English / বাংলা
Editorial News 24

ইশরাক হোসেন বলেন, ‘এসব গুজবে কান দেবেন না। কোনো ভিত্তিহীন তথ্যকে গুরুত্ব দেওয়া ঠিক নয়। তাই গুজবে কান না দিয়ে সবাইকে সঠিক তথ্যের ওপর আস্থা রাখতে বলব।’ অপপ্রচার বা গুজব ছড়িয়ে কেউ যাতে বিভ্রান্তি সৃষ্টি করতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

পদত্যাগের গুঞ্জন নিয়ে মুখ খুললেন ইশরাক, বললেন—গুজবে কান দেবেন না

প্রকাশ : ১৮ অক্টোবর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ডাউনলোড কার্ড | ভুল রিপোর্ট
নিউজ পাঠান

পদত্যাগের গুঞ্জন নিয়ে মুখ খুললেন ইশরাক, বললেন—গুজবে কান দেবেন না

মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের পদত্যাগ কিংবা প্রধানমন্ত্রী তাঁকে পদত্যাগের নির্দেশ দিয়েছেন—এমন খবরকে গুজব বলে অভিহিত করেছেন প্রতিমন্ত্রী নিজেই। এসব তথ্যকে অসত্য, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন তিনি।ইশরাক হোসেন বলেন, ‘এসব গুজবে কান দেবেন না। কোনো ভিত্তিহীন তথ্যকে গুরুত্ব দেওয়া ঠিক নয়। তাই গুজবে কান না দিয়ে সবাইকে সঠিক তথ্যের ওপর আস্থা রাখতে বলব।’ অপপ্রচার বা গুজব ছড়িয়ে কেউ যাতে বিভ্রান্তি সৃষ্টি করতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

এদিকে, রোববার এক প্রতিবাদলিপিতে প্রতিমন্ত্রীর প্রেস কর্মকর্তা মাহফুজ কবির মুক্তা জানান, ইশরাক হোসেন তাঁর সরকারি ও রাজনৈতিক দায়িত্ব নিষ্ঠা ও সুনামের সঙ্গে পালন করে যাচ্ছেন। সরকারের উচ্চপর্যায় থেকে তাঁকে পদত্যাগের কোনো নির্দেশ দেওয়া হয়নি। ফলে তাঁর পদত্যাগের বিষয়ে ছড়িয়ে পড়া খবরের কোনো ভিত্তি নেই বলে প্রতিবাদলিপিতে উল্লেখ করা হয়।প্রতিবাদলিপিতে আরও বলা হয়, রাজনৈতিক উদ্দেশ্য হাসিল এবং সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়ানোর লক্ষ্যে একটি মহল এ ধরনের মিথ্যা তথ্য প্রচার করছে।

এর আগে গতকাল নিজের সংসদীয় এলাকায় মাদকবিরোধী সামাজিক প্রতিরোধ কর্মসূচিকে কেন্দ্র করে সৃষ্ট পরিস্থিতিতে আত্মরক্ষার্থে আইনসম্মতভাবে অস্ত্র প্রদর্শনের ঘটনা নিয়ে নিজের অবস্থান ব্যাখ্যা করেছিলেন প্রতিমন্ত্রী। প্রতিবাদলিপিতে বলা হয়, ওই ঘটনাকে কেন্দ্র করে তাঁর পদত্যাগের বিষয়ে খবর প্রচার করা বেআইনি এবং সাংবাদিকতার নীতিমালার পরিপন্থী।এ ধরনের অপপ্রচারে বিভ্রান্ত না হতে সংশ্লিষ্ট গণমাধ্যম ও দেশবাসীর প্রতি আহ্বান জানানো হয়েছে প্রতিবাদলিপিতে। পাশাপাশি, যেসব গণমাধ্যমে বিভ্রান্তিকর খবর প্রকাশিত হয়েছে, সেগুলো অবিলম্বে প্রত্যাহার করে সঠিক তথ্য প্রকাশের অনুরোধ জানানো হয়।প্রতিবাদলিপিতে আরও বলা হয়েছে, অপপ্রচারকারীদের বিরুদ্ধে প্রয়োজনে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

তথ্যসূত্র: বাংলাদেশ প্রতিদিন

আপনার মতামত লিখুন

Editorial News 24

সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

পদত্যাগের গুঞ্জন নিয়ে মুখ খুললেন ইশরাক, বললেন—গুজবে কান দেবেন না

প্রকাশের তারিখ : ১৮ অক্টোবর ২০২৬

featured Image

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
google.com, pub-1718561036151648, DIRECT, f08c47fec0942fa0