ইরানের বিরুদ্ধে প্রয়োজনে আবারও সামরিক অভিযান শুরু করতে প্রস্তুত বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, পরিস্থিতি ভিন্ন দিকে মোড় নিলে কোনো দ্বিধা ছাড়াই পদক্ষেপ নেবেন, এমনকি চাইলে এই মুহূর্তেই অভিযান শুরু করতে পারেন।
সম্প্রতি সংবাদমাধ্যম সালেম নিউজ চ্যানেলকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্পকে প্রশ্ন করা হয়, মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের মিত্র ও তাদের জাহাজের জন্য ইরানের হুমকি বন্ধ করতে শক্তি প্রয়োগের ক্ষেত্রে তিনি কোনো দ্বিধা করবেন কি না।জবাবে ট্রাম্প বলেন, এ বিষয়ে তার কোনো দ্বিধা নেই। পরিস্থিতি বর্তমানে ভালোভাবে সামাল দেওয়া হচ্ছে জানিয়ে তিনি বলেন, পরিস্থিতির পরিবর্তন হলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে। প্রয়োজনে এখনই সামরিক পদক্ষেপ নেওয়া সম্ভব।
গত পাঁচ মাসে যুক্তরাষ্ট্রের কোনো সেনা নিহত হয়নি দাবি করে ট্রাম্প বলেন, পারস্য উপসাগরের ওপর ওয়াশিংটনের পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে।সাক্ষাৎকারে ইরানের বর্তমান শাসনব্যবস্থা নিয়ে কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট। তার মেয়াদ ২০২৯ সালের জানুয়ারিতে শেষ হওয়ার কথা। সে হিসাবে আরও প্রায় ২৬ মাস ক্ষমতায় থাকবেন তিনি। এই সময়ের মধ্যে ইরানের শাসনব্যবস্থার পতন না হলে যুক্তরাষ্ট্র অবরোধ অব্যাহত রাখবে কি না, এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ইরানের সরকারব্যবস্থা এমনিতেই ভেঙে পড়ছে।তিনি দাবি করেন, ইরানের গণমাধ্যমে প্রচারিত তথ্যের সঙ্গে দেশটির প্রকৃত পরিস্থিতির মিল নেই। তার ভাষ্য অনুযায়ী, সেখানে মূল্যস্ফীতি ৩০১ শতাংশে পৌঁছেছে, অর্থনীতি ধ্বংস হয়ে গেছে এবং সরকার সেনাদের বেতন দিতেও হিমশিম খাচ্ছে। এ ছাড়া ইরানের সামরিক বাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনী কার্যত ধ্বংস হয়ে গেছে বলেও দাবি করেন তিনি।ট্রাম্পের কাছে আরও জানতে চাওয়া হয়, তার দায়িত্ব শেষ হওয়ার পরও যদি ইরানের বর্তমান নেতৃত্ব ক্ষমতায় টিকে থাকে, তবে সেটি তার প্রেসিডেন্সির ব্যর্থতা হিসেবে বিবেচিত হবে কি না। জবাবে তিনি বলেন, ‘হ্যাঁ, সেটি একটি পরাজয়ই হবে।’ট্রাম্পের সাক্ষাৎকার প্রচারের কয়েক ঘণ্টা পরই বাহরাইনে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটির রাডার ব্যবস্থায় ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা একাধিক স্যাটেলাইট চিত্র বিশ্লেষণ করে জানিয়েছে, হামলায় মার্কিন ঘাঁটির কয়েকটি রাডার ডোম সরাসরি ক্ষতিগ্রস্ত হয়েছে। পাশাপাশি ঘাঁটির বিভিন্ন ভবনেও ক্ষয়ক্ষতির চিহ্ন পাওয়া গেছে।
রয়টার্সের তথ্য অনুযায়ী, গত সেপ্টেম্বরের প্রথম সপ্তাহের পর মধ্যপ্রাচ্যে অবস্থিত কোনো মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা চালায়নি ইরান। শুক্রবারের হামলার মধ্য দিয়ে প্রায় দুই মাসের বিরতি ভাঙল।
সূত্র: আনাদোলু এজেন্সি
 (1500 x 470 px)_20260524_154935_0000.png)
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৩ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন