English / বাংলা
Editorial News 24

ওসি বলেন, মাহদি হাসানের চাচা জানিয়েছেন, ঘরের বিদ্যুতের মিটারে শর্টসার্কিট থেকে এমন ঘটনা ঘটতে পারে। এ ঘটনায় মাহদি হাসানের পক্ষ থেকে এখনো থানায় কোনো অভিযোগ করা হয়নি।

হবিগঞ্জে মাহদির বাসায় আগুনের ঘটনায় পেট্রোল বোমার অভিযোগ, আলামত পায়নি পুলিশ


প্রকাশ : ১৪ নভেম্বর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ডাউনলোড কার্ড | ভুল রিপোর্ট
নিউজ পাঠান

হবিগঞ্জে মাহদির বাসায় আগুনের ঘটনায় পেট্রোল বোমার অভিযোগ, আলামত পায়নি পুলিশ
ছবি: সংগৃহীত

হবিগঞ্জে মাহদি হাসানের বাসায় পেট্রোল বোমা নিক্ষেপের অভিযোগ উঠেছে। তবে ঘটনাস্থল পরিদর্শন করে পেট্রোল বোমার কোনো আলামত পায়নি বলে জানিয়েছে পুলিশ। প্রাথমিকভাবে বিদ্যুতের মিটারে শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

মাহদি হাসান ফেসবুক লাইভে এসে বাসায় আগুন লাগার কথা জানান। লাইভ চলাকালে তাকে ‘আগুন, আগুন’ বলে চিৎকার করতে শোনা যায়। এ সময় আতঙ্কিত অবস্থায় তিনি পরিস্থিতির কথা তুলে ধরেন।লাইভে বাসার বিদ্যুতের মিটারের একটি ক্ষতিগ্রস্ত অংশও দেখান তিনি। মাহদির দাবি, অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা পরপর তিনটি পেট্রোল বোমা নিক্ষেপ করেছে। এর আঘাতেই বিদ্যুতের মিটারটি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

তবে এ ঘটনার পেছনে কারা জড়িত, কী কারণে এমন ঘটনা ঘটেছে কিংবা এতে অন্য কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।হবিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুর হক জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে সেখানে পেট্রোল বোমা নিক্ষেপের কোনো আলামত পাওয়া যায়নি।ওসি বলেন, মাহদি হাসানের চাচা জানিয়েছেন, ঘরের বিদ্যুতের মিটারে শর্টসার্কিট থেকে এমন ঘটনা ঘটতে পারে। এ ঘটনায় মাহদি হাসানের পক্ষ থেকে এখনো থানায় কোনো অভিযোগ করা হয়নি।তবে অভিযোগ না পেলেও বিষয়টি পুলিশ তদন্ত করে দেখছে বলে জানান ওসি।

আপনার মতামত লিখুন

Editorial News 24

রোববার, ১৫ নভেম্বর ২০২৬


হবিগঞ্জে মাহদির বাসায় আগুনের ঘটনায় পেট্রোল বোমার অভিযোগ, আলামত পায়নি পুলিশ

প্রকাশের তারিখ : ১৪ নভেম্বর ২০২৬

featured Image

হবিগঞ্জে মাহদি হাসানের বাসায় পেট্রোল বোমা নিক্ষেপের অভিযোগ উঠেছে। তবে ঘটনাস্থল পরিদর্শন করে পেট্রোল বোমার কোনো আলামত পায়নি বলে জানিয়েছে পুলিশ। প্রাথমিকভাবে বিদ্যুতের মিটারে শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

মাহদি হাসান ফেসবুক লাইভে এসে বাসায় আগুন লাগার কথা জানান। লাইভ চলাকালে তাকে ‘আগুন, আগুন’ বলে চিৎকার করতে শোনা যায়। এ সময় আতঙ্কিত অবস্থায় তিনি পরিস্থিতির কথা তুলে ধরেন।লাইভে বাসার বিদ্যুতের মিটারের একটি ক্ষতিগ্রস্ত অংশও দেখান তিনি। মাহদির দাবি, অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা পরপর তিনটি পেট্রোল বোমা নিক্ষেপ করেছে। এর আঘাতেই বিদ্যুতের মিটারটি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

তবে এ ঘটনার পেছনে কারা জড়িত, কী কারণে এমন ঘটনা ঘটেছে কিংবা এতে অন্য কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।হবিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুর হক জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে সেখানে পেট্রোল বোমা নিক্ষেপের কোনো আলামত পাওয়া যায়নি।ওসি বলেন, মাহদি হাসানের চাচা জানিয়েছেন, ঘরের বিদ্যুতের মিটারে শর্টসার্কিট থেকে এমন ঘটনা ঘটতে পারে। এ ঘটনায় মাহদি হাসানের পক্ষ থেকে এখনো থানায় কোনো অভিযোগ করা হয়নি।তবে অভিযোগ না পেলেও বিষয়টি পুলিশ তদন্ত করে দেখছে বলে জানান ওসি।


Editorial News 24


© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
google.com, pub-1718561036151648, DIRECT, f08c47fec0942fa0