নামের মিলে এক বছর কারাগারে নিরপরাধ আলমাস, মুক্তির নির্দেশ হাইকোর্টের
প্রকাশের তারিখ : ০৮ নভেম্বর ২০২৬
দুই যুগ আগের অস্ত্র মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত মো. আলমাছের পরিবর্তে গ্রেপ্তার হয়ে এক বছর ধরে কারাগারে থাকা নিরপরাধ মো. আলমাসকে তাৎক্ষণিক মুক্তির নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। রোববার বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি আজিজ আহমদ ভূঞার সমন্বয়ে গঠিত বেঞ্চ কারা কর্তৃপক্ষকে এ নির্দেশ দেন। আদালতের নির্দেশে পরিচালিত অনুসন্ধানে নিশ্চিত হয়েছে, কারাগারে থাকা আলমাস ও সাজাপ্রাপ্ত আলমাছ সম্পূর্ণ ভিন্ন ব্যক্তি। প্রকৃত দণ্ডিত আলমাছ বর্তমানে কানাডায় অবস্থান করছেন। অনুসন্ধান প্রতিবেদনে ভুল ব্যক্তিকে গ্রেপ্তারের পেছনে নাম ও বাবার নামের সাদৃশ্যের পাশাপাশি মামলার নথি ও গ্রেপ্তারি পরোয়ানায় ঠিকানার ভুলকে চিহ্নিত করা হয়েছে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
আপনার মতামত লিখুন