English / বাংলা
Editorial News 24

‘দ্য মুসলিম ৫০০: দ্য ওয়ার্ল্ডস ৫০০ মোস্ট ইনফ্লুয়েনশিয়াল মুসলিমস’ শীর্ষক প্রকাশনাটির ২০২৭ সালের সংস্করণে তাকি উসমানির অবস্থান সপ্তম

বিশ্বের প্রভাবশালী ১০ মুসলিমের একজন মুফতি তাকি উসমানি

প্রকাশ : ১৪ নভেম্বর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ডাউনলোড কার্ড | ভুল রিপোর্ট
নিউজ পাঠান

বিশ্বের প্রভাবশালী ১০ মুসলিমের একজন মুফতি তাকি উসমানি

বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকা ‘দ্য মুসলিম ৫০০’-এর ২০২৭ সালের সংস্করণে সপ্তম স্থান অর্জন করেছেন পাকিস্তানের বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও ধর্মীয় পণ্ডিত মুফতি মুহাম্মদ তাকি উসমানি। জর্ডানভিত্তিক রয়্যাল ইসলামিক স্ট্র্যাটেজিক স্টাডিজ সেন্টার (আরআইএসএসসি) প্রকাশিত তালিকায় তাকে ‘মুফতি ও শীর্ষস্থানীয় ইসলামী স্কলার’ হিসেবে পরিচয় করিয়ে দেওয়া হয়েছে।শনিবার (১৪ নভেম্বর) আন্তর্জাতিক ইসলামবিষয়ক সংবাদমাধ্যম ইসলামঅনওয়েবের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

‘দ্য মুসলিম ৫০০: দ্য ওয়ার্ল্ডস ৫০০ মোস্ট ইনফ্লুয়েনশিয়াল মুসলিমস’ শীর্ষক প্রকাশনাটির ২০২৭ সালের সংস্করণে তাকি উসমানির অবস্থান সপ্তম। এর আগে ২০২৬ সালের তালিকায় তিনি দ্বিতীয়, ২০২৫ সালে ষষ্ঠ এবং ২০২৪ সালে অষ্টম অবস্থানে ছিলেন।প্রকাশনাটিতে তাকে হাদিস, ইসলামী আইনশাস্ত্র (ফিকহ) ও ইসলামী অর্থনীতির একজন প্রভাবশালী আন্তর্জাতিক বিশেষজ্ঞ হিসেবে উল্লেখ করা হয়েছে। পাশাপাশি দেওবন্দি ধারার ইসলামী শিক্ষার অন্যতম গুরুত্বপূর্ণ বুদ্ধিবৃত্তিক ব্যক্তিত্ব হিসেবেও তার পরিচিতি তুলে ধরা হয়েছে।

১৯৪৩ সালের ৫ অক্টোবর ভারতের দেওবন্দে জন্মগ্রহণ করেন মুফতি মুহাম্মদ তাকি উসমানি। তিনি পাকিস্তানের সাবেক গ্র্যান্ড মুফতি মাওলানা মুহাম্মদ শফির ছেলে। তার বাবা করাচিতে জামিয়া দারুল উলুম প্রতিষ্ঠা করেন। তাকি উসমানি ওই প্রতিষ্ঠান থেকেই ইসলামী শিক্ষায় উচ্চতর ডিগ্রি অর্জন করেন। পাশাপাশি পাঞ্জাব বিশ্ববিদ্যালয় থেকে আরবি সাহিত্যে স্নাতকোত্তর এবং করাচি বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে ডিগ্রি নেন।হাদিস, ফিকহ, ইসলামী অর্থনীতি ও তাসাউফে বিশেষজ্ঞ হিসেবে পরিচিত তাকি উসমানি ১৯৫৯ সাল থেকে ইসলামী শিক্ষার বিভিন্ন শাখায় পাঠদান করে আসছেন। ১৯৮২ থেকে ২০০২ সাল পর্যন্ত পাকিস্তানের সুপ্রিম কোর্টের শরিয়াহ আপিল বেঞ্চের বিচারক হিসেবেও দায়িত্ব পালন করেন তিনি।এ ছাড়া ইসলামী সহযোগিতা সংস্থার (ওআইসি) অঙ্গপ্রতিষ্ঠান জেদ্দাভিত্তিক আন্তর্জাতিক ইসলামী ফিকহ একাডেমির স্থায়ী সদস্য ছিলেন তাকি উসমানি। প্রতিষ্ঠানটির ভাইস চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি।ইসলামী অর্থনীতি ও ব্যাংকিং খাতেও রয়েছে তার উল্লেখযোগ্য অবদান। বিশ্বের বিভিন্ন দেশের একাধিক ইসলামী ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের শরিয়াহ তত্ত্বাবধায়ক বোর্ডের চেয়ারম্যান এবং সদস্য হিসেবে কাজ করেছেন তিনি। বর্তমানে বাহরাইনভিত্তিক অ্যাকাউন্টিং অ্যান্ড অডিটিং অর্গানাইজেশন ফর ইসলামিক ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন্সের (এএওআইএফআই) আন্তর্জাতিক শরিয়াহ কাউন্সিলের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।

বর্তমানে করাচির জামিয়া দারুল উলুমের মহাপরিচালক এবং পাকিস্তানের মাদ্রাসা শিক্ষাবোর্ড বেফাকুল মাদারিসিল আরাবিয়ার সভাপতির দায়িত্বেও রয়েছেন তিনি। আরবি, ইংরেজি ও উর্দু ভাষায় তার ৬০টির বেশি বই প্রকাশিত হয়েছে। পাশাপাশি উর্দু সাময়িকী ‘আলবালাগ’ এবং ইংরেজি সাময়িকী ‘আলবালাগ ইন্টারন্যাশনাল’-এর প্রধান সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করছেন।

‘দ্য মুসলিম ৫০০’-এর ২০২৭ সালের সংস্করণটি প্রকাশনার ১৮তম আয়োজন। তালিকা তৈরির ক্ষেত্রে ব্যক্তির সামাজিক প্রভাব, জনমত ও বিশেষজ্ঞদের মূল্যায়ন বিবেচনায় নেওয়া হয়। একই সঙ্গে সাম্প্রতিক বছরের অর্জনের চেয়ে সংশ্লিষ্ট ব্যক্তির দীর্ঘমেয়াদি অবদানকে বেশি গুরুত্ব দেওয়া হয়।প্রকাশকদের পক্ষ থেকে জানানো হয়েছে, এ তালিকায় স্থান পাওয়ার অর্থ সংশ্লিষ্ট ব্যক্তির মতাদর্শ বা কর্মকাণ্ডের প্রতি সমর্থন কিংবা অনুমোদন নয়। বরং মুসলিম বিশ্বে তার প্রভাব ও অবদানের মূল্যায়ন হিসেবেই তালিকাটি তৈরি করা হয়।

সূত্র: ইসলামঅনওয়েব

আপনার মতামত লিখুন

Editorial News 24

রোববার, ১৫ নভেম্বর ২০২৬

বিশ্বের প্রভাবশালী ১০ মুসলিমের একজন মুফতি তাকি উসমানি

প্রকাশের তারিখ : ১৪ নভেম্বর ২০২৬

featured Image

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
google.com, pub-1718561036151648, DIRECT, f08c47fec0942fa0