মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিজেই নিয়েছেন বলে জানিয়েছেন ইশরাক হোসেন। তাঁর দাবি, দল তাঁকে পদত্যাগ করতে বলেনি। তবে বিশেষ কিছু কারণে তাঁকে এই সিদ্ধান্ত নিতে হচ্ছে। একই সঙ্গে মাদকবিরোধী অভিযান অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন তিনি।
সোমবার (১৯ অক্টোবর) দুপুরে পদত্যাগের বিষয়ে চূড়ান্ত ঘোষণা দেওয়ার আগে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এসব কথা বলেন ইশরাক।তিনি বলেন, ‘দল চায়নি, নিজে থেকেই পদত্যাগ করছি। বিশেষ কারণে পদত্যাগ করতে হচ্ছে।’ মাদকের বিরুদ্ধে তাঁর অবস্থান অপরিবর্তিত থাকবে উল্লেখ করে তিনি আরও বলেন, মাদকের বিরুদ্ধে যুদ্ধ চলবে।ইশরাকের ভাষ্য, মাদকবিরোধী অভিযান পরিচালনা করতে গিয়েই বর্তমান পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এ কারণে মন্ত্রিসভা থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিতে হচ্ছে তাঁকে। তবে পদত্যাগের পর মাদকের বিরুদ্ধে আরও জোরালোভাবে মাঠে থাকার কথাও জানান তিনি।
এর আগে সোমবার সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগের বিষয়ে দুপুরে চূড়ান্ত ঘোষণা দেওয়ার কথা জানিয়েছিলেন ইশরাক।সম্প্রতি রাজধানীতে নিজ উদ্যোগে দলবল নিয়ে মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন তিনি। ওই অভিযানের সময় তাঁর হাতে নিজের লাইসেন্স করা আগ্নেয়াস্ত্র দেখা যায়। এ ঘটনা ঘিরে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।
এরপর রোববার (১৮ অক্টোবর) প্রধানমন্ত্রী তারেক রহমান তাঁকে পদত্যাগের নির্দেশ দেন বলে খবরে উল্লেখ করা হয়। এর এক দিন পরই পদত্যাগের ঘোষণা দেওয়ার সিদ্ধান্তের কথা জানান ইশরাক হোসেন।
 (1500 x 470 px)_20260524_154935_0000.png)
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ১৯ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন