English / বাংলা
Editorial News 24

প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার সময় ক্যাম্পাস এলাকায় বৃষ্টি হচ্ছিল। বৃষ্টির কারণে বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় গেট বন্ধ ছিল। এ সুযোগে দুর্বৃত্তরা বিশ্ববিদ্যালয়ের নিজস্ব একটি বাস লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করে দ্রুত পালিয়ে যায়। পরে বিষয়টি জানাজানি হলে ক্যাম্পাসে অবস্থান নেন ছাত্রদলের নেতাকর্মীরা।

জবিতে ককটেল বিস্ফোরণের ঘটনায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আটক

প্রকাশ : ১০ নভেম্বর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ডাউনলোড কার্ড | ভুল রিপোর্ট
নিউজ পাঠান

জবিতে ককটেল বিস্ফোরণের ঘটনায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আটক

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ক্যাম্পাসে একটি বাস লক্ষ্য করে ককটেল বিস্ফোরণের ঘটনায় নিষিদ্ধ ছাত্রলীগের এক নেতাকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন শাখা ছাত্রদলের নেতাকর্মীরা। আটক রেজওয়ান আহমেদ বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তিনি শাখা ছাত্রলীগের অর্থ সম্পাদক ছিলেন বলে জানা গেছে।সোমবার (৯ নভেম্বর) রাত সাড়ে ৭টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহিদ সাজিদ ভবনের পাশে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে বাসটির পেছনের অংশ সামান্য ক্ষতিগ্রস্ত হলেও কেউ হতাহত হননি।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার সময় ক্যাম্পাস এলাকায় বৃষ্টি হচ্ছিল। বৃষ্টির কারণে বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় গেট বন্ধ ছিল। এ সুযোগে দুর্বৃত্তরা বিশ্ববিদ্যালয়ের নিজস্ব একটি বাস লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করে দ্রুত পালিয়ে যায়। পরে বিষয়টি জানাজানি হলে ক্যাম্পাসে অবস্থান নেন ছাত্রদলের নেতাকর্মীরা।

একপর্যায়ে ঘটনাস্থলের আশপাশে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে রেজওয়ানকে আটক করেন তারা। আটককারীদের দাবি, এ সময় তার হাতে একটি ককটেল পাওয়া যায়। এছাড়া তার মুঠোফোনে আওয়ামী লীগ ও ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেছে বলেও দাবি করেন তারা।পরে রেজওয়ানকে মারধর করে বেঁধে রাখার পর পুলিশের কাছে হস্তান্তর করেন ছাত্রদলের নেতাকর্মীরা।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক নাসির আহমেদ বলেন, ক্যাম্পাসের নিরাপত্তা নিশ্চিত করতে সার্বক্ষণিক নজরদারি রাখা হচ্ছে। নিরাপত্তার বিষয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সব সময় সচেষ্ট রয়েছে এবং ভবিষ্যতেও থাকবে। বিকেলের দিকে সাধারণত প্রথম গেট ছাড়া অন্য সব প্রবেশপথ বন্ধ রাখা হয়।তিনি আরও বলেন, ক্যাম্পাসের আশপাশেও নিরাপত্তাকর্মীরা সতর্ক অবস্থানে থাকেন। তবে হঠাৎ বৃষ্টি শুরু হওয়ায় তারা হয়তো ভেতরের দিকে অবস্থান করছিলেন। এ সুযোগ কাজে লাগিয়ে দুর্বৃত্তরা ককটেল নিক্ষেপ করেছে।

এর আগে, সোমবার বিকেলে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিভিন্ন সন্ত্রাসী কর্মসূচির প্রতিবাদে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতাকর্মীরা।

আপনার মতামত লিখুন

Editorial News 24

মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬

জবিতে ককটেল বিস্ফোরণের ঘটনায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আটক

প্রকাশের তারিখ : ১০ নভেম্বর ২০২৬

featured Image

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
google.com, pub-1718561036151648, DIRECT, f08c47fec0942fa0