English / বাংলা
Editorial News 24

গত ১৫ নভেম্বর রাত ৮টা ৪০ মিনিটে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার চণ্ডীপুর এলাকার পাঁচপীর বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি মোবাইল ফোন ও একটি সিম কার্ড জব্দ করা হয়েছে।

অনলাইন জুয়া ও অর্থপাচার চক্রের সদস্য গ্রেপ্তার


প্রকাশ : ১৬ নভেম্বর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ডাউনলোড কার্ড | ভুল রিপোর্ট
নিউজ পাঠান

অনলাইন জুয়া ও অর্থপাচার চক্রের সদস্য গ্রেপ্তার
ছবি: সংগৃহীত

অনলাইন বেটিং বা জুয়া পরিচালনা এবং অবৈধ অর্থপাচারের অভিযোগে মো. সোহেল রানা (২৬) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। 

সিআইডি জানায়, সংস্থাটির সাইবার পুলিশ সেন্টারের (সিপিসি) নিয়মিত অনলাইন নজরদারির অংশ হিসেবে বিভিন্ন বেটিং ও জুয়ার ওয়েবসাইট পর্যবেক্ষণ করা হচ্ছিল। এ সময় একটি সংঘবদ্ধ চক্রের অনলাইন জুয়া পরিচালনা ও অবৈধ অর্থপাচারের তথ্য সামনে আসে।

গত ১৫ নভেম্বর রাত ৮টা ৪০ মিনিটে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার চণ্ডীপুর এলাকার পাঁচপীর বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি মোবাইল ফোন ও একটি সিম কার্ড জব্দ করা হয়েছে।

প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, চক্রটি আন্তর্জাতিক ক্রিকেট, ফুটবলসহ বিভিন্ন খেলাকে কেন্দ্র করে অনলাইন জুয়ার কার্যক্রম চালিয়ে আসছিল। এসব কার্যক্রমের অর্থ লেনদেনে বিকাশ, নগদ, রকেট ও উপায়সহ বিভিন্ন মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসের (এমএফএস) নম্বর এবং ব্যাংক হিসাব ব্যবহার করা হতো।

সিআইডির তথ্যমতে, দেশের বিভিন্ন এলাকায় নিয়োজিত এজেন্টদের মাধ্যমে জুয়ার অর্থ সংগ্রহ করত চক্রটি। এজেন্টরা কমিশন রেখে বাকি অর্থ ব্যাংক হিসাব ও ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে বিদেশে পাচার করত।এ ঘটনায় সিআইডির সাইবার পুলিশ সেন্টারের পক্ষ থেকে পল্টন মডেল থানায় একটি মামলা করা হয়। মামলাটি ১৯ মে ২০২৬ তারিখে দায়ের করা হয়। এতে সাইবার সুরক্ষা আইন, ২০২৬-এর ২০(২), ২১(২), ২৪(২) ও ২৭(২) ধারায় অভিযোগ আনা হয়েছে। পরে মামলাটির তদন্তভার গ্রহণ করে সিআইডির সাইবার পুলিশ সেন্টার।

তদন্তের ধারাবাহিকতায় পাওয়া তথ্য, গোয়েন্দা প্রতিবেদন ও অন্যান্য উপাত্তের ভিত্তিতে সিআইডির সাইবার ইনভেস্টিগেশন অ্যান্ড অপারেশনস শাখার একটি দল অভিযান চালিয়ে সোহেল রানাকে গ্রেপ্তার করে।সিআইডি আরও জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ এবং মামলার অন্যান্য তথ্য বিশ্লেষণ করে চক্রের সঙ্গে জড়িত বাকি সদস্যদের শনাক্তের চেষ্টা চলছে। তাদের আইনের আওতায় আনতে তদন্ত ও অভিযান অব্যাহত রয়েছে।

বিষয় : র‍্যাব শাস্তি বিচার মামলা পুলিশ

আপনার মতামত লিখুন

Editorial News 24

মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬


অনলাইন জুয়া ও অর্থপাচার চক্রের সদস্য গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ১৬ নভেম্বর ২০২৬

featured Image

অনলাইন বেটিং বা জুয়া পরিচালনা এবং অবৈধ অর্থপাচারের অভিযোগে মো. সোহেল রানা (২৬) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। 

সিআইডি জানায়, সংস্থাটির সাইবার পুলিশ সেন্টারের (সিপিসি) নিয়মিত অনলাইন নজরদারির অংশ হিসেবে বিভিন্ন বেটিং ও জুয়ার ওয়েবসাইট পর্যবেক্ষণ করা হচ্ছিল। এ সময় একটি সংঘবদ্ধ চক্রের অনলাইন জুয়া পরিচালনা ও অবৈধ অর্থপাচারের তথ্য সামনে আসে।

গত ১৫ নভেম্বর রাত ৮টা ৪০ মিনিটে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার চণ্ডীপুর এলাকার পাঁচপীর বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি মোবাইল ফোন ও একটি সিম কার্ড জব্দ করা হয়েছে।

প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, চক্রটি আন্তর্জাতিক ক্রিকেট, ফুটবলসহ বিভিন্ন খেলাকে কেন্দ্র করে অনলাইন জুয়ার কার্যক্রম চালিয়ে আসছিল। এসব কার্যক্রমের অর্থ লেনদেনে বিকাশ, নগদ, রকেট ও উপায়সহ বিভিন্ন মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসের (এমএফএস) নম্বর এবং ব্যাংক হিসাব ব্যবহার করা হতো।

সিআইডির তথ্যমতে, দেশের বিভিন্ন এলাকায় নিয়োজিত এজেন্টদের মাধ্যমে জুয়ার অর্থ সংগ্রহ করত চক্রটি। এজেন্টরা কমিশন রেখে বাকি অর্থ ব্যাংক হিসাব ও ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে বিদেশে পাচার করত।এ ঘটনায় সিআইডির সাইবার পুলিশ সেন্টারের পক্ষ থেকে পল্টন মডেল থানায় একটি মামলা করা হয়। মামলাটি ১৯ মে ২০২৬ তারিখে দায়ের করা হয়। এতে সাইবার সুরক্ষা আইন, ২০২৬-এর ২০(২), ২১(২), ২৪(২) ও ২৭(২) ধারায় অভিযোগ আনা হয়েছে। পরে মামলাটির তদন্তভার গ্রহণ করে সিআইডির সাইবার পুলিশ সেন্টার।

তদন্তের ধারাবাহিকতায় পাওয়া তথ্য, গোয়েন্দা প্রতিবেদন ও অন্যান্য উপাত্তের ভিত্তিতে সিআইডির সাইবার ইনভেস্টিগেশন অ্যান্ড অপারেশনস শাখার একটি দল অভিযান চালিয়ে সোহেল রানাকে গ্রেপ্তার করে।সিআইডি আরও জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ এবং মামলার অন্যান্য তথ্য বিশ্লেষণ করে চক্রের সঙ্গে জড়িত বাকি সদস্যদের শনাক্তের চেষ্টা চলছে। তাদের আইনের আওতায় আনতে তদন্ত ও অভিযান অব্যাহত রয়েছে।


Editorial News 24


© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
google.com, pub-1718561036151648, DIRECT, f08c47fec0942fa0