English / বাংলা
Editorial News 24

হাসনাত আবদুল্লাহ প্রশ্ন তোলেন, গোপালগঞ্জসহ দেশের বিভিন্ন এলাকায় আওয়ামী লীগকে সহিংসতা চালানোর সুযোগ দেওয়া হচ্ছে কি না। তার অভিযোগ, সরকারের ব্যর্থতার কারণেই দলটি সারা দেশে অস্থিরতা তৈরির সুযোগ পাচ্ছে। এসব সহিংসতার দায়ও বর্তমান সরকারকে নিতে হবে বলে মন্তব্য করেন তিনি।

সরকারের ব্যর্থতার কারণেই আওয়ামী লীগ আবার মাথাচাড়া দিয়ে উঠেছে: হাসনাত আবদুল্লাহ


প্রকাশ : ১৬ নভেম্বর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ডাউনলোড কার্ড | ভুল রিপোর্ট
নিউজ পাঠান

সরকারের ব্যর্থতার কারণেই আওয়ামী লীগ আবার মাথাচাড়া দিয়ে উঠেছে: হাসনাত আবদুল্লাহ
ছবি: সংগৃহীত

সরকারের ব্যর্থতার কারণেই আওয়ামী লীগ আবার মাথাচাড়া দিয়ে উঠেছে এবং সারা দেশে অস্থিরতা ছড়াচ্ছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ।

সোমবার (১৬ নভেম্বর) রাতে সংসদ অধিবেশন শেষে সংসদ ভবনের টানেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।হাসনাত আবদুল্লাহ প্রশ্ন তোলেন, গোপালগঞ্জসহ দেশের বিভিন্ন এলাকায় আওয়ামী লীগকে সহিংসতা চালানোর সুযোগ দেওয়া হচ্ছে কি না। তার অভিযোগ, সরকারের ব্যর্থতার কারণেই দলটি সারা দেশে অস্থিরতা তৈরির সুযোগ পাচ্ছে। এসব সহিংসতার দায়ও বর্তমান সরকারকে নিতে হবে বলে মন্তব্য করেন তিনি।

এ সময় চলমান গার্মেন্টস শ্রমিক অসন্তোষ নিয়েও কথা বলেন এনসিপির এই নেতা। শ্রমিকদের সমস্যা নিয়ে সংসদে আলোচনা করতে না দেওয়ার অভিযোগ তুলে তিনি বলেন, শ্রমিকদের সংকট সমাধানে সরকার আন্তরিক নয়। এ কারণেই বিরোধীদের পক্ষ থেকে আনা এ-সংক্রান্ত নোটিশ সংসদের কার্যতালিকা থেকে বাদ দেওয়া হয়েছে।হাসনাত আবদুল্লাহ আরও অভিযোগ করেন, সংসদকে পাশ কাটিয়ে সরকার নিজেদের ইচ্ছামতো সব সিদ্ধান্ত নিতে চায়।

আপনার মতামত লিখুন

Editorial News 24

মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬


সরকারের ব্যর্থতার কারণেই আওয়ামী লীগ আবার মাথাচাড়া দিয়ে উঠেছে: হাসনাত আবদুল্লাহ

প্রকাশের তারিখ : ১৬ নভেম্বর ২০২৬

featured Image

সরকারের ব্যর্থতার কারণেই আওয়ামী লীগ আবার মাথাচাড়া দিয়ে উঠেছে এবং সারা দেশে অস্থিরতা ছড়াচ্ছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ।

সোমবার (১৬ নভেম্বর) রাতে সংসদ অধিবেশন শেষে সংসদ ভবনের টানেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।হাসনাত আবদুল্লাহ প্রশ্ন তোলেন, গোপালগঞ্জসহ দেশের বিভিন্ন এলাকায় আওয়ামী লীগকে সহিংসতা চালানোর সুযোগ দেওয়া হচ্ছে কি না। তার অভিযোগ, সরকারের ব্যর্থতার কারণেই দলটি সারা দেশে অস্থিরতা তৈরির সুযোগ পাচ্ছে। এসব সহিংসতার দায়ও বর্তমান সরকারকে নিতে হবে বলে মন্তব্য করেন তিনি।

এ সময় চলমান গার্মেন্টস শ্রমিক অসন্তোষ নিয়েও কথা বলেন এনসিপির এই নেতা। শ্রমিকদের সমস্যা নিয়ে সংসদে আলোচনা করতে না দেওয়ার অভিযোগ তুলে তিনি বলেন, শ্রমিকদের সংকট সমাধানে সরকার আন্তরিক নয়। এ কারণেই বিরোধীদের পক্ষ থেকে আনা এ-সংক্রান্ত নোটিশ সংসদের কার্যতালিকা থেকে বাদ দেওয়া হয়েছে।হাসনাত আবদুল্লাহ আরও অভিযোগ করেন, সংসদকে পাশ কাটিয়ে সরকার নিজেদের ইচ্ছামতো সব সিদ্ধান্ত নিতে চায়।


Editorial News 24


© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
google.com, pub-1718561036151648, DIRECT, f08c47fec0942fa0