English / বাংলা
Editorial News 24

এবারের মৌসুমে ২৬টি গোল করে সর্বোচ্চ গোলদাতার পুরস্কার নিজের করে নেন মেসি।

আবারও গোল্ডেন বুট জিতলেন মেসি

প্রকাশ : ০৮ নভেম্বর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ডাউনলোড কার্ড | ভুল রিপোর্ট
নিউজ পাঠান

 আবারও গোল্ডেন বুট জিতলেন মেসি
ছবি: সংগৃহীত

মেজর লিগ সকারের (এমএলএস) ২০২৬ মৌসুমে দ্বিতীয়বারের মতো গোল্ডেন বুট জিতেছেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। এর মধ্য দিয়ে লিগটির ইতিহাসে প্রথম ফুটবলার হিসেবে টানা দুই মৌসুমে এই পুরস্কার জয়ের কীর্তি গড়েছেন তিনি।

এবারের মৌসুমে ২৬টি গোল করে সর্বোচ্চ গোলদাতার পুরস্কার নিজের করে নেন মেসি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এফসি ডালাসের পেতার মুসা ২২টি এবং ন্যাশভিল এসসির স্যাম সারিজ ২১টি গোল করেছেন

মৌসুমের শেষ ম্যাচে শার্লট এফসির মুখোমুখি হয়েছিল মেসির দল ইন্টার মায়ামি। ম্যাচটি ৩-৩ গোলে ড্র হয়। এদিন নিজে গোল না পেলেও সতীর্থদের দুটি গোলে সরাসরি অবদান রাখেন আর্জেন্টাইন অধিনায়ক। নিজেদের মাঠে একপর্যায়ে ৩-০ গোলে এগিয়ে থেকেও শেষ পর্যন্ত জয় তুলে নিতে পারেনি মায়ামি।

এর আগে ২০২৫ মৌসুমে ২৯টি গোল করে প্রথমবার এমএলএসের গোল্ডেন বুট জিতেছিলেন মেসি। ওই মৌসুমে তার গোলসংখ্যা ছিল লিগের ইতিহাসে এক মৌসুমে চতুর্থ সর্বোচ্চ। এবার গোলের সংখ্যা কিছুটা কমলেও ধারাবাহিক পারফরম্যান্সের মাধ্যমে আবারও সেরার স্বীকৃতি পেলেন তিনি।

ইন্টার মায়ামির আক্রমণভাগেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন মেসি। ২০২৬ মৌসুমে দলটি লিগে সর্বোচ্চ ৮০টি গোল করেছে। এর মধ্যে মেসি নিজে করেছেন ২৬টি এবং সতীর্থদের দিয়ে করিয়েছেন আরও ১৭টি গোল। অর্থাৎ গোল ও অ্যাসিস্ট মিলিয়ে দলের মোট গোলের ৪৩টিতে সরাসরি অবদান রয়েছে তার।

আপনার মতামত লিখুন

Editorial News 24

রোববার, ০৮ নভেম্বর ২০২৬

আবারও গোল্ডেন বুট জিতলেন মেসি

প্রকাশের তারিখ : ০৮ নভেম্বর ২০২৬

featured Image

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
google.com, pub-1718561036151648, DIRECT, f08c47fec0942fa0