English / বাংলা
Editorial News 24

প্রধানমন্ত্রী বলেন, বিদেশ থেকে আমদানি করা গ্যাস সংরক্ষণের জন্য সাগরে দুটি জাহাজ রয়েছে। এর একটি বিদেশি কোম্পানির মালিকানাধীন জাহাজে আগুন লেগে ক্ষতিগ্রস্ত হওয়ায় গ্যাস সরবরাহে চাপ তৈরি হয়েছে এবং পাইপলাইনে সরবরাহ বিঘ্নিত হয়েছে। তবে গত সপ্তাহ থেকে গ্যাস সরবরাহ আবার শুরু হয়েছে এবং ধীরে ধীরে পরিস্থিতির উন্নতি হচ্ছে।

পাঁচ-সাত দিনের মধ্যে গ্যাস সমস্যা স্বাভাবিক হবে: প্রধানমন্ত্রী

প্রকাশ : ১১ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ডাউনলোড কার্ড | ভুল রিপোর্ট
নিউজ পাঠান

পাঁচ-সাত দিনের মধ্যে গ্যাস সমস্যা স্বাভাবিক হবে: প্রধানমন্ত্রী

দেশের চলমান গ্যাস সংকট আগামী পাঁচ থেকে সাত দিনের মধ্যে অনেকটাই স্বাভাবিক হয়ে আসবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জ্বালানি সংকট মোকাবিলায় সরকার কাজ করছে বলেও জানান তিনি।শুক্রবার (১১ সেপ্টেম্বর) রাজধানীর গুলশানে ঢাকা-১৭ আসনের বিভিন্ন মসজিদ, মাদ্রাসা, এতিমখানা ও মন্দিরে আর্থিক অনুদান প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।প্রধানমন্ত্রী বলেন, বিদেশ থেকে আমদানি করা গ্যাস সংরক্ষণের জন্য সাগরে দুটি জাহাজ রয়েছে। এর একটি বিদেশি কোম্পানির মালিকানাধীন জাহাজে আগুন লেগে ক্ষতিগ্রস্ত হওয়ায় গ্যাস সরবরাহে চাপ তৈরি হয়েছে এবং পাইপলাইনে সরবরাহ বিঘ্নিত হয়েছে। তবে গত সপ্তাহ থেকে গ্যাস সরবরাহ আবার শুরু হয়েছে এবং ধীরে ধীরে পরিস্থিতির উন্নতি হচ্ছে।তিনি বলেন, ‘আলহামদুলিল্লাহ গত সপ্তাহ থেকে গ্যাস সরবরাহ শুরু হয়েছে। আস্তে আস্তে পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে। হয়তো আরও ৫-৭ দিনের মধ্যে পরিস্থিতি আরও স্বাভাবিক হবে ইনশাআল্লাহ।’

গ্যাসের অবৈধ ব্যবহার বন্ধে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন, তেলের মতো গ্যাসের ক্ষেত্রেও একটি অসাধু চক্র সক্রিয় রয়েছে। তারা অবৈধভাবে পাইপলাইন থেকে গ্যাস নিয়ে নিজেদের লাভবান করছে, এতে অন্যরা ভোগান্তিতে পড়ছে। অবৈধভাবে বিদ্যুৎ, গ্যাস ও তেল ব্যবহারকারীদের প্রতিরোধে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানান তিনি।

জ্বালানি সংকটের বিষয়ে প্রধানমন্ত্রী বলেন, মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরুর পর বিশ্বের অনেক দেশের মতো বাংলাদেশও জ্বালানি সংকটের প্রভাবের মুখে পড়েছে। সরকার প্রথমে জ্বালানির দাম না বাড়িয়ে জনগণকে স্বস্তি দেওয়ার চেষ্টা করলেও তেলের অতিরিক্ত ও অপব্যবহারের কারণে পরে দাম বাড়াতে হয়েছে।

দেশীয় গ্যাস অনুসন্ধানের বিষয়ে তিনি বলেন, দেশের মাটিতে গ্যাসের মজুত থাকলেও এর প্রকৃত পরিমাণ এখনো নিশ্চিতভাবে জানা যায়নি। গত ১৭ বছরে দেশীয় তেল-গ্যাস অনুসন্ধানকারী প্রতিষ্ঠান বাপেক্সকে দুর্বল করে বিদেশি প্রতিষ্ঠানের ওপর নির্ভরতা বাড়ানো হয়েছিল বলে অভিযোগ করেন তিনি।

বর্তমান সরকার বাপেক্সকে সক্রিয় করতে বিভিন্ন উদ্যোগ নিয়েছে জানিয়ে তারেক রহমান বলেন, গ্যাস অনুসন্ধান ব্যয়বহুল হলেও সরকার ১৩০টি গ্যাস কূপ অনুসন্ধানের উদ্যোগ নিয়েছে। এসব অনুসন্ধানে নতুন গ্যাসের সন্ধান পাওয়া গেলে দেশের জ্বালানি সংকট কমাতে তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।অনুষ্ঠানে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী সভাপতিত্ব করেন। এ সময় দলের স্থানীয় নেতারাও উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

Editorial News 24

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

পাঁচ-সাত দিনের মধ্যে গ্যাস সমস্যা স্বাভাবিক হবে: প্রধানমন্ত্রী

প্রকাশের তারিখ : ১১ সেপ্টেম্বর ২০২৬

featured Image

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
google.com, pub-1718561036151648, DIRECT, f08c47fec0942fa0