English / বাংলা
Editorial News 24

রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরের প্রথম চার মাসে চামড়ার জুতা রপ্তানি থেকে আয় হয়েছে ২৬২.১৫ মিলিয়ন ডলার। আগের অর্থবছরের একই সময়ে এ খাতে আয় হয়েছিল ২৩৯.৮৬ মিলিয়ন ডলার। ফলে চামড়ার জুতা রপ্তানিতে প্রবৃদ্ধি হয়েছে ৯.২৯ শতাংশ।

চার মাসে বাংলাদেশের জুতা রপ্তানি বেড়েছে ৯.৩৭ শতাংশ, আয় ৪৫৭ মিলিয়ন ডলার

প্রকাশ : ১৬ নভেম্বর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ডাউনলোড কার্ড | ভুল রিপোর্ট
নিউজ পাঠান

চার মাসে বাংলাদেশের জুতা রপ্তানি বেড়েছে ৯.৩৭ শতাংশ, আয় ৪৫৭ মিলিয়ন ডলার
ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের জুতা রপ্তানিতে প্রবৃদ্ধির ধারা অব্যাহত রয়েছে। চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম চার মাসে (জুলাই-অক্টোবর) চামড়ার ও চামড়াবিহীন জুতা রপ্তানি করে মোট ৪৫৭.০১ মিলিয়ন মার্কিন ডলার আয় করেছে বাংলাদেশ। গত অর্থবছরের একই সময়ে এ আয় ছিল ৪১৭.৮৫ মিলিয়ন ডলার। সে হিসাবে এক বছরের ব্যবধানে রপ্তানি আয় বেড়েছে ৯.৩৭ শতাংশ।রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরের প্রথম চার মাসে চামড়ার জুতা রপ্তানি থেকে আয় হয়েছে ২৬২.১৫ মিলিয়ন ডলার। আগের অর্থবছরের একই সময়ে এ খাতে আয় হয়েছিল ২৩৯.৮৬ মিলিয়ন ডলার। ফলে চামড়ার জুতা রপ্তানিতে প্রবৃদ্ধি হয়েছে ৯.২৯ শতাংশ।

অন্যদিকে, চামড়াবিহীন জুতা রপ্তানি থেকে আয় হয়েছে ১৯৪.৮৬ মিলিয়ন ডলার। গত অর্থবছরের একই সময়ে এ আয় ছিল ১৭৭.৯৯ মিলিয়ন ডলার। এ খাতে প্রবৃদ্ধির হার ৯.৪৮ শতাংশ। দুই ধরনের জুতা মিলিয়ে এক বছরে রপ্তানি আয় বেড়েছে ৩৯.১৬ মিলিয়ন ডলার।বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বাসসকে বলেন, রপ্তানি পণ্যের বহুমুখীকরণ এবং নতুন বাজার সম্প্রসারণে সরকার বিশেষ গুরুত্ব দিচ্ছে। চামড়া ও জুতা শিল্পের উৎপাদন সক্ষমতা বাড়ানো, পণ্যের মূল্য সংযোজন বৃদ্ধি, ব্যবসায়িক প্রক্রিয়া সহজ করা এবং বিদেশি বিনিয়োগ আকর্ষণে বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে। আন্তর্জাতিক বাজারের চাহিদা ও মান অনুযায়ী পণ্য উৎপাদনে উদ্যোক্তাদের নীতিগত সহায়তা অব্যাহত থাকবে।বাণিজ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, চামড়া ও জুতা শিল্পের বিদ্যমান সমস্যা চিহ্নিত করে উৎপাদন ও রপ্তানি বাড়াতে একটি কার্যকর রোডম্যাপ তৈরির কাজ চলছে। এ লক্ষ্যে বাণিজ্যমন্ত্রীর নেতৃত্বে উচ্চপর্যায়ের কমিটি গঠন করা হয়েছে। পাশাপাশি আন্তর্জাতিক ক্রেতাদের পরিবেশগত ও সামাজিক মানদণ্ড পূরণে উদ্যোক্তাদের সহায়তা এবং পণ্যের উৎপাদন ও সরবরাহের উৎস শনাক্ত করতে জাতীয় ট্রেসেবিলিটি কাঠামো তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে।

এ ছাড়া ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে রপ্তানিমুখী জুতা ও চামড়াজাত পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানের সাধারণ বন্ডের মেয়াদ এক বছর থেকে বাড়িয়ে তিন বছর করার প্রস্তাব দেওয়া হয়েছে। রপ্তানিমুখী অন্যান্য শিল্পকেও বন্ড সুবিধার আওতায় আনার উদ্যোগ নেওয়ায় কাঁচামাল আমদানি ও উৎপাদন কার্যক্রম সহজ হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।খাতসংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, ইউরোপীয় ইউনিয়নের বাজারে চীনের সঙ্গে মূল্য প্রতিযোগিতা থাকলেও যুক্তরাষ্ট্র ও ভারতের বাজারে বাংলাদেশের জুতার ক্রয়াদেশ বাড়ছে। পাশাপাশি চলতি অর্থবছরে প্রথমবারের মতো মেক্সিকোতে জুতা রপ্তানি শুরু হয়েছে। এতে প্রচলিত বাজারের পাশাপাশি নতুন গন্তব্যেও বাংলাদেশের জুতার বাজার বিস্তৃত হচ্ছে।

ইনভেস্ট বাংলাদেশের তথ্য অনুযায়ী, চামড়ার জুতার উল্লেখযোগ্য রপ্তানি বাজারের মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জার্মানি, ফ্রান্স, ইতালি, জাপান, চীন, দক্ষিণ কোরিয়া ও কানাডা। অন্যদিকে চামড়াবিহীন জুতার বড় বাজার স্পেন, ফ্রান্স, নেদারল্যান্ডস, দক্ষিণ কোরিয়া, ভারত, ইতালি ও জার্মানি। এসব বাজারের পাশাপাশি মেক্সিকোর মতো নতুন গন্তব্য যুক্ত হওয়ায় রপ্তানি সম্প্রসারণের সুযোগ তৈরি হয়েছে।চামড়াবিহীন জুতা রপ্তানিকারক প্রতিষ্ঠান এনপলি ফুটওয়্যার গত অর্থবছরে ৩ কোটি ৮০ লাখ ডলারের জুতা রপ্তানি করেছে। আগের বছরের তুলনায় প্রতিষ্ঠানটির রপ্তানি বেড়েছে প্রায় ১২ শতাংশ।প্রতিষ্ঠানটির কারখানায় বর্তমানে প্রতিদিন ১৪ হাজার জোড়া জুতা উৎপাদিত হচ্ছে। ক্রয়াদেশ বাড়তে থাকায় আগামী মাস থেকে নতুন শিফট চালু এবং অতিরিক্ত দেড় হাজার কর্মী নিয়োগের পরিকল্পনা রয়েছে।

অন্যদিকে, ফাইভ-আর ফুটওয়্যার চলতি অর্থবছরে মেক্সিকোর বাজারে জুতা রপ্তানি শুরু করেছে। প্রতিষ্ঠানটির মালিকের মতে, বিশ্ববাজারে চামড়াবিহীন জুতার চাহিদা বাড়ছে। এ সুযোগ কাজে লাগাতে পারলে আগামী বছরগুলোতে এ ধরনের জুতা রপ্তানিতে আরও বেশি প্রবৃদ্ধি অর্জন সম্ভব। তবে এ জন্য বন্ড সুবিধাসহ ব্যবসায়িক কার্যক্রমের বিদ্যমান জটিলতা দূর করা জরুরি।ওয়ার্ল্ড ফুটওয়্যার ইয়ারবুক ২০২৬-এর তথ্য অনুযায়ী, ২০২৫ সালে বাংলাদেশ প্রায় ৫৫ কোটি ৪০ লাখ জোড়া জুতা উৎপাদন করেছে। উৎপাদনের হিসাবে বিশ্বে বাংলাদেশের অবস্থান সপ্তম। উৎপাদন সক্ষমতা, নতুন বিনিয়োগ, পণ্যের বৈচিত্র্য এবং আন্তর্জাতিক ক্রেতাদের আগ্রহ কাজে লাগাতে পারলে দেশের জুতা রপ্তানি আরও বাড়ানোর যথেষ্ট সম্ভাবনা রয়েছে।

বিষয় : অর্থনীতি চট্টগ্রামবন্দর

আপনার মতামত লিখুন

Editorial News 24

মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬

চার মাসে বাংলাদেশের জুতা রপ্তানি বেড়েছে ৯.৩৭ শতাংশ, আয় ৪৫৭ মিলিয়ন ডলার

প্রকাশের তারিখ : ১৬ নভেম্বর ২০২৬

featured Image

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
google.com, pub-1718561036151648, DIRECT, f08c47fec0942fa0