সালের ৮ সেপ্টেম্বর তাঁদের প্রথম কন্যা দুয়ার জন্ম হয়।রণবীর ও দীপিকার প্রেমের শুরু ২০১৩ সালে ‘গোলিয়োঁ কি রাসলীলা রাম লীলা’ সিনেমার শুটিংয়ের সময়। দীর্ঘদিনের সম্পর্কের পর ২০১৮ সালের ১৪ নভেম্বর ইতালির লেক কোমোতে রাজকীয় আয়োজনে বিয়ে করেন তাঁরা। কঙ্কণি ও সিন্ধি—দুই রীতিতেই সম্পন্ন হয় তাঁদের বিয়ের আনুষ্ঠানিকতা।দুই কন্যাকে নিয়ে এখন চারজনের পরিবার রণবীর-দীপিকার। উৎসবের এই সময়ে পরিবারের বিশেষ মুহূর্ত ভক্তদের সঙ্গে ভাগ করে নেওয়ায় শুভেচ্ছা ও ভালোবাসায় ভাসছেন এই তারকা দম্পতি।

সূত্র: এনডিটিভি



Editorial News 24


© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
google.com, pub-1718561036151648, DIRECT, f08c47fec0942fa0