উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
||
রাজধানীর আদাবর থানার সামনে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শুক্রবার (৬ নভেম্বর) রাতে মোটরসাইকেলে করে আসা অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা ককটেল দুটি নিক্ষেপ করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।রাত ৯টা ৫ মিনিটের দিকে এ ঘটনা ঘটে বলে জানা গেছে।বিষয়টি নিশ্চিত করেছেন তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপকমিশনার ফজলুল হক। তিনি গণমাধ্যমকে জানান, মোটরসাইকেলে আসা অজ্ঞাতপরিচয় ব্যক্তিরা থানার সামনে ককটেল দুটি নিক্ষেপ করে পালিয়ে যান।তবে কারা এ ঘটনার সঙ্গে জড়িত এবং কী উদ্দেশ্যে তারা ককটেল বিস্ফোরণ ঘটিয়েছেন, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি।