অনলাইনে পরিচয় গোপন করে ৭০ শিশু-কিশোরীর সঙ্গে সম্পর্ক গড়ে তুলে যৌন নিপীড়ন ও ব্ল্যাকমেইলের অভিযোগে ভারতীয় শিক্ষার্থী বিলাল কাজীকে ৩০ বছরের কারাদণ্ড দিয়েছেন যুক্তরাজ্যের একটি আদালত। ২৭ বছর বয়সী কাজীকে শুক্রবার (১৩ নভেম্বর) চেস্টার ক্রাউন কোর্ট এ সাজা দেন। কারাভোগ শেষে আরও আট বছর তাকে কঠোর নজরদারিতে থাকতে হবে। তবে অন্তত ২০ বছর কারাগারে কাটানোর পর প্যারোলে মুক্তির আবেদন করার সুযোগ পাবেন তিনি।
ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য স্টেটসম্যানের প্রতিবেদনে বলা হয়েছে, ২০২১ সালে ১৩ বছর বয়সী এক কিশোরীর অভিযোগের ভিত্তিতে এ ঘটনার তদন্ত শুরু করে পুলিশ। তদন্তে যুক্তরাজ্যের ২৮টি পুলিশি এলাকায় ৭০ জন ভুক্তভোগীর সন্ধান পাওয়া যায়। এর আগে তদন্তকারীরা সম্ভাব্য ১৮০ জন ভুক্তভোগীকে শনাক্ত করেছিলেন।
তদন্তে জানা যায়, সামাজিক যোগাযোগমাধ্যম ও অনলাইন গেমিং প্ল্যাটফর্মে নিজেকে কিশোর পরিচয় দিয়ে মেয়েদের সঙ্গে যোগাযোগ করতেন কাজী। ‘রিস’ ছদ্মনামে স্ন্যাপচ্যাট, উইঙ্ক ও রোবলক্সে তাদের সঙ্গে বন্ধুত্ব গড়ে তুলতেন তিনি। পরে কৌশলে তাদের কাছ থেকে ব্যক্তিগত ও আপত্তিকর ছবি-ভিডিও সংগ্রহ করতেন। আরও ছবি দিতে অস্বীকৃতি জানালে আগের ছবিগুলো প্রকাশের হুমকি দিয়ে তাদের ব্ল্যাকমেইল করতেন।তদন্তের অংশ হিসেবে কাজীর মোবাইল ফোন থেকে ৪০০টির বেশি আপত্তিকর ছবি ও ভিডিও উদ্ধার করা হয়েছে। এ ছাড়া বার্মিংহামে পরীক্ষা করা অন্যান্য ডিভাইস থেকে আরও ৫০০টির বেশি ছবি ও ভিডিও পাওয়া যায়। একটি ঘটনায় তার প্রকাশ করা ভিডিওটি ৯৩ জন দেখেছিলেন বলে জানা গেছে।
চেশায়ার পুলিশের তথ্য অনুযায়ী, শিশুদের বিরুদ্ধে যৌন অপরাধের ৩৭টি অভিযোগ স্বীকার করেছেন কাজী। এর মধ্যে ৩৩টি অপরাধের ভিত্তিতে তাকে সাজা দেওয়া হয়েছে। পাশাপাশি আদালত তার বিরুদ্ধে যৌন ক্ষতি প্রতিরোধ আদেশ জারি করেছেন এবং ভুক্তভোগীদের সঙ্গে যোগাযোগের ওপর নিষেধাজ্ঞা দিয়েছেন।রায় ঘোষণার সময় বিচারক স্টিভেন এভারেট কাজীকে ‘অত্যন্ত বিপজ্জনক ব্যক্তি’ হিসেবে অভিহিত করেন।
বিষয় : ট্রাইব্যুনাল শাস্তি ভারত মামলা আদালত
 (1500 x 470 px)_20260524_154935_0000.png)
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৬ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন