বরিশালে তিন লাখ টাকা চাঁদা দাবি করে তা না পেয়ে এক ঠিকাদারকে মারধর এবং তার মোটরসাইকেল নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে বিএনপির এক নেতাসহ চার নেতাকর্মীর বিরুদ্ধে। এ ঘটনায় ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মাহবুব মোল্লাসহ চারজনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী ঠিকাদার মো. রুস্তম হাওলাদার।
রোববার (৮ নভেম্বর) বরিশাল মেট্রোপলিটন পুলিশের এয়ারপোর্ট থানায় অভিযোগটি জমা দেন তিনি।অভিযোগ সূত্রে জানা যায়, গত শনিবার (৭ নভেম্বর) রাত সাড়ে ৭টার দিকে বাবুগঞ্জ উপজেলার মাধবপাশা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বাদলা প্রাথমিক বিদ্যালয়সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।অভিযুক্ত অন্য তিনজন হলেন সাকিব হাওলাদার, সজিব হাওলাদার ও মুবিন মোল্লা। তারা সবাই বিএনপি ও এর অঙ্গসংগঠনের কর্মী বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
ভুক্তভোগী রুস্তম হাওলাদার মাধবপাশা ইউনিয়নের বাইপাস-হাদিবাসকাঠি সড়কের ২ হাজার ৬০০ মিটার পিচঢালাই নির্মাণকাজে সাব-ঠিকাদার হিসেবে দায়িত্ব পালন করছেন। অভিযোগ অনুযায়ী, শনিবার রাতে বাদলা প্রাথমিক বিদ্যালয়সংলগ্ন মাঠের দিকে যাওয়ার সময় অভিযুক্তরা তার নির্মাণকাজে বাধা দেন। কাজ চালিয়ে যেতে হলে তিন লাখ টাকা দিতে হবে বলে দাবি করেন তারা।ঠিকাদার ওই টাকা দিতে অস্বীকৃতি জানালে তাকে গালাগাল ও প্রাণনাশের হুমকি দেওয়া হয়। একপর্যায়ে তাকে এবং তার ছেলেসহ সঙ্গে থাকা অন্যদের মারধর করা হয়। এ সময় তার ব্যবহৃত একটি ডিসকভার মোটরসাইকেল নিয়ে যান অভিযুক্তরা।ঠিকাদার রুস্তম হাওলাদারের অভিযোগ, ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মাহবুব মোল্লা তার কাছে তিন লাখ টাকা চাঁদা দাবি করেছিলেন। টাকা দিতে না পারায় লোকজন পাঠিয়ে তাকে মারধর করানো হয় এবং মোটরসাইকেলটি নিয়ে যাওয়া হয়।
তবে মোটরসাইকেল নিয়ে যাওয়ার বিষয়টি স্বীকার করেছেন অভিযুক্ত মাহবুব মোল্লা। তার দাবি, এটি চাঁদাবাজির ঘটনা নয়। সড়ক নির্মাণকাজে তার বিনিয়োগ রয়েছে এবং ওই কাজের অংশীদার হিসেবে রুস্তম হাওলাদারের কাছে তিনি টাকা পাবেন। সেই পাওনা আদায় করতে না পেরে মোটরসাইকেলটি নিজের কাছে রেখেছেন।এ বিষয়ে এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, চাঁদার টাকা না পেয়ে মোটরসাইকেল নিয়ে যাওয়ার অভিযোগে একটি লিখিত আবেদন পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে অভিযোগের সত্যতা পাওয়া গেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
 (1500 x 470 px)_20260524_154935_0000.png)
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৯ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন