English / বাংলা
Editorial News 24

জুলাই হত্যাকাণ্ডের মামলায় দেওয়া মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে আপিল এবং নতুন করে স্বচ্ছ বিচারপ্রক্রিয়া নিশ্চিত করতে হবে। বিবিসি বাংলার এক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।

শেখ হাসিনার প্রত্যাবর্তনে ভারতের দুই শর্ত, দায়িত্ব নিতে হবে সেনাবাহিনীকে

প্রকাশ : ১৩ নভেম্বর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ডাউনলোড কার্ড | ভুল রিপোর্ট
নিউজ পাঠান

শেখ হাসিনার প্রত্যাবর্তনে ভারতের দুই শর্ত, দায়িত্ব নিতে হবে সেনাবাহিনীকে
ছবি: সংগৃহীত

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর ক্ষেত্রে দুটি প্রধান শর্ত দিয়েছে ভারত। নয়াদিল্লি চায়, বাংলাদেশের সেনাবাহিনী সামরিক বিমানে করে তাকে দেশে ফিরিয়ে নেওয়ার দায়িত্ব নিক। পাশাপাশি জুলাই হত্যাকাণ্ডের মামলায় দেওয়া মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে আপিল এবং নতুন করে স্বচ্ছ বিচারপ্রক্রিয়া নিশ্চিত করতে হবে। বিবিসি বাংলার এক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।

প্রতিবেদনে বলা হয়, ২০২৪ সালের ৫ আগস্ট ক্ষমতাচ্যুত হওয়ার পর বাংলাদেশের একটি সামরিক বিমানে ভারতে গিয়েছিলেন শেখ হাসিনা। এবারও একইভাবে সামরিক বিমানে তাকে দেশে ফিরিয়ে নেওয়ার প্রস্তাব দিয়েছে নয়াদিল্লি। তবে স্থলসীমান্তের কোনো নির্দিষ্ট পয়েন্ট দিয়েও বাংলাদেশের সেনাসদস্যরা তাকে গ্রহণ করতে পারেন।শেখ হাসিনার ভারতে দীর্ঘ অবস্থান দ্বিপাক্ষিক সম্পর্কের পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনেও দেশটির জন্য অস্বস্তির কারণ হয়ে উঠছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। আন্দোলনকারীদের ওপর প্রাণঘাতী দমন-পীড়নের দায়ে দণ্ডিত সাবেক একজন নেতাকে আশ্রয় দেওয়ায় আন্তর্জাতিক মহলে সমালোচনার মুখে পড়েছে ভারত।

প্রতিবেদনে বলা হয়েছে, শুরুতে শেখ হাসিনাকে তৃতীয় কোনো দেশে পাঠানোর চেষ্টা করেছিল ভারত। এ বিষয়ে কয়েকটি দেশের সঙ্গে যোগাযোগ করেও সফল হয়নি দেশটি। ফলে দেশে ফিরে আইনি প্রক্রিয়ায় অংশ নেওয়াকেই এখন সম্ভাব্য সমাধান হিসেবে দেখছে নয়াদিল্লি। ভারতীয় নীতিনির্ধারকদের ধারণা, শেখ হাসিনা দেশে না ফিরলে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনৈতিকভাবে ঘুরে দাঁড়ানোও কঠিন হবে।ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক জ্যেষ্ঠ কর্মকর্তা বিবিসি বাংলাকে বলেন, শেখ হাসিনাকে জেনেশুনে মৃত্যুদণ্ড কার্যকরের মুখে ঠেলে দিতে চায় না ভারত। বরং নতুন করে ন্যায়বিচার পাওয়ার সুযোগ নিশ্চিত করতে চায় দেশটি। এ বিচারপ্রক্রিয়া আন্তর্জাতিক সম্প্রদায় ও বিশ্ব গণমাধ্যমের নজরদারিতে সম্পন্ন হোক—এমন প্রত্যাশাও রয়েছে নয়াদিল্লির।

এদিকে, ভারতীয় সামরিক সূত্রের বরাতে প্রতিবেদনে বলা হয়েছে, দেশে ফেরার পর শেখ হাসিনার নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব বাংলাদেশ সেনাবাহিনীকে নিতে হবে। তার নিরাপত্তা যাতে কোনোভাবেই হুমকির মুখে না পড়ে, সে বিষয়ে নিশ্চয়তা চায় ভারত।

