আওয়ামী লীগ আবারও ক্ষমতায় ফিরে এসে জনগণের ওপর নিজেদের কর্তৃত্ব প্রতিষ্ঠা করবে, এমনটা আর সম্ভব নয় বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী।
রোববার (৮ নভেম্বর) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) মিলনায়তনে ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ছাত্রদল আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার প্রসঙ্গ টেনে রিজভী বলেন, যারা নিজের দেশের মানুষের রক্ত ঝরাতে দ্বিধা করেনি, তারা আবার দেশে ফিরে এসে সবকিছু আগের মতো চালাবে, জনগণ তা মেনে নেবে না।তিনি বলেন, এত মানুষের রক্ত ও আত্মত্যাগের মধ্য দিয়ে যে গণঅভ্যুত্থান সংঘটিত হয়েছে, তা ভুলে যাওয়ার সুযোগ নেই। আবু সাঈদ, মুগ্ধ ও ওয়াসিম আকরামের মতো তরুণদের আত্মত্যাগ দেশের মানুষের স্মৃতিতে এখনো অমলিন। এসব আত্মত্যাগের ইতিহাস মুছে ফেলা সম্ভব নয়।
শেখ হাসিনার ডিসেম্বর মাসে দেশে ফেরার বক্তব্য প্রসঙ্গে তিনি বলেন, প্যারাসুট দিয়ে নেমে এসে তাকে সবাই অভ্যর্থনা জানাবে, এমন পরিস্থিতি কখনো তৈরি হবে না। দেশের মানুষ বিষয়টি মেনে নেবে না।
২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের সঙ্গে ৭ নভেম্বরের চেতনার মিল রয়েছে উল্লেখ করে রিজভী বলেন, আধিপত্যবাদী শক্তি ও তাদের দেশীয় সহযোগীরা চাইলেও বাংলাদেশের ১৮ কোটি মানুষকে নিয়ন্ত্রণ করতে পারবে না। বাংলাদেশকে কোনোভাবেই আধিপত্যবাদের অধীনে নেওয়া সম্ভব নয়।
৭ নভেম্বরের ঐতিহাসিক গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, দিনটি বহুদলীয় গণতন্ত্রের পাশাপাশি জনগণের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার সঙ্গে জড়িত। এ দিন বিদেশি প্রভাবমুক্ত পররাষ্ট্র ও অভ্যন্তরীণ নীতি নির্ধারণ এবং স্বাধীনভাবে সিদ্ধান্ত নেওয়ার চেতনা সামনে এনেছিল। বাংলাদেশের পররাষ্ট্রনীতি ও আন্তর্জাতিক সম্পর্ক নির্ধারণ করবে এ দেশের সরকার ও জনগণ।
দীর্ঘ ১৭ বছর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস সরকারি পর্যায়ে পালনে বাধা দেওয়া হয়েছিল বলেও অভিযোগ করেন রিজভী। তার ভাষ্য, শেখ হাসিনার শাসনামলে দিবসটি সরকারিভাবে পালন করা সম্ভব না হলেও বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন নিজেদের উদ্যোগে দিনটি পালন করেছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের অতীত আন্দোলন-সংগ্রামের কথা উল্লেখ করে তিনি বলেন, বিভিন্ন সময়ে সংগঠনটির নেতাকর্মীরা হামলার শিকার হয়েছেন। তবে তাদের আত্মত্যাগ দেশের তরুণ ও সাধারণ মানুষের মধ্যে প্রতিবাদ-প্রতিরোধের চেতনা তৈরি করেছে।শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদান প্রসঙ্গে রিজভী বলেন, তিনি একটি দক্ষ ও আধুনিক সেনাবাহিনী গড়ে তুলতে চেয়েছিলেন এবং সেনাবাহিনীকে রাজনীতিকরণের পক্ষে ছিলেন না।
বিএনপির বর্তমান নেতৃত্বের প্রশংসা করে তিনি বলেন, নানা আক্রমণ ও হুমকির মধ্যেও তারেক রহমান দলকে নেতৃত্ব দিয়ে এগিয়ে নিচ্ছেন। ৭ নভেম্বরের চেতনা প্রতিকূল পরিস্থিতিতে সঠিক পথ দেখানোর দিকনির্দেশনা হিসেবে কাজ করে।
 (1500 x 470 px)_20260524_154935_0000.png)
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৯ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন