ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর বিষয়টি ঘিরে ঢাকা ও দিল্লির সম্পর্কে অস্বস্তি বাড়ছে। তাঁকে দেশে ফেরাতে বাংলাদেশ অনেক আগেই ভারতকে চিঠি দিয়েছে। জবাবে ভারতের পক্ষ থেকে বলা হচ্ছে, বিষয়টি আইনি প্রক্রিয়া অনুসরণ করে বিবেচনা করা হবে। তবে সেই আইনি প্রক্রিয়া সম্পর্কে এখনো সুনির্দিষ্ট কোনো ব্যাখ্যা দেয়নি দিল্লি।
অন্যদিকে, বাংলাদেশের অবস্থান স্পষ্ট—দুই দেশের মধ্যে থাকা প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী শেখ হাসিনাকে ফেরত পাঠাতে হবে। তবে মৃত্যুদণ্ডে দণ্ডিত হওয়ায় দেশে ফিরলেও তাঁর আপিল করার সুযোগ থাকবে কি না, তা নিয়ে আইনি জটিলতা রয়েছে। এই ইস্যুতে দুই দেশের সম্পর্কে টানাপোড়েনের বিষয়টি সম্প্রতি আরও স্পষ্ট হয়েছে। আগামী ১৭ ও ১৮ নভেম্বর ঢাকায় অনুষ্ঠেয় দুই দেশের কনস্যুলার সংলাপও স্থগিত করা হয়েছে।শেখ হাসিনা আগামী ডিসেম্বরে বাংলাদেশে ফিরবেন বলে ঘোষণা দিয়েছেন। এর মধ্যে মেট্রিক্স চেম্বার্স নামে একটি ব্রিটিশ আইনি প্রতিষ্ঠান দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে ইমেইল পাঠিয়ে জানতে চেয়েছে, কী প্রক্রিয়ায় শেখ হাসিনা তাঁর পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ফিরে পেতে পারেন।এ বিষয়ে বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির জানিয়েছেন, দণ্ডিত আসামি হওয়ায় শেখ হাসিনার পাসপোর্ট ও এনআইডি ফিরে পাওয়ার অধিকার নেই। ফলে প্রয়োজনীয় ভ্রমণ নথি ছাড়া তাঁর স্বাভাবিক প্রক্রিয়ায় দেশে ফেরা সম্ভব নয়।
রাজনৈতিক সমঝোতার মাধ্যমে তাঁকে ফেরত আনার পথও সহজ নয়। ২০২৪ সালে ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেওয়ার পর বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতিতে শেখ হাসিনাকে গ্রহণ করার প্রশ্নে বিরোধিতা রয়েছে। একই সঙ্গে তাঁর সঙ্গে ভারতের দীর্ঘদিনের ঘনিষ্ঠ সম্পর্ক থাকায় তাঁকে হস্তান্তরের বিষয়টি দেশটির অভ্যন্তরীণ রাজনীতিতেও প্রভাব ফেলতে পারে। সব মিলিয়ে প্রত্যর্পণ প্রক্রিয়াটি জটিল হয়ে উঠেছে।
সম্প্রতি বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, শেখ হাসিনাকে ফেরত পাঠানোর বিষয়ে ভারত দুটি শর্ত দিয়েছে। প্রথমত, যেভাবে সামরিক বিমানে তাঁকে ভারতে নেওয়া হয়েছিল, একই ধরনের ব্যবস্থায় সামরিক বিমানে বাংলাদেশে ফেরত আনতে হবে। দ্বিতীয়ত, দেশে ফেরার পর তাঁকে পূর্ণ আইনি সুবিধা দিতে হবে।ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল সাংবাদিকদের ব্রিফিংয়ে বলেছেন, শেখ হাসিনার বাংলাদেশে ফিরে আসার বিষয়টি আইনি প্রক্রিয়ার সঙ্গে সম্পর্কিত। ভারত আইনগতভাবেই বিষয়টি বিবেচনা করছে।
তবে বাংলাদেশের পক্ষ থেকে জানানো হয়েছে, দ্বিপক্ষীয় প্রত্যর্পণ চুক্তি অনুসরণ করেই শেখ হাসিনাকে ফেরত পাঠাতে হবে। একই সঙ্গে তাঁর আইনি সুবিধা পাওয়ার বিষয়েও সরকারের অবস্থান তুলে ধরা হয়েছে।আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান গতকাল সাংবাদিকদের বলেন, প্রত্যর্পণ চুক্তির মাধ্যমেই আইনি প্রক্রিয়ায় শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনা হবে। তবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়ের বিরুদ্ধে আপিল করার নির্ধারিত সময় পার হয়ে গেলে তা বিলম্বে গ্রহণের কোনো আইনি সুযোগ নেই। সংবিধানের ৪৭(৩) অনুচ্ছেদ অনুযায়ী, মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত বা সাজাপ্রাপ্ত কোনো ব্যক্তি মৌলিক অধিকারের দাবিদার হতে পারেন না বলেও উল্লেখ করেন তিনি। ১৯৭৩ সালে শেখ মুজিবুর রহমানের সময় সংবিধানে এ সংশোধনী আনা হয়েছিল।আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান প্রসিকিউটর আমিনুল ইসলাম বাংলাদেশ প্রতিদিনকে বলেন, রায় প্রকাশের ৩০ দিনের মধ্যে আপিল করার বিধান রয়েছে।
২০২৫ সালের ১৭ নভেম্বর জুলাই অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। পরে ২০২৬ সালের ১৩ জানুয়ারি মামলার পূর্ণাঙ্গ রায় প্রকাশ করা হয়। ফলে আপিলের নির্ধারিত সময় পেরিয়ে যাওয়ায় তাঁর আপিল করার সুযোগ নিয়ে আইনি জটিলতা তৈরি হয়েছে।
এদিকে সরকারের সংশ্লিষ্ট এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বাংলাদেশ প্রতিদিনকে জানিয়েছেন, শেখ হাসিনার প্রত্যাবাসন নিয়ে দুই দেশের মধ্যে প্রকাশ্যে বক্তব্য বিনিময়ের পাশাপাশি অনানুষ্ঠানিক বা পরোক্ষ যোগাযোগও থাকতে পারে বলে তাঁর ধারণা।এ বিষয়ে দুই দেশের মধ্যে যোগাযোগ রয়েছে কি না, জানতে চাইলে আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান কোনো মন্তব্য করতে রাজি হননি।সব দিক বিবেচনায় শেখ হাসিনার দেশে ফেরা কেবল তাঁর ব্যক্তিগত ইচ্ছার ওপর নির্ভর করছে না। ফলে আগামী ডিসেম্বরে দেশে ফেরার যে ঘোষণা তিনি দিয়েছেন, তা বাস্তবায়ন হওয়া নিয়ে সংশয় রয়েছে।এ বিষয়ে বিএনপির যুগ্ম মহাসচিব ও সংসদ সদস্য খায়রুল কবির খোকন বলেন, ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণা দিয়ে শেখ হাসিনা রাজনৈতিক স্টান্টবাজি করেছেন। বাংলাদেশে তাঁর রাজনীতির কবর রচিত হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
 (1500 x 470 px)_20260524_154935_0000.png)
রোববার, ১৫ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৫ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন