শেষ মুহূর্তের গোলেই সাফের ফাইনালে ওঠার স্বপ্ন ভেঙে গেল বাংলাদেশের। যোগ করা সময়ে গোলরক্ষক মেহেদী হাসান শ্রাবণের ছোট্ট ভুলের সুযোগ কাজে লাগিয়ে পাকিস্তানের হয়ে জয়সূচক গোল করেন আব্দুল সামাদ শেহজাদ। তাঁর গোলে ১-০ ব্যবধানে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হয়েছে স্বাগতিকদের।ম্যাচের শেষ মুহূর্তের এই নাটকীয় পরিণতিতে হতাশা ও ক্ষোভে ফেটে পড়েন গ্যালারিতে থাকা দর্শকরা। হারের আশঙ্কায় কয়েকজন সমর্থক মাঠ লক্ষ্য করে রঙিন আতশবাজি ছুড়তে শুরু করেন। আতশবাজির ধোঁয়ায় পুরো স্টেডিয়াম আচ্ছন্ন হয়ে পড়লে প্রায় তিন মিনিট খেলা বন্ধ রাখতে হয়।পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর খেলা শুরু হলেও মাঠে উত্তেজনা কমেনি। বলের নিয়ন্ত্রণ নিয়ে বিশ্বনাথ ঘোষের সঙ্গে পাকিস্তানি খেলোয়াড়দের বিরোধ তৈরি হয়। এরপর কর্নার পতাকার কাছে গোলদাতা আব্দুল সামাদ শেহজাদের সঙ্গে ধাক্কাধাক্কিতে জড়িয়ে পড়েন জিদান। তবে রেফারির দ্রুত হস্তক্ষেপে বড় কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
এর আগে জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচের প্রথমার্ধে দুই দলই আক্রমণ-পাল্টা আক্রমণে গোলের চেষ্টা চালায়। তবে আক্রমণভাগের খেলোয়াড়দের ব্যর্থতা ও দুর্ভাগ্যে কোনো দলই গোলের দেখা পায়নি। গোলশূন্য সমতায় বিরতিতে যায় বাংলাদেশ ও পাকিস্তান।ম্যাচের শুরু থেকেই গ্যালারিতে হাজারো দর্শকের ‘বাংলাদেশ, বাংলাদেশ’ স্লোগানে মুখর ছিল স্টেডিয়াম। আগের ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে আধিপত্য দেখানো বাংলাদেশ এদিন পাকিস্তানের বিপক্ষেও সমানতালে লড়াই করে।খেলার দ্বিতীয় মিনিটেই বাংলাদেশের রক্ষণভাগে ভুল করেন ডিফেন্ডার শমিত। সেই সুযোগে পাকিস্তানি ফরোয়ার্ড আল উজাইর শট নিলেও দক্ষতার সঙ্গে তা ঠেকিয়ে দেন গোলরক্ষক মেহেদী হাসান শ্রাবণ। এর পাঁচ মিনিট পর বাংলাদেশের হয়ে আক্রমণে ওঠেন কাজেম শাহ। তবে তাঁর শট আটকে দেন পাকিস্তানের গোলরক্ষক ইউসুফ বাট।২৩ মিনিটে এগিয়ে যাওয়ার দারুণ সুযোগ পেয়েছিল বাংলাদেশ। আগের ম্যাচে দুর্দান্ত গোল করা ফারহান আলী ওয়াহিদের নেওয়া কর্নার থেকে বল পেয়ে জোরালো শট নেন রাকিব হোসেন। কিন্তু বল গোলপোস্টে লেগে ফিরে আসে। এর দুই মিনিট পর বাংলাদেশের রক্ষণভাগে রহমত মিয়ার ভুলের সুযোগ নিয়ে শট নেন পাকিস্তানি ফরোয়ার্ড উজাইর। এবারও দলকে রক্ষা করেন শ্রাবণ।৩২ মিনিটে গোলের সুযোগ তৈরি করে পাকিস্তানও। বাংলাদেশের ডিফেন্ডার তারিক কাজী ঠিকমতো মার্কিং করতে না পারায় বল পেয়ে যান আব্দুল সামাদ শেহজাদ। তাঁর নেওয়া শট গোলপোস্টে লেগে ফিরে এলে রক্ষা পায় বাংলাদেশ। প্রথমার্ধের শেষ দিকে ৪১ মিনিটে সুকির বাঁ পায়ের শট ক্রসবারের ওপর দিয়ে চলে যায়।
শেষ পর্যন্ত যোগ করা সময়ে শেহজাদের গোলেই জয় নিশ্চিত করে পাকিস্তান। গ্রুপ পর্বে ভারতের কাছে ৩-২ গোলে হেরে টুর্নামেন্ট শুরু করলেও এই জয়ে ফাইনালে জায়গা করে নিয়েছে তারা। আগামী মঙ্গলবার শিরোপার লড়াইয়ে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের মুখোমুখি হবে পাকিস্তান। অন্যদিকে, স্বপ্নভঙ্গের হতাশা নিয়ে মাঠ ছাড়তে হয়েছে বাংলাদেশকে।
 (1500 x 470 px)_20260524_154935_0000.png)
রোববার, ১৫ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৫ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন