কারিগরি জটিলতার কারণে এইচএসসি ও সমমান পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণ ও পুনর্মূল্যায়নের আবেদনের সময় একদিন বাড়ানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, শিক্ষার্থীরা আগামী ৮ নভেম্বর দুপুর ১২টা পর্যন্ত আবেদন করতে পারবেন।শনিবার (৭ নভেম্বর) রাতে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অনলাইন আবেদন প্রক্রিয়ায় কারিগরি ত্রুটির কারণে ৭ নভেম্বর বিকেল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত উত্তরপত্র পুনর্নিরীক্ষণ ও পুনর্মূল্যায়নের আবেদন কার্যক্রম ব্যাহত হয়। ফলে ওই সময়ে অনেক শিক্ষার্থী আবেদন করতে পারেননি।
শিক্ষার্থীদের অসুবিধার বিষয়টি বিবেচনায় নিয়ে আবেদনের সময়সীমা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। আগে আবেদনের শেষ সময় ৭ নভেম্বর রাত ১২টা নির্ধারিত থাকলেও তা পরিবর্তন করে ৮ নভেম্বর দুপুর ১২টা করা হয়েছে।
এদিকে, ফল পুনর্নিরীক্ষণের জন্য শিক্ষার্থীদের ব্যাপক সাড়া পাওয়া গেছে। মাত্র সাত দিনে এইচএসসি ও সমমানের ১০ লাখ ৩৭ হাজার ৭১৭টি উত্তরপত্র পুনর্নিরীক্ষণের আবেদন জমা পড়েছে। গত কয়েক বছরের মধ্যে এটিই সর্বোচ্চ আবেদনের রেকর্ড।আন্তঃশিক্ষা বোর্ডের তথ্য অনুযায়ী, এইচএসসি ও সমমান পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণ ও পুনর্মূল্যায়নের ফল আগামী ২৭ নভেম্বর প্রকাশ করা হবে।
 (1500 x 470 px)_20260524_154935_0000.png)
রোববার, ০৮ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৮ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন