English / বাংলা
Editorial News 24

ইউরোপে গ্যাসের মজুত কমে যাওয়া এবং মধ্যপ্রাচ্যে ভূরাজনৈতিক উত্তেজনা বৃদ্ধিকে এই মূল্যবৃদ্ধির অন্যতম কারণ হিসেবে দেখা হচ্ছে।

শীতের আগেই ইউরোপে গ্যাসের দাম হাজার ডলার ছাড়াল

প্রকাশ : ২০ অক্টোবর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ডাউনলোড কার্ড | ভুল রিপোর্ট
নিউজ পাঠান

 শীতের আগেই ইউরোপে গ্যাসের দাম হাজার ডলার ছাড়াল

শীত মৌসুম ঘনিয়ে আসার আগেই ইউরোপের বাজারে প্রাকৃতিক গ্যাসের দাম অস্বাভাবিক হারে বেড়েছে। মঙ্গলবার বিভিন্ন আঞ্চলিক ট্রেডিং হাবের লেনদেন বিশ্লেষণে দেখা গেছে, প্রতি ১ হাজার ঘনমিটার গ্যাসের স্পটমূল্য ১ হাজার ৫০ ডলার ছাড়িয়ে গেছে। ২০২২ সালের ডিসেম্বরের পর এটিই সর্বোচ্চ দাম। ইউরোপে গ্যাসের মজুত কমে যাওয়া এবং মধ্যপ্রাচ্যে ভূরাজনৈতিক উত্তেজনা বৃদ্ধিকে এই মূল্যবৃদ্ধির অন্যতম কারণ হিসেবে দেখা হচ্ছে।

আন্তর্জাতিক জ্বালানি বাজারের গুরুত্বপূর্ণ সূচক ডাচ টিটিএফ হাবে পরদিন সরবরাহের জন্য নির্ধারিত গ্যাসের দাম প্রতি ১ হাজার ঘনমিটারে বেড়ে ১ হাজার ৫২ ডলারে পৌঁছেছে। মেগাওয়াট-ঘণ্টা হিসাবে এই দাম দাঁড়িয়েছে ৯০ দশমিক ৭৫ ইউরো।

অন্যদিকে, লন্ডনের আইসিই এক্সচেঞ্জের তথ্য অনুযায়ী, নভেম্বর মাসে সরবরাহের জন্য গ্যাসের ফিউচারস মূল্য প্রতি ১ হাজার ঘনমিটারে প্রায় ১ হাজার ৪২ ডলারে উঠেছে। ইউরোর হিসাবে এই দাম ৮৯ দশমিক ৮৩।বাজার বিশ্লেষকদের উদ্বেগের অন্যতম কারণ হলো, শীতের আগে ইউরোপের প্রাকৃতিক গ্যাসের মজুত উল্লেখযোগ্যভাবে কমে যাওয়া। একই সঙ্গে মধ্যপ্রাচ্যের অস্থিতিশীল পরিস্থিতি আন্তর্জাতিক জ্বালানি সরবরাহে অনিশ্চয়তা তৈরি করেছে। এতে ইউরোপের বাজারে গ্যাসের দাম আরও বাড়ার আশঙ্কা দেখা দিয়েছে।

এ পরিস্থিতিতে ইউরোপের জ্বালানি বাজার নিয়ে আগেই সতর্ক করেছিলেন রাশিয়ার জ্বালানি খাতের শীর্ষ কর্মকর্তারা। রাশিয়ার রাষ্ট্রীয় জ্বালানি প্রতিষ্ঠান গাজপ্রমের প্রধান নির্বাহী কর্মকর্তা আলেক্সি মিলার বলেছিলেন, ইউরোপে গ্যাসের দাম আগের পূর্বাভাস ছাড়িয়ে প্রতি ১ হাজার ঘনমিটারে ১ হাজার থেকে ১ হাজার ১০০ ডলারে পৌঁছেছে।রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও ইউরোপের জ্বালানি পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন। তাঁর মতে, বর্তমান পরিস্থিতি অব্যাহত থাকলে ইউরোপের বাজারে প্রতি ১ হাজার ঘনমিটার গ্যাসের দাম বেড়ে ১ হাজার ৫০০ ডলার পর্যন্ত হতে পারে।

সূত্র: তাস

আপনার মতামত লিখুন

Editorial News 24

বুধবার, ২১ অক্টোবর ২০২৬

শীতের আগেই ইউরোপে গ্যাসের দাম হাজার ডলার ছাড়াল

প্রকাশের তারিখ : ২০ অক্টোবর ২০২৬

featured Image

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
google.com, pub-1718561036151648, DIRECT, f08c47fec0942fa0