English / বাংলা
Editorial News 24

রোববার (৮ নভেম্বর) রাজধানীর গুলশানের একটি অভিজাত ক্লাবে আয়োজিত ‘ওয়েডিং কার্নিভাল’ নামের ফ্যাশন শোতে এ ঘটনা ঘটে।

‘ভুয়া ভুয়া’ স্লোগানে মেজাজ হারালেন পরীমনি, সাংবাদিকদের দেখালেন মধ্যমা আঙুল


প্রকাশ : ০৯ নভেম্বর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ডাউনলোড কার্ড | ভুল রিপোর্ট
নিউজ পাঠান

‘ভুয়া ভুয়া’ স্লোগানে মেজাজ হারালেন পরীমনি, সাংবাদিকদের দেখালেন মধ্যমা আঙুল

ঢালিউড অভিনেত্রী পরীমনিকে ঘিরে আবারও সাংবাদিকদের সঙ্গে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ‘ভুয়া ভুয়া’ স্লোগান শুনে ক্ষুব্ধ হয়ে সাংবাদিকদের উদ্দেশে মধ্যমা আঙুল প্রদর্শন করেন এই চিত্রনায়িকা। পরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে অনুষ্ঠানস্থল ছেড়ে চলে যান তিনি।রোববার (৮ নভেম্বর) রাজধানীর গুলশানের একটি অভিজাত ক্লাবে আয়োজিত ‘ওয়েডিং কার্নিভাল’ নামের ফ্যাশন শোতে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, অনুষ্ঠানস্থলে পরীমনিকে উদ্দেশ করে কয়েকজন সাংবাদিক ‘ভুয়া ভুয়া’ স্লোগান দিতে থাকেন। একপর্যায়ে ক্ষুব্ধ হয়ে তাদের দিকে মধ্যমা আঙুল দেখান অভিনেত্রী। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি বিবেচনায় অনুষ্ঠানস্থল ত্যাগ করেন পরীমনি।ঘটনাটি প্রকাশ্যে আসার পর সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে আলোচনা-সমালোচনা। পরীমনির এমন আচরণ এবং সাংবাদিকদের স্লোগান দেওয়ার বিষয়টি নিয়ে নানা ধরনের প্রতিক্রিয়া জানাচ্ছেন নেটিজেনরা।এ ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে অনুষ্ঠানের অব্যবস্থাপনা ও বিশৃঙ্খলার জন্য আয়োজকদের দায়ী করেন পরীমনি।

উল্লেখ্য, এর আগেও গুলশানে নিজের গাড়ি ভাঙচুরের অভিযোগ তুলে ফেসবুক লাইভে এসেছিলেন এই অভিনেত্রী। তবে ঘটনাস্থলে তার গাড়ি অক্ষত ছিল বলে দাবি করেছিলেন সেখানে উপস্থিত সাংবাদিকরা। ওই ঘটনাকে কেন্দ্র করেও সাংবাদিকদের সঙ্গে তার বিরোধ তৈরি হয়েছিল।

আপনার মতামত লিখুন

Editorial News 24

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬


‘ভুয়া ভুয়া’ স্লোগানে মেজাজ হারালেন পরীমনি, সাংবাদিকদের দেখালেন মধ্যমা আঙুল

প্রকাশের তারিখ : ০৯ নভেম্বর ২০২৬

featured Image

ঢালিউড অভিনেত্রী পরীমনিকে ঘিরে আবারও সাংবাদিকদের সঙ্গে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ‘ভুয়া ভুয়া’ স্লোগান শুনে ক্ষুব্ধ হয়ে সাংবাদিকদের উদ্দেশে মধ্যমা আঙুল প্রদর্শন করেন এই চিত্রনায়িকা। পরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে অনুষ্ঠানস্থল ছেড়ে চলে যান তিনি।রোববার (৮ নভেম্বর) রাজধানীর গুলশানের একটি অভিজাত ক্লাবে আয়োজিত ‘ওয়েডিং কার্নিভাল’ নামের ফ্যাশন শোতে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, অনুষ্ঠানস্থলে পরীমনিকে উদ্দেশ করে কয়েকজন সাংবাদিক ‘ভুয়া ভুয়া’ স্লোগান দিতে থাকেন। একপর্যায়ে ক্ষুব্ধ হয়ে তাদের দিকে মধ্যমা আঙুল দেখান অভিনেত্রী। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি বিবেচনায় অনুষ্ঠানস্থল ত্যাগ করেন পরীমনি।ঘটনাটি প্রকাশ্যে আসার পর সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে আলোচনা-সমালোচনা। পরীমনির এমন আচরণ এবং সাংবাদিকদের স্লোগান দেওয়ার বিষয়টি নিয়ে নানা ধরনের প্রতিক্রিয়া জানাচ্ছেন নেটিজেনরা।এ ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে অনুষ্ঠানের অব্যবস্থাপনা ও বিশৃঙ্খলার জন্য আয়োজকদের দায়ী করেন পরীমনি।

উল্লেখ্য, এর আগেও গুলশানে নিজের গাড়ি ভাঙচুরের অভিযোগ তুলে ফেসবুক লাইভে এসেছিলেন এই অভিনেত্রী। তবে ঘটনাস্থলে তার গাড়ি অক্ষত ছিল বলে দাবি করেছিলেন সেখানে উপস্থিত সাংবাদিকরা। ওই ঘটনাকে কেন্দ্র করেও সাংবাদিকদের সঙ্গে তার বিরোধ তৈরি হয়েছিল।


Editorial News 24


© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
google.com, pub-1718561036151648, DIRECT, f08c47fec0942fa0