২০২৪ সালের ডিসেম্বরে বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে শেখ হাসিনাকে ফেরত চাইলেও প্রত্যর্পণ চুক্তির আইনি দিক বিবেচনার কথা বলে এখনো সিদ্ধান্ত জানায়নি ভারত। বিবিসি বাংলার প্রতিবেদনে বলা হয়েছে, আসামি হিসেবে কোনো বাংলাদেশি বিমানে তাকে তুলে দিতে চায় না নয়াদিল্লি। এতে নেপাল, শ্রীলঙ্কা বা মালদ্বীপের মতো প্রতিবেশী দেশের মিত্র নেতাদের কাছে নেতিবাচক বার্তা যেতে পারে বলে আশঙ্কা করছে দেশটি।

তবে গত কয়েক মাস ধরে বিষয়টি নিয়ে দুই দেশের মধ্যে পর্দার আড়ালে আলোচনা চলছে। গত অক্টোবরের প্রথম সপ্তাহে ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পাশাপাশি দেশটির সেনাপ্রধান জেনারেল ধীরাজ শেঠের সঙ্গে অঘোষিত বৈঠক করেন। ভারতীয় সামরিক সূত্রের দাবি, শেখ হাসিনার প্রত্যাবর্তনে বাংলাদেশের সেনাবাহিনীর সক্রিয় ভূমিকা নিশ্চিত করাই ছিল ওই আলোচনার অন্যতম উদ্দেশ্য।ভারতের সাবেক সেনাপ্রধান জেনারেল মনোজ পান্ডে একাধিকবার প্রকাশ্যে জানিয়েছেন, ২০২৪ সালের জুলাইয়ের পর থেকে বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের সঙ্গে তার নিয়মিত যোগাযোগ রয়েছে। দুই দেশের সেনাবাহিনীর মধ্যে বিদ্যমান স্বাভাবিক সম্পর্ক শেখ হাসিনার প্রত্যাবর্তনের ক্ষেত্রেও কাজে লাগাতে চায় ভারত—এমন ইঙ্গিত দিয়েছেন সংশ্লিষ্ট একটি সামরিক সূত্র।

বিবিসি বাংলার প্রতিবেদনে আরও দাবি করা হয়েছে, ভারতীয় কর্মকর্তাদের সঙ্গে সমঝোতার পরই শেখ হাসিনা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে ২০২৬ সালের ডিসেম্বরে দেশে ফেরার ইচ্ছার কথা জানিয়েছিলেন।

তবে জ্বালানি সংকট ও পোশাকশ্রমিকদের বিক্ষোভসহ নানা অভ্যন্তরীণ চ্যালেঞ্জের মধ্যে থাকা বাংলাদেশের বর্তমান সরকার শেখ হাসিনাকে আদৌ ফেরাতে আগ্রহী কি না, তা নিয়ে সন্দেহ রয়েছে ভারতীয় কর্মকর্তাদের। তাদের আশঙ্কা, শেখ হাসিনার প্রত্যাবর্তন বাংলাদেশে নতুন করে অস্থিরতা তৈরি করতে পারে।

নয়াদিল্লির সাউথ ব্লকের এক কর্মকর্তা বিবিসি বাংলাকে বলেন, ভারতের শর্তগুলো পূরণ না হওয়ায় ডিসেম্বরে শেখ হাসিনার দেশে ফেরা কঠিন—এটি জেনেও তার ফেরার ঘোষণায় সম্মতি দিয়েছে নয়াদিল্লি। এতে ভবিষ্যতে ভারত বলতে পারবে, শেখ হাসিনা নিজেই দেশে ফিরতে চেয়েছিলেন, কিন্তু বাংলাদেশের পক্ষ থেকে নানা অজুহাত দেখানোয় তা সম্ভব হয়নি।

প্রতিবেদন অনুযায়ী, শেখ হাসিনার ফেরার ঘোষণায় আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে নতুন করে উদ্দীপনা তৈরি হয়েছে। তবে ৩১ ডিসেম্বরের মধ্যে তিনি দেশে ফিরতে না পারলেও ভারতে তার অবস্থান দীর্ঘায়িত করার পক্ষে নতুন যুক্তি পাবে নয়াদিল্লি—এমন ধারণা করা হচ্ছে।

সূত্র: বিবিসি বাংলা

আপনার মতামত লিখুন

Editorial News 24

শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬

শেখ হাসিনার প্রত্যাবর্তনে ভারতের দুই শর্ত, দায়িত্ব নিতে হবে সেনাবাহিনীকে

প্রকাশের তারিখ : ১৩ নভেম্বর ২০২৬

featured Image

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
google.com, pub-1718561036151648, DIRECT, f08c47fec0942fa0