ইতালিতে অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ওপর হামলা ও হেনস্তার অভিযোগ উঠেছে। তাঁর অভিযোগ, একদল ব্যক্তি তাঁকে পানি, কোমল পানীয় ও ডিম ছুড়ে মারেন এবং শারীরিকভাবে লাঞ্ছিত করেন। এ সময় তাঁর হাত থেকে মুঠোফোন ফেলে দেওয়া হয়। ঘটনার সময় বাঁধনের সঙ্গে তাঁর ভাইয়ের পরিবারের সদস্যরাও ছিলেন।সোমবার রাতে ইতালির মেস্ত্রে শহরের একটি পার্কে এ ঘটনা ঘটে বলে জানান বাঁধন। ঘটনার পর স্থানীয় থানায় অভিযোগ করেছেন তিনি।
বাঁধনের দাবি, ২০২৪ সালের জুলাই-আগস্টের ছাত্র-জনতার আন্দোলনে তাঁর সক্রিয় ভূমিকার কারণেই তাঁকে লক্ষ্য করে এ হামলা চালানো হয়েছে। হামলাকারীদের কয়েকজন নিজেদের আওয়ামী লীগ ও ছাত্রলীগের কর্মী এবং ‘বঙ্গবন্ধুর সৈনিক’ হিসেবে পরিচয় দিয়েছেন বলেও অভিযোগ করেন তিনি।ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক ভিডিও বার্তায় বাঁধন বলেন, পার্কে ভাইয়ের পরিবারের সঙ্গে সময় কাটানোর সময় কয়েকজন বাঙালি তাঁর দিকে এগিয়ে আসেন এবং একপর্যায়ে তাঁকে শারীরিকভাবে হেনস্তা করেন। তাঁর শরীরে পানি ও কোমল পানীয় ছুড়ে মারা হয় বলেও জানান তিনি।বাঁধনের ভাষ্য অনুযায়ী, হামলাকারীরা তাঁকে জোর করে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ বলতে বলেন। পাশাপাশি পুরো ঘটনাটি ভিডিও করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারের চেষ্টা করা হয়।
প্রকাশিত ভিডিওতে কয়েকজনকে বাঁধনের সঙ্গে উত্তেজিতভাবে কথা বলতে এবং ধস্তাধস্তি করতে দেখা যায়। তাঁদের কয়েকজনকে বাঁধনকে ‘জুলাই জঙ্গি’ বলেও মন্তব্য করতে শোনা যায়।নিজের ওপর হামলার প্রসঙ্গে বাঁধন বলেন, তিনি ২০২৪ সালের জুলাইয়ের আন্দোলনে অংশ নিয়েছিলেন এবং এ বিষয়ে তাঁর কোনো অনুশোচনা নেই। তাঁর দাবি, ঘটনার সময় তাঁর কানের পাশেও আঘাত করা হয় এবং তাঁর ফোন ফেলে দেওয়া হয়।
এ সময় বাঁধনের ভাইয়ের স্ত্রীকেও ধাক্কা দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন তিনি। ঘটনাস্থলে শিশুসন্তান উপস্থিত থাকায় পরিস্থিতি আরও উদ্বেগজনক হয়ে ওঠে বলেও জানান অভিনেত্রী।হামলার প্রতিবাদ জানিয়ে বাঁধন বলেন, তাঁকে দমানো সহজ নয়। তিনি আরও বলেন, বিদেশের মাটিতে বাংলাদেশের একজন অভিনেত্রীকে এভাবে হেনস্তার ঘটনা দেশের জন্যও বিব্রতকর।বাঁধন জানান, ঘটনাটি নিয়ে তিনি স্থানীয় পুলিশের কাছে অভিযোগ করেছেন। অভিযোগের ভিত্তিতে বিষয়টি আইনগতভাবে কীভাবে এগোয়, সেটিই এখন দেখার বিষয়।
এদিকে ৮৩তম ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিতে বর্তমানে ইতালিতে অবস্থান করছেন আজমেরী হক বাঁধন। রুবাইয়াত হোসেন পরিচালিত ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ সিনেমার দলের সঙ্গে উৎসবে অংশ নিয়েছেন তিনি।সিনেমাটি উৎসবের প্রতিযোগিতামূলক অরিজন্তি বিভাগে জায়গা পেয়েছে। ৬ সেপ্টেম্বর সালা দারসেনা থিয়েটারে সিনেমাটির ওয়ার্ল্ড প্রিমিয়ার অনুষ্ঠিত হয়। এতে চারটি গুরুত্বপূর্ণ নারী চরিত্রে অভিনয় করেছেন জাইনীন করিম, রিকিতা নন্দিনী শিমু, সুনেরাহ্ বিনতে কামাল ও আজমেরী হক বাঁধন।
 (1500 x 470 px)_20260524_154935_0000.png)
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ০৮ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন