English / বাংলা
Editorial News 24

শুক্রবার (৬ নভেম্বর) রাতে মোটরসাইকেলে করে আসা অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা ককটেল দুটি নিক্ষেপ করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

আদাবর থানার সামনে পরপর দুই ককটেল বিস্ফোরণ


প্রকাশ : ০৬ নভেম্বর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ডাউনলোড কার্ড | ভুল রিপোর্ট
নিউজ পাঠান

 আদাবর থানার সামনে পরপর দুই ককটেল বিস্ফোরণ
ছবি: সংগৃহীত

রাজধানীর আদাবর থানার সামনে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শুক্রবার (৬ নভেম্বর) রাতে মোটরসাইকেলে করে আসা অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা ককটেল দুটি নিক্ষেপ করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।রাত ৯টা ৫ মিনিটের দিকে এ ঘটনা ঘটে বলে জানা গেছে।

বিষয়টি নিশ্চিত করেছেন তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপকমিশনার ফজলুল হক। তিনি গণমাধ্যমকে জানান, মোটরসাইকেলে আসা অজ্ঞাতপরিচয় ব্যক্তিরা থানার সামনে ককটেল দুটি নিক্ষেপ করে পালিয়ে যান।তবে কারা এ ঘটনার সঙ্গে জড়িত এবং কী উদ্দেশ্যে তারা ককটেল বিস্ফোরণ ঘটিয়েছেন, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি।

আপনার মতামত লিখুন

Editorial News 24

শনিবার, ০৭ নভেম্বর ২০২৬


আদাবর থানার সামনে পরপর দুই ককটেল বিস্ফোরণ

প্রকাশের তারিখ : ০৬ নভেম্বর ২০২৬

featured Image

রাজধানীর আদাবর থানার সামনে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শুক্রবার (৬ নভেম্বর) রাতে মোটরসাইকেলে করে আসা অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা ককটেল দুটি নিক্ষেপ করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।রাত ৯টা ৫ মিনিটের দিকে এ ঘটনা ঘটে বলে জানা গেছে।

বিষয়টি নিশ্চিত করেছেন তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপকমিশনার ফজলুল হক। তিনি গণমাধ্যমকে জানান, মোটরসাইকেলে আসা অজ্ঞাতপরিচয় ব্যক্তিরা থানার সামনে ককটেল দুটি নিক্ষেপ করে পালিয়ে যান।তবে কারা এ ঘটনার সঙ্গে জড়িত এবং কী উদ্দেশ্যে তারা ককটেল বিস্ফোরণ ঘটিয়েছেন, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি।


Editorial News 24


© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
google.com, pub-1718561036151648, DIRECT, f08c47fec0942fa0