English / বাংলা
Editorial News 24

খাবার পরিবেশনে বিলম্বকে কেন্দ্র করে রাজধানীর মহাখালীতে ‘দূরবীন বাংলা’ নামের একটি রেস্তোরাঁয় হামলা ও ভাঙচুর চালানোর অভিযোগ উঠেছে সরকারি তিতুমীর কলেজের একদল শিক্ষার্থীর বিরুদ্ধে।

খাবার দিতে দেরি হওয়ায় রেস্তোরাঁয় হামলা চালায় তিতুমীরের শিক্ষার্থীরা


প্রকাশ : ১৩ নভেম্বর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ডাউনলোড কার্ড | ভুল রিপোর্ট
নিউজ পাঠান

খাবার দিতে দেরি হওয়ায় রেস্তোরাঁয় হামলা চালায় তিতুমীরের শিক্ষার্থীরা
ছবি: সংগৃহীত

খাবার পরিবেশনে বিলম্বকে কেন্দ্র করে রাজধানীর মহাখালীতে ‘দূরবীন বাংলা’ নামের একটি রেস্তোরাঁয় হামলা ও ভাঙচুর চালানোর অভিযোগ উঠেছে সরকারি তিতুমীর কলেজের একদল শিক্ষার্থীর বিরুদ্ধে।প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার (১৩ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে তিতুমীর কলেজের কয়েকজন শিক্ষার্থী ওই রেস্তোরাঁয় খাবারের অর্ডার দেন। খাবার দিতে দেরি হওয়ায় রেস্তোরাঁর কর্মীদের সঙ্গে তাদের কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে রেস্তোরাঁর ম্যানেজারকে লাঞ্ছিত করা হয়। পরে উভয় পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনাও ঘটে।

এর কিছুক্ষণ পর কলেজটির আরও কয়েকজন শিক্ষার্থী সেখানে উপস্থিত হন। তারা রেস্তোরাঁর ভেতরে ঢুকে আসবাবপত্রসহ বিভিন্ন সরঞ্জাম ভাঙচুর করেন। এ ঘটনায় রেস্তোরাঁয় থাকা সাধারণ ক্রেতাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।ভাঙচুরের ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

শুক্রবার বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সালাউদ্দিন জানান, খাবার অর্ডারকে কেন্দ্র করে শিক্ষার্থীদের সঙ্গে রেস্তোরাঁ কর্তৃপক্ষের প্রথমে বাগ্‌বিতণ্ডা ও পরে হাতাহাতি হয়। এরপর শিক্ষার্থীরা আরও সহপাঠীকে ডেকে এনে রেস্তোরাঁয় ভাঙচুর চালান।ওসি আরও জানান, এ ঘটনায় এখন পর্যন্ত রেস্তোরাঁ কর্তৃপক্ষ থানায় কোনো লিখিত অভিযোগ বা মামলা করেনি। তবে বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে দেখছে পুলিশ।

আপনার মতামত লিখুন

Editorial News 24

শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬


খাবার দিতে দেরি হওয়ায় রেস্তোরাঁয় হামলা চালায় তিতুমীরের শিক্ষার্থীরা

প্রকাশের তারিখ : ১৩ নভেম্বর ২০২৬

featured Image

খাবার পরিবেশনে বিলম্বকে কেন্দ্র করে রাজধানীর মহাখালীতে ‘দূরবীন বাংলা’ নামের একটি রেস্তোরাঁয় হামলা ও ভাঙচুর চালানোর অভিযোগ উঠেছে সরকারি তিতুমীর কলেজের একদল শিক্ষার্থীর বিরুদ্ধে।প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার (১৩ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে তিতুমীর কলেজের কয়েকজন শিক্ষার্থী ওই রেস্তোরাঁয় খাবারের অর্ডার দেন। খাবার দিতে দেরি হওয়ায় রেস্তোরাঁর কর্মীদের সঙ্গে তাদের কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে রেস্তোরাঁর ম্যানেজারকে লাঞ্ছিত করা হয়। পরে উভয় পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনাও ঘটে।

এর কিছুক্ষণ পর কলেজটির আরও কয়েকজন শিক্ষার্থী সেখানে উপস্থিত হন। তারা রেস্তোরাঁর ভেতরে ঢুকে আসবাবপত্রসহ বিভিন্ন সরঞ্জাম ভাঙচুর করেন। এ ঘটনায় রেস্তোরাঁয় থাকা সাধারণ ক্রেতাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।ভাঙচুরের ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

শুক্রবার বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সালাউদ্দিন জানান, খাবার অর্ডারকে কেন্দ্র করে শিক্ষার্থীদের সঙ্গে রেস্তোরাঁ কর্তৃপক্ষের প্রথমে বাগ্‌বিতণ্ডা ও পরে হাতাহাতি হয়। এরপর শিক্ষার্থীরা আরও সহপাঠীকে ডেকে এনে রেস্তোরাঁয় ভাঙচুর চালান।ওসি আরও জানান, এ ঘটনায় এখন পর্যন্ত রেস্তোরাঁ কর্তৃপক্ষ থানায় কোনো লিখিত অভিযোগ বা মামলা করেনি। তবে বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে দেখছে পুলিশ।


Editorial News 24


© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
google.com, pub-1718561036151648, DIRECT, f08c47fec0942fa0