English / বাংলা
Editorial News 24

গুলিবিদ্ধ ব্যক্তিরা হলেন হাবিবুর রহমান (২৬) ও সাজু আহমেদ (২৯)। তাঁরা প্রতিষ্ঠানটির নেটওয়ার্ক কর্মী হিসেবে দায়িত্ব পালন করছেন।

হাতিরঝিলে ইন্টারনেট অফিসে ঢুকে দুই কর্মচারীকে গুলি

প্রকাশ : ১৬ নভেম্বর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ডাউনলোড কার্ড | ভুল রিপোর্ট
নিউজ পাঠান

হাতিরঝিলে ইন্টারনেট অফিসে ঢুকে দুই কর্মচারীকে গুলি
ছবি: সংগৃহীত

রাজধানীর হাতিরঝিলে একটি ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানের কার্যালয়ে ঢুকে দুই কর্মচারীকে গুলি করে পালিয়েছে দুর্বৃত্তরা। রোববার (১৫ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে ওয়াপদা রোডে স্পিড স্টার ইন্টারনেট অ্যান্ড টেকনোলজির অফিসে এ ঘটনা ঘটে।গুলিবিদ্ধ ব্যক্তিরা হলেন হাবিবুর রহমান (২৬) ও সাজু আহমেদ (২৯)। তাঁরা প্রতিষ্ঠানটির নেটওয়ার্ক কর্মী হিসেবে দায়িত্ব পালন করছেন।

প্রতিষ্ঠানটির ম্যানেজার পলাশ জানান, সন্ধ্যা ৭টার দিকে চারজন দুর্বৃত্ত অফিসে প্রবেশ করে। এরপর তারা হাবিবুর ও সাজুকে লক্ষ্য করে গুলি ছুড়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। পরে সহকর্মীরা আহত দুজনকে উদ্ধার করে রাত ৭টা ৫০ মিনিটের দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান।গুলিতে হাবিবুর রহমানের বাম হাত এবং সাজু আহমেদের ডান পায়ের হাঁটুর নিচে আঘাত লাগে। দুজনের শরীরেই একটি করে গুলি লেগেছে।হাবিবুর রহমানের বাবার নাম দুলাল মিয়া। তাঁর গ্রামের বাড়ি চাঁদপুরের উত্তর মতলব থানার নেতামদী এলাকায়। অন্যদিকে সাজু আহমেদের বাবার নাম মো. ইউসুফ। তাঁর গ্রামের বাড়ি ঝালকাঠির নলছিটি থানার রাজপয়সা এলাকায়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. হাবিবুর রহমান জানান, হাতিরঝিলের ওয়াপদা রোড এলাকা থেকে গুলিবিদ্ধ দুজনকে হাসপাতালে আনা হয়েছে। বর্তমানে জরুরি বিভাগে তাঁদের চিকিৎসা চলছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।

এ বিষয়ে তেজগাঁও বিভাগের শিল্পাঞ্চল জোনের অতিরিক্ত পুলিশ কমিশনার মো. ইমরান বলেন, ওয়াপদা রোডের একটি ইন্টারনেট অফিসে গুলির ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশের বিভিন্ন দল ঘটনাস্থলে গিয়ে কাজ শুরু করেছে। কারা এ ঘটনার সঙ্গে জড়িত, তা প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

আপনার মতামত লিখুন

Editorial News 24

সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

হাতিরঝিলে ইন্টারনেট অফিসে ঢুকে দুই কর্মচারীকে গুলি

প্রকাশের তারিখ : ১৬ নভেম্বর ২০২৬

featured Image

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
google.com, pub-1718561036151648, DIRECT, f08c47fec0942fa0