জোহানেসবার্গ টেস্টের দ্বিতীয় দিনে দুর্দান্ত শতক তুলে নিয়েছেন বাংলাদেশের উইকেটকিপার ব্যাটার লিটন দাস। দিনের চতুর্থ ওভারেই মার্কো জানসেনের বলে পুল শটে ছক্কা হাঁকিয়ে তিন অঙ্কের ঘরে পৌঁছে যান তিনি। টেস্ট ক্রিকেটে এটি লিটনের অষ্টম সেঞ্চুরি।তবে শতক পূরণের পর লিটনের উদ্যাপনে ছিল বিশেষ আবেগ। ব্যাট ও হেলমেট উঁচিয়ে উদ্যাপনের পর পকেট থেকে একটি কাগজ বের করেন তিনি। সেখানে মেয়ের উদ্দেশে লেখা ছিল, ‘শুভ জন্মদিন আমার রাজকন্যা, এই সেঞ্চুরিটা তোমার জন্য...।’মেয়ের জন্মদিনে নিজের শতক উৎসর্গ করে এভাবেই ভালোবাসার বার্তা দেন বাংলাদেশের এই ব্যাটার।
টেস্টের প্রথম দিন শেষে ৯২ রানে অপরাজিত ছিলেন লিটন। ফলে দ্বিতীয় দিনের খেলা শুরু করেছিলেন সেঞ্চুরি থেকে মাত্র আট রান দূরে থেকে। তাঁর সঙ্গে ক্রিজে ছিলেন মেহেদী হাসান মিরাজ।এর আগে প্রথম দিনের খেলা শেষে ৮৪ ওভারে ৬ উইকেট হারিয়ে ৩২৭ রান সংগ্রহ করেছিল বাংলাদেশ। দিনের শেষ বলে তাওহিদ হৃদয় আউট হওয়ায় কিছুটা হতাশা নিয়ে মাঠ ছাড়ে সফরকারীরা। তবে তার আগে ১৩৭ রানের দুর্দান্ত ইনিংস খেলেন হৃদয়।
 (1500 x 470 px)_20260524_154935_0000.png)
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৬ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন