English / বাংলা
Editorial News 24

শুনানিতে রাষ্ট্রপক্ষের আইনজীবীরা বলেন, সোহেল রানার দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দি ছিল স্বেচ্ছাপ্রণোদিত। ওই জবানবন্দিতে অপরাধের বিস্তারিত বিবরণ উঠে এসেছে। পাশাপাশি পারিপার্শ্বিক সাক্ষ্য-প্রমাণও তার অপরাধের বিষয়টি প্রতিষ্ঠা করে। এসব তথ্য-প্রমাণ যথাযথভাবে বিবেচনা করেই বিচারিক আদালত তাকে মৃত্যুদণ্ড দিয়েছেন বলে দাবি করেন তারা।

শিশু রামিসা হত্যা-ধর্ষণ মামলায় হাইকোর্টের রায় মঙ্গলবার

প্রকাশ : ১৬ নভেম্বর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ডাউনলোড কার্ড | ভুল রিপোর্ট
নিউজ পাঠান

শিশু রামিসা হত্যা-ধর্ষণ মামলায় হাইকোর্টের রায় মঙ্গলবার
ছবি: সংগৃহীত

রাজধানীর পল্লবীতে সাত বছরের শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যার মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই আসামি সোহেল রানা ও স্বপ্না খাতুনের আপিল এবং ডেথ রেফারেন্সের শুনানি শেষ হয়েছে। আগামী মঙ্গলবার (১৭ নভেম্বর) এ মামলার রায় ঘোষণা করবেন হাইকোর্ট।সোমবার (১৬ নভেম্বর) বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রায় ঘোষণার জন্য দিনটি নির্ধারণ করেন।

আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল ওসমান চৌধুরী। অন্যদিকে, আসামিদের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী হিসেবে শুনানি করেন হাফিজুর রহমান খান।শুনানিতে রাষ্ট্রপক্ষের আইনজীবীরা বলেন, সোহেল রানার দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দি ছিল স্বেচ্ছাপ্রণোদিত। ওই জবানবন্দিতে অপরাধের বিস্তারিত বিবরণ উঠে এসেছে। পাশাপাশি পারিপার্শ্বিক সাক্ষ্য-প্রমাণও তার অপরাধের বিষয়টি প্রতিষ্ঠা করে। এসব তথ্য-প্রমাণ যথাযথভাবে বিবেচনা করেই বিচারিক আদালত তাকে মৃত্যুদণ্ড দিয়েছেন বলে দাবি করেন তারা।

স্বপ্না খাতুনের ভূমিকা তুলে ধরে রাষ্ট্রপক্ষ জানায়, ঘটনার বিষয়ে তিনি সবকিছু জানতেন এবং সে কারণেই স্বামী সোহেল রানাকে পালিয়ে যেতে সহযোগিতা করেছিলেন। রাষ্ট্রপক্ষের দাবি, স্বামী-স্ত্রীর মধ্যে বোঝাপড়া না থাকলে বাসার ভেতরে এমন নৃশংস অপরাধ সংঘটিত হওয়ার সুযোগ তৈরি হতো না। তাই সোহেল রানার পাশাপাশি স্বপ্না খাতুনের মৃত্যুদণ্ডও বহাল রাখার আবেদন জানানো হয়।তবে আসামিপক্ষের আইনজীবী হাফিজুর রহমান খান শুনানিতে বলেন, রামিসাকে ধর্ষণ ও হত্যার সঙ্গে স্বপ্না খাতুনের সম্পৃক্ততার কোনো প্রমাণ নেই। এ কারণে তাকে খালাস দেওয়ার আবেদন জানান তিনি।মামলার বিবরণ অনুযায়ী, রামিসার বাবা পরিবারের সদস্যদের নিয়ে পল্লবী থানার ১১ নম্বর সেকশনের বি ব্লকের একটি ভাড়া বাসায় থাকতেন। তিনি বনানীর একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন। একই ভবনের অন্য একটি ফ্ল্যাটে থাকতেন আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তার। রামিসা পপুলার মডেল হাই স্কুলের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।

গত ১৯ মে রামিসাকে ধর্ষণের পর হত্যা করা হয়। ঘটনার পর কক্ষের জানালার গ্রিল কেটে পালিয়ে যান সোহেল রানা। জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ খবর পেয়ে পুলিশ স্বপ্নাকে হেফাজতে নেয়। পরে নারায়ণগঞ্জের ফতুল্লা থানার সামনে থেকে সোহেল রানাকে গ্রেপ্তার করা হয়।এ ঘটনায় রামিসার বাবা বাদী হয়ে পল্লবী থানায় মামলা করেন। ২১ মে সোহেল রানা ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। পরে দুই আসামিকে কারাগারে পাঠানো হয়।মামলার তদন্ত কর্মকর্তা পল্লবী থানার উপপরিদর্শক অহিদুজ্জামান ২৫ মে সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেন। একই দিন মামলাটি বিচারের জন্য ট্রাইব্যুনালে পাঠানো হয়।

১ জুন দুই আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের মধ্য দিয়ে বিচার শুরু হয়। পরদিন রাষ্ট্রপক্ষের ১৬ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ সম্পন্ন হয়। ৩ জুন ফৌজদারি কার্যবিধির ৩৪২ ধারায় আসামিদের বক্তব্য গ্রহণ করা হয়।

এরপর ৭ জুন ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীন মামলার রায় ঘোষণা করেন। রায়ে সোহেল রানা ও স্বপ্না খাতুনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। একই সঙ্গে সোহেল রানাকে পাঁচ লাখ টাকা এবং স্বপ্না খাতুনকে দুই লাখ টাকা জরিমানা করা হয়। জরিমানার অর্থ রামিসার আইনগত উত্তরাধিকারীদের দেওয়ার নির্দেশ দেন আদালত।রায়ে বলা হয়, ফৌজদারি কার্যবিধির ৩৬৮ ধারা অনুযায়ী, আসামিদের মৃত্যু না হওয়া পর্যন্ত ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে। তবে ৩৭৪ ধারা অনুসারে হাইকোর্ট বিভাগের অনুমোদন পাওয়ার পরই এ দণ্ড কার্যকর করা যাবে।

জরিমানার অর্থ পরিশোধে ব্যর্থ হলে আসামিদের স্থাবর ও অস্থাবর সম্পত্তি ক্রোক এবং বিক্রি করে সেই অর্থ রামিসার আইনগত উত্তরাধিকারীদের দেওয়ার নির্দেশও দেওয়া হয়। হত্যাকাণ্ডের মাত্র ১৯ দিনের মাথায় বিচারিক আদালত এ মামলার রায় ঘোষণা করেছিলেন।পরে দুই আসামির মৃত্যুদণ্ড অনুমোদনের জন্য মামলার ডেথ রেফারেন্সের নথি হাইকোর্টে পাঠানো হয়। পাশাপাশি দুই আসামি কারাগার থেকে জেল আপিল করেন। এসব আপিল ও ডেথ রেফারেন্সের শুনানি শেষে এবার রায় ঘোষণার দিন নির্ধারণ করলেন হাইকোর্ট।

বিষয় : নিহত ট্রাইব্যুনাল শাস্তি গ্রেফতার বিচার মামলা ধর্ষণ আইন শিশু আদালত

আপনার মতামত লিখুন

Editorial News 24

মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬

শিশু রামিসা হত্যা-ধর্ষণ মামলায় হাইকোর্টের রায় মঙ্গলবার

প্রকাশের তারিখ : ১৬ নভেম্বর ২০২৬

featured Image

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
google.com, pub-1718561036151648, DIRECT, f08c47fec0942fa0