English / বাংলা
Editorial News 24

হাসানের বিদায়ের পেছনে আলোচনায় এসেছে গত আগস্টের একটি ঘটনা। সে সময় একটি হোটেলের বারে তার দুই স্ত্রীর মধ্যে বিরোধ প্রকাশ্যে রূপ নেয়। প্রত্যক্ষদর্শীদের বর্ণনা অনুযায়ী, দুই নারীর মধ্যে উত্তপ্ত বাক্যবিনিময় একপর্যায়ে সহিংসতায় গড়ায়। এ সময় জিনিসপত্র ছোড়াছুড়ি ও হাতাহাতির ঘটনাও ঘটে বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। পরিস্থিতি সামাল দিতে হোটেলকর্মীদের হস্তক্ষেপ করতে হয়। ওই ঘটনার পর হাসান অজ্ঞান হয়ে পড়েন এবং তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

দুই স্ত্রীর মারামারিতেই চাকরি হারান মিসরের কোচ হোসাম হাসান

প্রকাশ : ১১ নভেম্বর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ডাউনলোড কার্ড | ভুল রিপোর্ট
নিউজ পাঠান

দুই স্ত্রীর মারামারিতেই চাকরি হারান মিসরের কোচ হোসাম হাসান

দুই স্ত্রীর মধ্যে মারামারি ও পারিবারিক বিরোধকে কেন্দ্র করে সৃষ্ট কেলেঙ্কারির জেরে মিসর জাতীয় ফুটবল দলের কোচের পদ হারিয়েছেন হোসাম হাসান।

২০২৬ বিশ্বকাপে দায়িত্ব পালনের চার মাস পর হাসানকে নিয়ে নিজেদের সিদ্ধান্তের কথা জানিয়েছে মিসর ফুটবল ফেডারেশন। মঙ্গলবার দেওয়া এক বিবৃতিতে তার কর্মকাণ্ডের কারণে দলের ‘নেতিবাচক ভাবমূর্তি’ তৈরি এবং স্থিতিশীলতা ক্ষতিগ্রস্ত হওয়ার অভিযোগ তুলে ধরা হয়।মিসর জাতীয় দলের দায়িত্বে থাকাকালে ৩৮টি ম্যাচ পরিচালনা করেছেন হাসান। এসব ম্যাচের মধ্যে ২১টিতে জয়, ১০টিতে ড্র এবং সাতটিতে হারের রেকর্ড রয়েছে তার। তার অধীনেই আফ্রিকার দলটি বিশ্বকাপের শেষ ষোলোতে জায়গা করে নেয়। তার স্থলাভিষিক্ত হচ্ছেন সিরামিকা ক্লিওপেট্রা ক্লাবের বর্তমান কোচ আলী মিনের।

হাসানের বিদায়ের পেছনে আলোচনায় এসেছে গত আগস্টের একটি ঘটনা। সে সময় একটি হোটেলের বারে তার দুই স্ত্রীর মধ্যে বিরোধ প্রকাশ্যে রূপ নেয়। প্রত্যক্ষদর্শীদের বর্ণনা অনুযায়ী, দুই নারীর মধ্যে উত্তপ্ত বাক্যবিনিময় একপর্যায়ে সহিংসতায় গড়ায়। এ সময় জিনিসপত্র ছোড়াছুড়ি ও হাতাহাতির ঘটনাও ঘটে বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। পরিস্থিতি সামাল দিতে হোটেলকর্মীদের হস্তক্ষেপ করতে হয়। ওই ঘটনার পর হাসান অজ্ঞান হয়ে পড়েন এবং তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

প্রত্যক্ষদর্শীদের ধারণ করা ভিডিওতে দুই নারীকে উচ্চস্বরে তর্ক করতে দেখা যায়। একপর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে তাদের আলাদা করতে হোটেলকর্মীরা এগিয়ে আসেন।

আগে ২০১৬ বিশ্বকাপে আর্জেন্টিনার কাছে বিদায়ের পর বর্ণবাদবিরোধী অঙ্গভঙ্গি ও বক্তব্যের কারণে ফিফার শাস্তির মুখে পড়েছিলেন হাসান।

এ ছাড়া গত ৭ জুলাইয়ের একটি ঘটনার জেরে হাসান ও তার ভাই ইব্রাহিমকে তিন ম্যাচ করে নিষিদ্ধ করা হয়। একই ঘটনায় ম্যাচের পর বিতর্কিত মন্তব্য করা ফুটবলার জিকোকে পাঁচ ম্যাচের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল।

আপনার মতামত লিখুন

Editorial News 24

বুধবার, ১১ নভেম্বর ২০২৬

দুই স্ত্রীর মারামারিতেই চাকরি হারান মিসরের কোচ হোসাম হাসান

প্রকাশের তারিখ : ১১ নভেম্বর ২০২৬

featured Image

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
google.com, pub-1718561036151648, DIRECT, f08c47fec0942fa0