English / বাংলা
Editorial News 24

নুসরাত তাবাসসুমের দাবি, হামলার প্রায় তিন ঘণ্টা আগে কুষ্টিয়া জেলা ছাত্রলীগের সভাপতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি হুমকিমূলক সতর্কবার্তা দেন। এরপর রাত ১২টা ১৫ মিনিটের দিকে তাঁর পৈতৃক বাড়িতে পরপর বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণের ধরন দেখে তাঁর ধারণা, বাড়িটিতে পেট্রোল বোমা নিক্ষেপ করা হয়েছিল।

বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় আওয়ামী লীগকে দায়ী করলেন নুসরাত তাবাসসুম

প্রকাশ : ১৩ নভেম্বর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ডাউনলোড কার্ড | ভুল রিপোর্ট
নিউজ পাঠান

বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় আওয়ামী লীগকে দায়ী করলেন নুসরাত তাবাসসুম
ছবি: সংগৃহীত

কুষ্টিয়ার দৌলতপুরে পৈতৃক বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনাকে পরিকল্পিত হামলা দাবি করে এর জন্য আওয়ামী লীগকে দায়ী করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুম। তাঁর অভিযোগ, ঘটনার আগে থেকেই বিভিন্ন ফোন নম্বর থেকে তাঁকে হুমকি দেওয়া হচ্ছিল।বৃহস্পতিবার (১২ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার বাগোয়ান গ্রামে ক্ষতিগ্রস্ত বাড়ির সামনে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

নুসরাত তাবাসসুমের দাবি, হামলার প্রায় তিন ঘণ্টা আগে কুষ্টিয়া জেলা ছাত্রলীগের সভাপতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি হুমকিমূলক সতর্কবার্তা দেন। এরপর রাত ১২টা ১৫ মিনিটের দিকে তাঁর পৈতৃক বাড়িতে পরপর বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণের ধরন দেখে তাঁর ধারণা, বাড়িটিতে পেট্রোল বোমা নিক্ষেপ করা হয়েছিল।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘আমি মনে করি, এটা আওয়ামী লীগেরই কাজ।’ ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে আওয়ামী লীগের লোকজন উল্লাস করছে বলেও অভিযোগ করেন তিনি। তবে ভয়ভীতি দেখিয়ে তাঁকে দমিয়ে রাখা যাবে না বলে মন্তব্য করেন এই সংসদ সদস্য।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা নিয়েও অসন্তোষ প্রকাশ করেন নুসরাত তাবাসসুম। তাঁর অভিযোগ, ঘটনার ১২ ঘণ্টা পেরিয়ে গেলেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কোনো আলামত সংগ্রহ করেনি। দ্রুত তদন্তের মাধ্যমে হামলাকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান তিনি।ঘটনাটিকে সুপরিকল্পিত উল্লেখ করে তিনি বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ঢিলেঢালা। এ ঘটনার সঙ্গে বিভিন্ন বিষয়ের যোগসূত্র থাকতে পারে। এ বিষয়ে দৌলতপুর থানায় গিয়ে মামলা করবেন বলেও জানান তিনি।

এদিকে বৃহস্পতিবার দুপুর ১টার দিকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) একটি দল ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে।

উল্লেখ্য, বুধবার (১১ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে দৌলতপুর উপজেলার বাগোয়ান গ্রামে নুসরাত তাবাসসুমের পৈতৃক বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। দুর্বৃত্তরা পেট্রোল বোমা নিক্ষেপ করে আগুন দিয়েছে বলে অভিযোগ করেন তিনি। আগুনে টিনশেড বাড়িটির ১০টি কক্ষের মধ্যে সাতটি পুড়ে যায়। এ ঘটনায় দুটি ছাগল ও কয়েকটি মুরগি মারা গেছে। পুড়ে যাওয়া বাড়িটিতে নুসরাত তাবাসসুমের কেয়ারটেকার পরিবারের সদস্যদের নিয়ে বসবাস করতেন।

আপনার মতামত লিখুন

Editorial News 24

শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬

বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় আওয়ামী লীগকে দায়ী করলেন নুসরাত তাবাসসুম

প্রকাশের তারিখ : ১৩ নভেম্বর ২০২৬

featured Image

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
google.com, pub-1718561036151648, DIRECT, f08c47fec0942fa0