English / বাংলা
Editorial News 24

অভিযোগে মাওলানা সোহরাব হোসেন উল্লেখ করেন, তিনি বরগুনা সদর থানার লাকুরতলা সোনালীপাড়া এলাকার বাসিন্দা। তাঁর বাড়ির পাশেই বসবাস করেন নাতিজামাই রব্বানী গাজী। গত ১২ নভেম্বর দুপুর ১২টার দিকে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে রব্বানীকে নামাজ পড়ার পরামর্শ দেন তিনি। এতে ক্ষুব্ধ হয়ে রব্বানী তাঁর হাতের লাঠি কেড়ে নিয়ে ভেঙে ফেলেন বলে অভিযোগ করেছেন ওই বৃদ্ধ।

নামাজ না পড়ায় নাতিজামাইয়ের বিরুদ্ধে মামলা

প্রকাশ : ১৬ নভেম্বর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ডাউনলোড কার্ড | ভুল রিপোর্ট
নিউজ পাঠান

নামাজ না পড়ায় নাতিজামাইয়ের বিরুদ্ধে মামলা
ছবি: সংগৃহীত

নামাজ পড়ার পরামর্শ দেওয়াকে কেন্দ্র করে লাঠি ভেঙে ফেলার অভিযোগে নাতিজামাইয়ের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করেছেন এক বৃদ্ধ। সোমবার (১৬ নভেম্বর) দুপুর পৌনে ১টার দিকে বরগুনা সদর থানায় অভিযোগটি করেন মাওলানা সোহরাব হোসেন।অভিযুক্তের নাম মো. রব্বানী গাজী। তিনি বরগুনা সদর উপজেলার পনু গাজীর ছেলে।

অভিযোগে মাওলানা সোহরাব হোসেন উল্লেখ করেন, তিনি বরগুনা সদর থানার লাকুরতলা সোনালীপাড়া এলাকার বাসিন্দা। তাঁর বাড়ির পাশেই বসবাস করেন নাতিজামাই রব্বানী গাজী। গত ১২ নভেম্বর দুপুর ১২টার দিকে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে রব্বানীকে নামাজ পড়ার পরামর্শ দেন তিনি। এতে ক্ষুব্ধ হয়ে রব্বানী তাঁর হাতের লাঠি কেড়ে নিয়ে ভেঙে ফেলেন বলে অভিযোগ করেছেন ওই বৃদ্ধ।অভিযোগে আরও বলা হয়, বয়সের কারণে এমনিতেই সোহরাব হোসেনের চলাফেরায় কষ্ট হয়। এর মধ্যে লাঠি ভেঙে দেওয়ার ঘটনায় তিনি শারীরিক ও মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছেন। অভিযুক্ত ব্যক্তি যেকোনো সময় তাঁর বড় ধরনের ক্ষতি করতে পারেন বলেও আশঙ্কা প্রকাশ করেছেন তিনি।

এ ছাড়া রাস্তাঘাটে অভিযুক্তের গালিগালাজ ও অশালীন কথাবার্তার কারণে নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে অভিযোগ করেছেন সোহরাব হোসেন। এ ঘটনায় আইনি সহায়তা চেয়ে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন তিনি। ঘটনার সুষ্ঠু তদন্ত করে অভিযুক্তের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা।বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু শাহাদাত মোহাম্মদ হাসনাইন পারভেজ জানান, মাওলানা সোহরাব হোসেন থানায় এসে লিখিত অভিযোগ জমা দিয়েছেন। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আপনার মতামত লিখুন

Editorial News 24

মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬

নামাজ না পড়ায় নাতিজামাইয়ের বিরুদ্ধে মামলা

প্রকাশের তারিখ : ১৬ নভেম্বর ২০২৬

featured Image

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
google.com, pub-1718561036151648, DIRECT, f08c47fec0942fa0