English / বাংলা
Editorial News 24

পাকিস্তান দলে নতুন করে পাঁচজন ফুটবলার যুক্ত হওয়ায় দলটির শক্তি বেড়েছে বলে মনে করেন বাংলাদেশ কোচ। তিনি বলেন, পাকিস্তানের বিপক্ষে ম্যাচটি সম্ভবত সবচেয়ে কঠিন হতে যাচ্ছে। এশিয়ান কাপে ফিলিপাইন ও ভিয়েতনামের বিপক্ষে দলটি ভালো পারফরম্যান্স করেছে। ইউরোপের উচ্চপর্যায়ের ফুটবলে খেলা নতুন পাঁচ ফুটবলারের অভিজ্ঞতাও বাংলাদেশের জন্য চ্যালেঞ্জ তৈরি করতে পারে। তাই প্রতিপক্ষকে কোনোভাবেই হালকাভাবে নেওয়ার সুযোগ নেই বলে সতর্ক করেন তিনি।

পাকিস্তানকে হারিয়ে ফাইনালে ওঠাই বাংলাদেশের একমাত্র লক্ষ্য

প্রকাশ : ১৩ নভেম্বর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ডাউনলোড কার্ড | ভুল রিপোর্ট
নিউজ পাঠান

পাকিস্তানকে হারিয়ে ফাইনালে ওঠাই বাংলাদেশের একমাত্র লক্ষ্য
ছবি: সংগৃহীত

সাফের দ্বিতীয় সেমিফাইনালে আগামীকাল (শনিবার) মুখোমুখি হবে বাংলাদেশ ও পাকিস্তান। রাত সাড়ে ৮টায় শুরু হতে যাওয়া গুরুত্বপূর্ণ ম্যাচটিকে ফাইনাল হিসেবেই দেখছেন বাংলাদেশ দলের প্রধান কোচ থমাস ডুলি। তার মতে, শিরোপার পথে এগিয়ে যেতে হলে পাকিস্তানের মতো শক্তিশালী দলকে হারানোর বিকল্প নেই।ম্যাচের আগের দিন সকালে অনুশীলনের সূচি থাকলেও ফ্লাডলাইটের আলোয় খেলা হবে বিবেচনায় সেটি বাতিল করে বাংলাদেশ। পরে ম্যাচের পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে ফ্লাডলাইটের আলোতেই অনুশীলন করেন ফুটবলাররা।

ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে থমাস ডুলি বলেন, পাকিস্তানের বিপক্ষে লড়াইকে তিনি সত্যিকারের ফাইনাল মনে করছেন। তার ভাষায়, পাকিস্তান অন্যতম সেরা দল। ফাইনালে যেতে হলে তাদের হারাতেই হবে। আর সাফের শিরোপা জিততে হলে শেষ পর্যন্ত সব প্রতিপক্ষকেই পরাজিত করতে হবে।

পাকিস্তান দলে নতুন করে পাঁচজন ফুটবলার যুক্ত হওয়ায় দলটির শক্তি বেড়েছে বলে মনে করেন বাংলাদেশ কোচ। তিনি বলেন, পাকিস্তানের বিপক্ষে ম্যাচটি সম্ভবত সবচেয়ে কঠিন হতে যাচ্ছে। এশিয়ান কাপে ফিলিপাইন ও ভিয়েতনামের বিপক্ষে দলটি ভালো পারফরম্যান্স করেছে। ইউরোপের উচ্চপর্যায়ের ফুটবলে খেলা নতুন পাঁচ ফুটবলারের অভিজ্ঞতাও বাংলাদেশের জন্য চ্যালেঞ্জ তৈরি করতে পারে। তাই প্রতিপক্ষকে কোনোভাবেই হালকাভাবে নেওয়ার সুযোগ নেই বলে সতর্ক করেন তিনি।

পাকিস্তান আগের দুই ম্যাচে পাঁচটি গোল করেছে। এর মধ্যে একজন ফুটবলার একাই করেছেন তিন গোল। তবে প্রতিপক্ষের আক্রমণভাগ নিয়ে অতিরিক্ত চিন্তিত নন ডুলি। নিজের দলের রক্ষণভাগের ওপর আস্থা রেখে তিনি বলেন, এখন পর্যন্ত বাংলাদেশকে কোনো দল গোল দিতে পারেনি। ম্যাচের পর ম্যাচ রক্ষণভাগ আরও শক্তিশালী হচ্ছে। বিশেষ করে একের বিপক্ষে এক পরিস্থিতিতে বাংলাদেশের ডিফেন্ডাররা ভালো করছে।বিশ্রামের দিক থেকেও দুই দলের মধ্যে কিছুটা পার্থক্য রয়েছে। ৮ নভেম্বর গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলে সেমিফাইনালের আগে পাঁচ দিন বিশ্রাম পেয়েছে পাকিস্তান। অন্যদিকে, বাংলাদেশকে প্রায় ৭২ ঘণ্টার ব্যবধানে আবার মাঠে নামতে হচ্ছে।এ প্রসঙ্গে ডুলি বলেন, বেশি বিশ্রাম পেলে কিছুটা সুবিধা পাওয়া যায়। তবে তার কাছে প্রতিটি ম্যাচই ফাইনালের মতো গুরুত্বপূর্ণ। আগের ম্যাচের মতো খেলোয়াড়দের মধ্যে উদ্দীপনা, আনন্দ ও প্রাণশক্তি থাকলে বিশ্রামের সময়ের পার্থক্য বড় কোনো প্রভাব ফেলবে না। শারীরিক প্রস্তুতির পাশাপাশি মানসিক দৃঢ়তাকেও গুরুত্বপূর্ণ বলে মনে করেন তিনি।

ভুটান ও শ্রীলঙ্কার বিপক্ষে জিতলেও বাংলাদেশ দুই ম্যাচে প্রচলিত অর্থে কোনো স্বীকৃত নাম্বার নাইন নিয়ে খেলেনি। ভুটানের বিপক্ষে ডিফেন্ডার বিশ্বনাথ ঘোষকে এবং পরের ম্যাচে ইব্রাহিমকে ওই পজিশনে খেলানো হয়। বিষয়টি নিয়ে কোচের ব্যাখ্যা, গোল করার জন্য শুধু নির্দিষ্ট পজিশনের খেলোয়াড় হওয়াই যথেষ্ট নয়; বিপজ্জনক জায়গায় ঢুকে সুযোগ তৈরি করাও গুরুত্বপূর্ণ।ডুলি বলেন, দুই ম্যাচে চার গোল পাওয়ায় তিনি সন্তুষ্ট। বিশ্বনাথকে অনেকে প্রকৃত নাম্বার নাইন মনে না করলেও তিনি প্রতিপক্ষের বিপজ্জনক জায়গায় ঢুকে পড়েন এবং গোলের সুযোগ তৈরি করেন। শ্রীলঙ্কার বিপক্ষে বিশ্বনাথ তিনটি সুযোগ পেয়েছিলেন, যার মধ্যে অল্পের জন্য গোল হয়নি। কোচের মতে, এমন মানসিকতাই একজন আক্রমণভাগের খেলোয়াড়ের থাকা প্রয়োজন।

এদিকে চোটের কারণে গুরুত্বপূর্ণ ডিফেন্ডার সাদ উদ্দিনকে পাচ্ছে না বাংলাদেশ। তার অনুপস্থিতি দলের জন্য বড় ক্ষতি বলে স্বীকার করেছেন ডুলি। তিনি বলেন, সাদ সব সময় শতভাগ দিয়ে খেলেন। ডান প্রান্তে রক্ষণ সামলানোর পাশাপাশি আক্রমণাত্মক মানসিকতা ও কঠোর পরিশ্রমের জন্যও তিনি গুরুত্বপূর্ণ। আগামীকালের ম্যাচে তাকে মিস করবে দল। তবে তার জায়গায় অন্য একজন খেলোয়াড়কে দায়িত্ব নিতে হবে।

তপু বর্মণ, সোহেল রানা ও বিশ্বনাথ ঘোষের ফিটনেস নিয়েও কথা বলেন বাংলাদেশ কোচ। খেলোয়াড়েরা সবাই মাঠে নামতে আগ্রহী জানিয়ে তিনি বলেন, তপুর সর্বশেষ ম্যাচ ছিল ইতালির সান মারিনোতে। এরপর তার অনুশীলনের সুযোগ কতটা হয়েছে, সেটিও বিবেচনায় রাখতে হবে। তবে তপু প্রস্তুত আছেন, যা ইতিবাচক বিষয়। অন্য খেলোয়াড়দের ক্ষেত্রেও একই বিষয় প্রযোজ্য বলে জানান তিনি।

সবশেষে সমর্থকদের স্টেডিয়ামে উপস্থিত হয়ে দলকে উৎসাহ দেওয়ার আহ্বান জানিয়েছেন ডুলি। পাকিস্তানকে হারাতে পারলে ২১ বছর পর সাফের ফাইনালে উঠবে বাংলাদেশ। এই লক্ষ্য পূরণে দর্শকদের সমর্থনকে বাড়তি শক্তি হিসেবে দেখছেন তিনি।কোচ বলেন, স্টেডিয়ামে এখনো আট থেকে নয় হাজার আসন খালি রয়েছে। সমর্থকেরা এসব আসন পূর্ণ করে খেলোয়াড়দের উৎসাহ দিলে শেষ মুহূর্তে দল বাড়তি প্রেরণা পাবে। আগের ম্যাচগুলোতে দর্শকদের কাছ থেকে পাওয়া সমর্থনের প্রশংসা করে তিনি আরও বেশি সমর্থককে মাঠে আসার আহ্বান জানান।

আপনার মতামত লিখুন

Editorial News 24

শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬

পাকিস্তানকে হারিয়ে ফাইনালে ওঠাই বাংলাদেশের একমাত্র লক্ষ্য

প্রকাশের তারিখ : ১৩ নভেম্বর ২০২৬

featured Image

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
google.com, pub-1718561036151648, DIRECT, f08c47fec0942fa0