English / বাংলা
Editorial News 24

তবে ঘটনাটিকে গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে এবং প্রকৃত কারণ জানতে যৌথ তদন্ত কমিটি কাজ শুরু করেছে বলে জানান তিনি।

এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে অগ্নিকাণ্ডে পেট্রোল বোমা বা নাশকতার আলামত মেলেনি: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশ : ১৩ নভেম্বর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ডাউনলোড কার্ড | ভুল রিপোর্ট
নিউজ পাঠান

এমপি  নুসরাত তাবাসসুমের বাড়িতে অগ্নিকাণ্ডে পেট্রোল বোমা বা নাশকতার আলামত মেলেনি: স্বরাষ্ট্রমন্ত্রী
ছবি: সংগৃহীত

কুষ্টিয়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সংরক্ষিত নারী সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় পেট্রোল বোমা বিস্ফোরণ বা নাশকতার সুনির্দিষ্ট কোনো আলামত পাওয়া যায়নি বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তবে ঘটনাটিকে গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে এবং প্রকৃত কারণ জানতে যৌথ তদন্ত কমিটি কাজ শুরু করেছে বলে জানান তিনি।বৃহস্পতিবার (১২ নভেম্বর) জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের চতুর্থ দিনে পয়েন্ট অব অর্ডারে দেওয়া বক্তব্যে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। এ সময় অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

সংসদে ঘটনার বিবরণ দিয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, বৃহস্পতিবার রাত ১২টা ২০ মিনিটের দিকে সীমান্ত থেকে প্রায় ৭ দশমিক ৪ কিলোমিটার দূরে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার মথুরাপুর ইউনিয়নের বাগুয়ান গ্রামে সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে আগুন লাগে।তিনি জানান, যে টিনশেড আধা-পাকা বাড়িটিতে আগুনের ঘটনা ঘটেছে, সেটি থেকে প্রায় ২০ মিটার দূরে তিনতলা বাড়িতে থাকেন ওই সংসদ সদস্যের বাবা-মা। টিনশেড বাড়িটিতে কেউ বসবাস করতেন না। সেখানে দুটি ছাগল ও কিছু আসবাবপত্র ছিল।স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অগ্নিকাণ্ডের খবর পাওয়ার পরপরই পার্শ্ববর্তী থানা থেকে ফায়ার সার্ভিসের গাড়ি এনে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। ঘটনাস্থল পরিদর্শন করেন অতিরিক্ত পুলিশ সুপার, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), পুলিশ সুপার ও বিজিবির সদস্যরা। আগুন লাগার কারণ অনুসন্ধানে বিজিবি, ফায়ার সার্ভিস, পুলিশ ও সিভিল প্রশাসনের সমন্বয়ে যৌথ তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।

তদন্তের প্রাথমিক তথ্য তুলে ধরে তিনি বলেন, স্থানীয় ব্যক্তি ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে কথা বলা এবং ঘটনাস্থলের আলামত পর্যালোচনায় পেট্রোল বোমা বিস্ফোরণের মতো কোনো শব্দ বা দেয়ালে এ ধরনের বোমার চিহ্ন পাওয়া যায়নি। কোনো প্রত্যক্ষদর্শীও পেট্রোল বোমা ব্যবহারের তথ্য দেননি।

ঘটনাস্থলের ছবি, দেয়াল ও অন্যান্য আলামত পর্যালোচনায় প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বাড়িটি পুরোনো হওয়া এবং বৈদ্যুতিক তারের সংযোগ দুর্বল থাকায় শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। তবে পূর্ণাঙ্গ তদন্ত শেষ না হওয়া পর্যন্ত অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ নিশ্চিত করে বলা সম্ভব নয় বলে জানান তিনি।সালাহউদ্দিন আহমদ আরও বলেন, পরিত্যক্ত বা কম ব্যবহৃত ওই বাড়িতে কেয়ারটেকারের জুতা তৈরির কিছু সরঞ্জাম ও কাপড় ছিল, যা আগুনে পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ঘটনায় দুটি ছাগলও মারা গেছে। ইতোমধ্যে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে এবং পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে।স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তদন্তে যদি নাশকতামূলক কর্মকাণ্ডের প্রমাণ পাওয়া যায়, তাহলে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।

আপনার মতামত লিখুন

Editorial News 24

শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬

এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে অগ্নিকাণ্ডে পেট্রোল বোমা বা নাশকতার আলামত মেলেনি: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশের তারিখ : ১৩ নভেম্বর ২০২৬

featured Image

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
google.com, pub-1718561036151648, DIRECT, f08c47fec0942fa0