English / বাংলা
Editorial News 24

ইকরামের স্ত্রী রুমা আক্তার সূচির অভিযোগ, বড় সাজ্জাদের অনুসারীরা তাঁর স্বামীকে লক্ষ্য করে গুলি চালিয়েছেন।

সন্ত্রাসী ছোট সাজ্জাদকে ধরিয়ে দেওয়া ইকরামকে গুলি

প্রকাশ : ১০ নভেম্বর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ডাউনলোড কার্ড | ভুল রিপোর্ট
নিউজ পাঠান

সন্ত্রাসী ছোট সাজ্জাদকে ধরিয়ে দেওয়া ইকরামকে গুলি

চট্টগ্রামে ইমতিয়াজ সুলতান ইকরাম নামে এক ব্যক্তিকে গুলি করেছে দুর্বৃত্তরা। সোমবার (৯ নভেম্বর) দুপুরে নগরের পাঁচলাইশ থানার ফরেস্ট গেট এলাকায় শিক্ষা বোর্ডের পাশে নিজের বাসার সামনে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ অবস্থায় তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ইকরামের স্ত্রী রুমা আক্তার সূচির অভিযোগ, বড় সাজ্জাদের অনুসারীরা তাঁর স্বামীকে লক্ষ্য করে গুলি চালিয়েছেন। তবে এ ঘটনায় বড় সাজ্জাদের সরাসরি কোনো নির্দেশনা বা সংশ্লিষ্টতা ছিল কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা যায়, ইকরাম একসময় চট্টগ্রামের অপরাধজগতের আলোচিত ব্যক্তি বড় সাজ্জাদ ওরফে সাজ্জাদ আলী খানের সহযোগী হিসেবে পরিচিত ছিলেন। তিনি একরামুল হক নামেও পরিচিত। নগরের পাঁচলাইশ থানার মুরাদপুর ফরেস্ট গেট এলাকায় তাঁর বাড়ি।

চলতি বছরের ১৮ ফেব্রুয়ারি বায়েজিদ বোস্তামী লিংক রোড এলাকা থেকে ইকরামকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সে সময় তাঁর কাছ থেকে দুটি বিদেশি পিস্তল, পাঁচটি ম্যাগাজিন ও ৫৬টি গুলি উদ্ধারের কথা জানানো হয়েছিল।

এর আগে, ২০ মার্চ ইকরামের স্ত্রী স্মৃতি পাঁচলাইশ থানায় নিরাপত্তা চেয়ে একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। সেখানে তিনি অভিযোগ করেন, সন্ত্রাসী ছোট সাজ্জাদকে ধরিয়ে দিতে পুলিশকে সহযোগিতা করায় তাঁদের হুমকি দেওয়া হচ্ছে।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দাবি, ইকরাম চট্টগ্রামের অপরাধজগতের পরিচিত মুখ। একসময় ‘রিচ কিডস’ নামের একটি কিশোর গ্যাং পরিচালনার সঙ্গেও তাঁর সম্পৃক্ততা ছিল। চাঁদাবাজি, অস্ত্র, হত্যা ও হত্যাচেষ্টাসহ একাধিক মামলায় তাঁর নাম রয়েছে।

২০১৯ সালের ২৩ সেপ্টেম্বর বায়েজিদ বোস্তামী থানার অক্সিজেন নয়াহাট এলাকায় এক ব্যবসায়ীর বাসায় পেট্রলবোমা নিক্ষেপের ঘটনায় দায়ের করা মামলার অভিযোগপত্রেও ইকরামের নাম ছিল। ওই মামলায় বড় সাজ্জাদসহ আরও কয়েকজনকে আসামি করা হয়।তবে ইকরামের পরিবারের দাবি, তিনি একজন ব্যবসায়ী। ষড়যন্ত্র করে অস্ত্র দিয়ে তাঁকে মামলায় ফাঁসানো হয়েছে।

আপনার মতামত লিখুন

Editorial News 24

মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬

সন্ত্রাসী ছোট সাজ্জাদকে ধরিয়ে দেওয়া ইকরামকে গুলি

প্রকাশের তারিখ : ১০ নভেম্বর ২০২৬

featured Image

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
google.com, pub-1718561036151648, DIRECT, f08c47fec0942fa0