কুষ্টিয়ার দৌলতপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় বৈদ্যুতিক শর্টসার্কিটের কোনো আলামত পাওয়া যায়নি বলে জানিয়েছেন কুষ্টিয়া পল্লী বিদ্যুৎ সমিতির প্রাগপুর সাব-জোনাল অফিসের এজিএম মো. তোজাম্মেল হক।
শুক্রবার (১৩ নভেম্বর) বিকেলে তিনি জানান, অগ্নিকাণ্ডের খবর পাওয়ার পরপরই বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। পরে বিদ্যুৎ বিভাগের দুই লাইনম্যান ঘটনাস্থলে গিয়ে সংযোগ নিরাপদ করেন এবং ক্ষতিগ্রস্ত ভবনের মিটার ও বৈদ্যুতিক তার উদ্ধার করেন।
উদ্ধার করা সরঞ্জাম পরীক্ষা করে দেখা যায়, মিটারের সঙ্গে সংযুক্ত চারটি তার অক্ষত রয়েছে। আগুনে শুধু মিটারের বাইরের প্লাস্টিকের কভার পুড়েছে। মিটারের ভেতরের সার্কিটও অক্ষত পাওয়া গেছে। এ ছাড়া গ্রাহক প্রান্তের মেইন সুইচের কাটআউটে থাকা ফিউজ, ট্রান্সফরমারের ফিউজ এবং বিদ্যুৎ সংযোগের সার্ভিস ড্রপ তারেও ক্ষয়ক্ষতি বা বিচ্ছিন্ন হওয়ার কোনো চিহ্ন পাওয়া যায়নি।তোজাম্মেল হক বলেন, শর্টসার্কিট হলে অতিরিক্ত বিদ্যুৎ প্রবাহের কারণে ফিউজ কেটে যাওয়ার কথা। কিন্তু উদ্ধার করা আলামতে এ ধরনের কোনো লক্ষণ পাওয়া যায়নি। তাই প্রাথমিকভাবে বলা যায়, সেখানে শর্টসার্কিটের ঘটনা ঘটেনি।
এর আগে বৃহস্পতিবার (১২ নভেম্বর) জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের চতুর্থ দিনে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছিলেন, নুসরাত তাবাসসুমের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় পেট্রোল বোমা বিস্ফোরণের কোনো সুনির্দিষ্ট আলামত পাওয়া যায়নি। স্থানীয় ব্যক্তি ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে কথা বলে এবং ঘটনাস্থলের বিভিন্ন আলামত পর্যালোচনা করে প্রাথমিকভাবে এ তথ্য পাওয়া গেছে বলে জানান তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেছিলেন, বাড়িটি পুরোনো হওয়ায় এবং বৈদ্যুতিক তারের সংযোগ দুর্বল থাকায় শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। তবে প্রকৃত কারণ পূর্ণাঙ্গ তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া যাবে। অগ্নিকাণ্ডে বাড়ির ভেতরে থাকা কেয়ারটেকারের জুতা তৈরির সরঞ্জাম ও কাপড় ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি দুটি ছাগল মারা যায় বলেও সংসদে জানান তিনি।
অন্যদিকে, শুক্রবার সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ঘটনাটিকে আওয়ামী লীগের কর্মকাণ্ড বলে নিজের সন্দেহের কথা পুনর্ব্যক্ত করেন সংসদ সদস্য নুসরাত তাবাসসুম। তিনি বলেন, আওয়ামী লীগের পক্ষ থেকে দায় স্বীকারের দাবি, ঘটনাটি নিয়ে উল্লাস প্রকাশ এবং সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারের বিষয়গুলো দেখে তাঁর বিশ্বাস, এর পেছনে দলটির লোকজন জড়িত।
নুসরাত জানান, বৃহস্পতিবার থানায় এজাহার দিয়ে মামলা করার সময় একজন আসামির অবস্থান, মোবাইল নম্বরসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য তাৎক্ষণিকভাবে অতিরিক্ত পুলিশ সুপারকে (ক্রাইম) জানিয়েছিলেন। দ্রুত তদন্তে দৃশ্যমান অগ্রগতি হবে বলে আশা করলেও এখন পর্যন্ত তেমন কোনো ফলাফল পাননি বলে অভিযোগ করেন তিনি।তিনি আরও বলেন, কোনো দুর্ঘটনা বা নাশকতার ঘটনা ঘটলে কীভাবে তা ঘটেছে এবং কারা জড়িত, তদন্তে সেসব বিষয়কে গুরুত্ব দেওয়া উচিত। অথচ বাড়িটি কাঁচা না পাকা, পরিত্যক্ত কি না, সেখানে মানুষ বসবাস করতেন কি না কিংবা কী ধরনের গবাদিপশু ছিল—এসব বিষয় নিয়ে আলোচনা করা হচ্ছে। এ ধরনের আলোচনার নিন্দা জানান তিনি।
সংসদে তদন্ত শেষ হওয়ার আগেই ঘটনার সম্ভাব্য কারণ তুলে ধরার বিষয়েও আপত্তি জানান নুসরাত তাবাসসুম। তাঁর ভাষ্য, তদন্ত সম্পন্ন হওয়ার আগেই জাতীয় সংসদে দাঁড়িয়ে তদন্তের ফলাফল জানিয়ে দেওয়ার মতো আচরণ তিনি ঘৃণাভরে প্রত্যাখ্যান করছেন।
 (1500 x 470 px)_20260524_154935_0000.png)
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৩ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন