নারীদের গণপরিবহনে যাতায়াত আরও সহজ ও স্বাচ্ছন্দ্যপূর্ণ করতে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে চালু হতে যাচ্ছে বিশেষ পিংক ইলেকট্রিক বাস সার্ভিস। প্রাথমিকভাবে এ সেবার জন্য ৩০টি নতুন গোলাপি রঙের বৈদ্যুতিক বাস নামানোর পরিকল্পনা নিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ)।
সংশ্লিষ্ট সূত্রের বরাতে প্রতিবেদনে বলা হয়েছে, ফেডারেল সরকার ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনায় ৩০টি পিংক ইলেকট্রিক বাস সংগ্রহের জন্য অংশীদারদের সঙ্গে যোগাযোগ করছে সিডিএ।বাসগুলো আমদানির দায়িত্ব দেওয়া হতে পারে হেভি ইন্ডাস্ট্রিজ ট্যাক্সিলা (এইচআইটি) কর্তৃপক্ষকে। ইসলামাবাদের বর্তমান ইলেকট্রিক বাস সার্ভিসের জন্য ১৬০টি বাস সংগ্রহের মতো একই প্রক্রিয়ায় চীন থেকে নতুন বাসগুলো আমদানি করার সম্ভাবনা রয়েছে।
বর্তমানে ইসলামাবাদের ২০টির বেশি রুটে ১৬০টিরও বেশি বৈদ্যুতিক বাস চলাচল করছে। সিডিএর ঠিকাদারের মাধ্যমে পরিচালিত এই সেবায় নগরবাসীর কাছ থেকে ইতিবাচক সাড়া পাওয়া গেছে। তবে ব্যস্ত সময়ে নারীদের বাসে আসন পেতে সমস্যায় পড়তে হচ্ছে। এ পরিস্থিতি বিবেচনায় নিয়ে শুধু নারীদের জন্য পৃথক বাস সার্ভিস চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।সিডিএর এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, পিংক বাস সার্ভিস চালুর সিদ্ধান্ত হয়েছে। এ বিষয়ে বোর্ডের অনুমোদনের জন্য সংশ্লিষ্ট বিভাগকে সারসংক্ষেপ জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে। অনুমোদন পাওয়া গেলে চীন থেকে বাস আমদানির বিষয়ে এইচআইটির সঙ্গে যোগাযোগ করা হবে।তিনি আরও বলেন, বিদ্যমান বাস সার্ভিসে নগরবাসীর সাড়া বেশ উৎসাহব্যঞ্জক। তাই নারীদের জন্য আলাদা বাস চালুর পরিকল্পনা করা হয়েছে। এসব বাস বিভিন্ন রুটে চলাচল করবে।
কোন কোন রুটে পিংক বাস চলবে, জানতে চাইলে ওই কর্মকর্তা জানান, প্রাথমিকভাবে বিদ্যমান ইলেকট্রিক বাসের রুটগুলোতেই এগুলো চালানোর পরিকল্পনা রয়েছে। তবে প্রয়োজন অনুযায়ী নতুন রুটও যুক্ত করা হতে পারে।এর আগে চলতি বছরের ১৮ আগস্ট ঢাকার গণপরিবহনে নারীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যপূর্ণ যাতায়াত নিশ্চিত করতে বিশেষ ‘মহিলা পিংক বাস সার্ভিস’ চালু করে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি)। গোলাপি রঙের এসব বাসের চালক, কন্ডাক্টর ও সহকারী হিসেবে দায়িত্ব পালন করছেন নারীরা।
সূত্র: ডন
 (1500 x 470 px)_20260524_154935_0000.png)
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৬ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন