English / বাংলা
Editorial News 24

পুলিশ জানায়, বিক্ষোভের সময় কয়েকটি কারখানার শ্রমিকরা কাজে যোগ না দিয়ে কারখানার ভেতরে ও বাইরে জড়ো হন। একপর্যায়ে তারা মহাসড়কে নেমে যান চলাচল বন্ধ করে দেন। এ সময় শ্রমিকদের বিরুদ্ধে একটি নির্বাহী ম্যাজিস্ট্রেটের গাড়ি ভাঙচুরের অভিযোগও উঠেছে।

বেতন বৃদ্ধির দাবিতে গাজীপুরে মহাসড়ক অবরোধ, শ্রমিকদের ছত্রভঙ্গ করল পুলিশ


প্রকাশ : ১৪ নভেম্বর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ডাউনলোড কার্ড | ভুল রিপোর্ট
নিউজ পাঠান

বেতন বৃদ্ধির দাবিতে গাজীপুরে মহাসড়ক অবরোধ, শ্রমিকদের ছত্রভঙ্গ করল পুলিশ
ছবি: সংগৃহীত

বেতন বৃদ্ধির দাবিতে গাজীপুরের কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন কয়েকটি শিল্পকারখানার শ্রমিকরা। এতে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে পুলিশ।

শনিবার (১৪ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে কালিয়াকৈরের পল্লী বিদ্যুৎ এলাকার বিভিন্ন কারখানার সামনে শ্রমিকরা বিক্ষোভ শুরু করেন। পরে সকাল ১০টার দিকে তারা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধ করেন।পুলিশ জানায়, বিক্ষোভের সময় কয়েকটি কারখানার শ্রমিকরা কাজে যোগ না দিয়ে কারখানার ভেতরে ও বাইরে জড়ো হন। একপর্যায়ে তারা মহাসড়কে নেমে যান চলাচল বন্ধ করে দেন। এ সময় শ্রমিকদের বিরুদ্ধে একটি নির্বাহী ম্যাজিস্ট্রেটের গাড়ি ভাঙচুরের অভিযোগও উঠেছে।

অবরোধের কারণে পল্লী বিদ্যুৎ এলাকার আশপাশে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। প্রায় দেড় ঘণ্টা ধরে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে পুলিশ। পরে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে বিক্ষোভকারীদের সরিয়ে দেওয়া হয়। বেলা সাড়ে ১১টার দিকে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন বলেন, সকালে পল্লী বিদ্যুৎ এলাকায় ৬ থেকে ৭টি কারখানার শ্রমিকরা মহাসড়কে অবস্থান নেন। এতে কিছু সময় যান চলাচল বন্ধ ছিল। পরে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করলে শ্রমিকরা সরে যান।তিনি আরও জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে শিল্প পুলিশ ও জেলা পুলিশের পাশাপাশি বিজিবি এবং আনসার সদস্যদের মোতায়েন করা হয়েছে।

আপনার মতামত লিখুন

Editorial News 24

রোববার, ১৫ নভেম্বর ২০২৬


বেতন বৃদ্ধির দাবিতে গাজীপুরে মহাসড়ক অবরোধ, শ্রমিকদের ছত্রভঙ্গ করল পুলিশ

প্রকাশের তারিখ : ১৪ নভেম্বর ২০২৬

featured Image

বেতন বৃদ্ধির দাবিতে গাজীপুরের কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন কয়েকটি শিল্পকারখানার শ্রমিকরা। এতে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে পুলিশ।

শনিবার (১৪ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে কালিয়াকৈরের পল্লী বিদ্যুৎ এলাকার বিভিন্ন কারখানার সামনে শ্রমিকরা বিক্ষোভ শুরু করেন। পরে সকাল ১০টার দিকে তারা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধ করেন।পুলিশ জানায়, বিক্ষোভের সময় কয়েকটি কারখানার শ্রমিকরা কাজে যোগ না দিয়ে কারখানার ভেতরে ও বাইরে জড়ো হন। একপর্যায়ে তারা মহাসড়কে নেমে যান চলাচল বন্ধ করে দেন। এ সময় শ্রমিকদের বিরুদ্ধে একটি নির্বাহী ম্যাজিস্ট্রেটের গাড়ি ভাঙচুরের অভিযোগও উঠেছে।

অবরোধের কারণে পল্লী বিদ্যুৎ এলাকার আশপাশে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। প্রায় দেড় ঘণ্টা ধরে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে পুলিশ। পরে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে বিক্ষোভকারীদের সরিয়ে দেওয়া হয়। বেলা সাড়ে ১১টার দিকে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন বলেন, সকালে পল্লী বিদ্যুৎ এলাকায় ৬ থেকে ৭টি কারখানার শ্রমিকরা মহাসড়কে অবস্থান নেন। এতে কিছু সময় যান চলাচল বন্ধ ছিল। পরে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করলে শ্রমিকরা সরে যান।তিনি আরও জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে শিল্প পুলিশ ও জেলা পুলিশের পাশাপাশি বিজিবি এবং আনসার সদস্যদের মোতায়েন করা হয়েছে।


Editorial News 24


© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
google.com, pub-1718561036151648, DIRECT, f08c47fec0942fa0