English / বাংলা
Editorial News 24

সোমবার (১৯ অক্টোবর) দুপুর ২টায় জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি পদত্যাগের ঘোষণা দেন।

মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন


প্রকাশ : ১৯ অক্টোবর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ডাউনলোড কার্ড | ভুল রিপোর্ট
নিউজ পাঠান

মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন

মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেন। সোমবার (১৯ অক্টোবর) দুপুর ২টায় জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি পদত্যাগের ঘোষণা দেন।

সম্প্রতি রাজধানীর গেন্ডারিয়ায় মাদকবিরোধী অভিযান চালাতে গিয়ে আগ্নেয়াস্ত্র হাতে দেখা যায় ইশরাক হোসেনকে। গত শনিবারের ওই অভিযানে তাঁর সঙ্গে থাকা কয়েকজনের হাতেও অস্ত্র ছিল। ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়।এরপর রোববার বিকেলে সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান ইশরাক হোসেনকে ডেকে পাঠান বলে জানা গেছে। সরকার-সংশ্লিষ্ট উচ্চপর্যায়ের একাধিক সূত্রের দাবি, ওই সময় তাঁকে পদত্যাগের নির্দেশ দেওয়া হয়েছিল।

পদত্যাগের পর নিজের ভবিষ্যৎ কর্মকাণ্ডের বিষয়ে ইশরাক বলেন, মাদক নির্মূলের প্রচেষ্টা আরও বেশি উদ্দীপনা নিয়ে চালিয়ে যাবেন তিনি। পাশাপাশি পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার করা এবং প্রজন্ম দলের সাংগঠনিক কার্যক্রম বিস্তৃত করতে দেশের বিভিন্ন জেলা সফরের পরিকল্পনার কথাও জানান।তিনি বলেন, “বিরুদ্ধে শতগুণ বেশি উদ্দীপনা নিয়ে কাজ করব, ইনশাআল্লাহ। পরিচ্ছন্নতা কর্মসূচি আরও জোরদার হবে। দেশব্যাপী প্রজন্ম দলের সাংগঠনিক শক্তি বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন জেলা সফর করতে পারব। মন্ত্রী নয়, মাদক নির্মূল! মাদক নির্মূল, মাদক নির্মূল!”


আপনার মতামত লিখুন

Editorial News 24

মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬


মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন

প্রকাশের তারিখ : ১৯ অক্টোবর ২০২৬

featured Image

মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেন। সোমবার (১৯ অক্টোবর) দুপুর ২টায় জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি পদত্যাগের ঘোষণা দেন।

সম্প্রতি রাজধানীর গেন্ডারিয়ায় মাদকবিরোধী অভিযান চালাতে গিয়ে আগ্নেয়াস্ত্র হাতে দেখা যায় ইশরাক হোসেনকে। গত শনিবারের ওই অভিযানে তাঁর সঙ্গে থাকা কয়েকজনের হাতেও অস্ত্র ছিল। ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়।এরপর রোববার বিকেলে সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান ইশরাক হোসেনকে ডেকে পাঠান বলে জানা গেছে। সরকার-সংশ্লিষ্ট উচ্চপর্যায়ের একাধিক সূত্রের দাবি, ওই সময় তাঁকে পদত্যাগের নির্দেশ দেওয়া হয়েছিল।

পদত্যাগের পর নিজের ভবিষ্যৎ কর্মকাণ্ডের বিষয়ে ইশরাক বলেন, মাদক নির্মূলের প্রচেষ্টা আরও বেশি উদ্দীপনা নিয়ে চালিয়ে যাবেন তিনি। পাশাপাশি পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার করা এবং প্রজন্ম দলের সাংগঠনিক কার্যক্রম বিস্তৃত করতে দেশের বিভিন্ন জেলা সফরের পরিকল্পনার কথাও জানান।তিনি বলেন, “বিরুদ্ধে শতগুণ বেশি উদ্দীপনা নিয়ে কাজ করব, ইনশাআল্লাহ। পরিচ্ছন্নতা কর্মসূচি আরও জোরদার হবে। দেশব্যাপী প্রজন্ম দলের সাংগঠনিক শক্তি বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন জেলা সফর করতে পারব। মন্ত্রী নয়, মাদক নির্মূল! মাদক নির্মূল, মাদক নির্মূল!”



Editorial News 24


© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
google.com, pub-1718561036151648, DIRECT, f08c47fec0942fa0