বিশ্বের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে টেকসই উন্নয়ন কার্যক্রমে উল্লেখযোগ্য অবস্থান অর্জন করেছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ)। কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি সাসটেইনেবিলিটি র্যাঙ্কিং ২০২৭-এ বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে প্রথম স্থান অর্জন করেছে প্রতিষ্ঠানটি। এশিয়ায় ১০২তম এবং বিশ্বব্যাপী ৪৬৬তম অবস্থানে রয়েছে ডিআইইউ।বিশ্বের ১০৭টি দেশের ২ হাজার ৩টি বিশ্ববিদ্যালয়কে নিয়ে প্রকাশিত এ র্যাঙ্কিংয়ে ডিআইইউর এই অবস্থানকে টেকসই উন্নয়ন কার্যক্রমে প্রতিষ্ঠানটির ধারাবাহিক প্রচেষ্টার স্বীকৃতি হিসেবে দেখা হচ্ছে।
পরিবেশ সংরক্ষণ, নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার, টেকসই অবকাঠামো গড়ে তোলা, সামাজিক প্রভাব এবং দায়িত্বশীল ব্যবস্থাপনার ক্ষেত্রে গত সাত বছর ধরে নেওয়া বিভিন্ন উদ্যোগের ফল হিসেবে এ অর্জন এসেছে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।কিউএস সাসটেইনেবিলিটি র্যাঙ্কিংয়ে বিশ্ববিদ্যালয়গুলোর পরিবেশগত দায়িত্বশীলতা, সামাজিক উন্নয়নে অবদান এবং সুশাসনসংক্রান্ত কার্যক্রম মূল্যায়ন করা হয়। শিক্ষা ও গবেষণার পাশাপাশি একটি বিশ্ববিদ্যালয় পরিবেশ ও সমাজের জন্য কতটা ইতিবাচক ভূমিকা রাখছে, তা এ মূল্যায়নে গুরুত্ব পায়।
এ অর্জনের বিষয়ে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির চেয়ারম্যান ড. মো. সবুর খান বলেন, টেকসই উন্নয়নের ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের অর্জিত অভিজ্ঞতা ও সফল উদ্যোগগুলো দেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়ের সঙ্গে ভাগাভাগি করতে চায় ডিআইইউ। এর মাধ্যমে বাংলাদেশের উচ্চশিক্ষার সামগ্রিক অগ্রগতিতে অবদান রাখাই তাদের লক্ষ্য।শিক্ষা ও গবেষণার পাশাপাশি পরিবেশ সংরক্ষণ, সামাজিক উন্নয়ন এবং দায়িত্বশীল ব্যবস্থাপনায় ডিআইইউর এই অবস্থান দেশের উচ্চশিক্ষা অঙ্গনে একটি উল্লেখযোগ্য অর্জন হিসেবে বিবেচিত হচ্ছে।
 (1500 x 470 px)_20260524_154935_0000.png)
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৮ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন